/indian-express-bangla/media/media_files/2025/11/10/dhar-2025-11-10-23-11-15.jpg)
চলে গেলেন ধর্মেন্দ্র...
শেষ কিছুদিন ধরেই হাসপাতাল থেকে খবর আসছিল, তিনি নাকি রেগুলার চেক-আপে গিয়েছেন। তাঁর দীর্ঘদিন ধরেই নাকি বার্ধক্যজনিত নানা ধরণের সমস্যা হচ্ছিল। সেকারণেই হাসপাতালে যেতে হয় তাঁকে। তবে, কানাঘুষো শোনা যাচ্ছিল, তিনি নাকি ভেন্টিলেশনে। কিন্তু...
কিছুদিন আগেই বেশ কয়েকটি খবরে দাবি করা হয়েছিল যে, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি নাকি গুরুতর অসুস্থ অবস্থায় ভেন্টিলেটরে রয়েছেন। তবে এই সমস্ত খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দেন সানি দেওলের ঘনিষ্ঠ সূত্র। সূত্রের বক্তব্য, “ভেন্টিলেটরে থাকার খবরটি একেবারেই মিথ্যা। ধর্মেন্দ্র গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন, তবে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তাঁকে শুধুমাত্র পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমের সকালে সানি দেওল হাসপাতালে গিয়েছিলেন বাবাকে দেখতে।
Dharmendra latest News: প্রয়াত ধর্মেন্দ্র
তবে আজ সব অতীত। ৮৯ বছর বয়সী এই অভিনেতা আর নেই। জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা। যখন অসুস্থ ছিলেন, হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে যান শাহরুখ। এমনকি কার্তিক আরিয়ান পর্যন্ত গিয়েছিলেন। তবে দেওল পরিবারের সকলেই যে বেশ চিন্তিত ছিলেন সেকথা বলতেই হয়। বিশেষ করে ববি দেওল।
পুলিশ সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছে যে, সোমবার সকালে ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। ৩০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেতা, এক মাস ধরে অসুস্থ ছিলেন। পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ধর্মেন্দ্র এই বছরের ৮ ডিসেম্বর ৯০ বছর বয়সে পা রাখেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us