/indian-express-bangla/media/media_files/2025/01/11/0s3aHXfmcexz09PGWZLa.jpg)
Border Tension: সীমান্তে উত্তেজনা।
ত্রিপুরার সিপাহীজলা জেলায় সীমান্তবর্তী এলাকায় শুক্রবার রাতে বিএসএফ এর গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। আরক্ষা সূত্রে জানা গেছে, সীমান্তের অবৈধ পাচার করার সময় গুলি করেছিল বিএসএফ। তবে গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে থেকে ফেরত আসার সময় বিনা প্ররোচনায় গুলি করা হয়েছে।
পুটিয়া এলাকায় ৪৫ বছর বয়সী কাদের মিয়া নামে একজন শ্রমিক বাজার থেকে বাড়ি ফেরার পথে এক বিএসএফ জওয়ানের গুলির আক্রমণের মুখে পড়েন। তাঁর পায়ে গুলি লাগে এবং গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে আগরতলায় গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে রেফার করেন।
আরও পড়ুন- কলকাতার আকাশে 'ব্লাড মুন', কবে কখন কতক্ষণের জন্য দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা?
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।কী কারণে গুলি চালানো হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএসএফের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।এদিকে আহত কাদের মিয়ার পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে।
অপরদিকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করার সময় মহিলা সহ সাত জন আজ পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর এলাকায় মোট ৭জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আশ্রয় নিয়েছিল মধুপুর থানা এলাকায়।
আরও পড়ুন-"যত তাড়াতাড়ি সম্ভব ইরান ছাড়ুন ", পরিস্থিতি ভয়াবহ! ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস
ঘটনার বিবরণে জানা যায়, কিছু দিন আগে নোয়াবাড়ির একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা।বাংলাদেশী অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে বাংলাদেশের খুলনা জেলার রবিউল কাজী, ২৫, আব্দুল মান্নান, ৫০, আরাফাত মালিক, ২১, খালেদা বেগম, ২৩ এবং ফিরোজপুর জেলার আব্দুল ঝুম্মাদার, ৩৫। এর মধ্যে দুজন নাবালক। পরবর্তী সময়ে বিএসএফ তাদের আটক করে মধুপুর থানার হাতে তুলে দেয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us