পরকীয়ার জের! গৃহবধূকে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরালো উন্মত্ত জনতা

টনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

টনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

author-image
Debraj Deb
New Update
Tripura news, Unakoti district, Kamalpur incident, housewife assaulted, shoe garland punishment, mob violence, illegal village punishment, police arrest Tripura, domestic dispute news, law and order Tripura, human rights violation, Bengal northeast news

প্রতীকী ছবি

পরকীয়ার অভিযোগে স্বামীর সংসার ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পর বাড়ি ফিরে আসতেই চরম নিগ্রহের শিকার হলেন ত্রিপুরার উনকোটি জেলার কমলপুরের এক গৃহবধূ। অভিযোগ, শুক্রবার সকালে গ্রামের মাতব্বরদের নেতৃত্বে তাঁকে প্রকাশ্যে মারধর করা হয় এবং গলায় জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয়। ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কমলপুর এলাকার একটি বাজারে চা-টিফিনের দোকান ও মুরগির মাংস বিক্রি করে সংসার চালাতেন ওই দম্পতি। দুই পুত্র সন্তানের জননী ওই মহিলা নিজেই বাজারে মুরগির মাংসের দোকান সামলাতেন। অভিযোগ, পাশের এক মাংস বিক্রেতা দীর্ঘদিন ধরেই তাঁকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রায় দেড় মাস আগে স্বামী ও সন্তানদের ফেলে ওই ব্যক্তির সঙ্গে পালিয়ে যান তিনি। পরে তাঁরা সাময়িকভাবে আগরতলায় ছিলেন বলে জানা যায়।

গত সপ্তাহে অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। বৃহস্পতিবার রাত প্রায় আটটা নাগাদ তিনি বাড়িতে ফেরেন। তবে মহিলার স্বামী তাঁকে ঘরে ঢুকতে দেননি বলে অভিযোগ। ফলে তিনি ঘরের পাশে একটি ঘরে রাত কাটান।

শুক্রবার সকাল প্রায় দশটা নাগাদ গ্রামবাসীদের একটি দল, যার মধ্যে বেশ কয়েকজন মহিলাও ছিলেন, তাঁদের বাড়ির সামনে জড়ো হয়। ভয়ে দরজা না খোলায় উত্তেজিত জনতা ঘরের দরজা-জানালা ভেঙে তাঁকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনে। এরপর প্রকাশ্যে রাস্তায় মারধর করা হয় এবং গলায় জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয় বলে অভিযোগ।

খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ভিড় ছত্রভঙ্গ হয়। পুলিশ মহিলার গলা থেকে জুতোর মালা খুলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং নিরাপদ আছেন বলে পুলিশ জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানান, ঘটনার পর মহিলার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার মহিলার স্বামীও একটি মামলা দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯, ৭৪, ৩৫১, ১৭৭ এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন-অপারেশন সিঁদুর থেকে খেলাধুলা, মন কি বাতে-তে বছর ভর ভারতের সাফল্যের জয়গান গাইলেন মোদী

আরও পড়ুন-Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা

আরও পড়ুন- Suvendu Adhikari: ‘রাতের অন্ধকারে চটি পায়ে পুলিশের তাণ্ডব’, নন্দীগ্রাম থানায় আগুনে ঝড় শুভেন্দুর! পুলিশকে চরম হুঁশিয়ারি

tripura