/indian-express-bangla/media/media_files/2026/01/30/check-your-name-linked-sim-cards-tafcop-guide-2026-01-30-12-25-29.jpg)
ভয়ঙ্কর জালিয়াতি থেকে এখনই জানুন বাঁচার উপায়, ঘরে বসেই জানুন ক'টি সিম আপনার নামে অ্যাকটিভেট
ডিজিটাল যুগে মোবাইল নম্বর এখন আর শুধু ফোন কল বা ইন্টারনেট ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়। বর্তমানে ব্যাংকিং পরিষেবা, ইউপিআই লেনদেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবাও মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত। ফলে আপনার নামে যদি অজান্তেই কোনও জাল বা অতিরিক্ত সিম কার্ড সক্রিয় থাকে, তবে তা আপনার পরিচয় ও আর্থিক নিরাপত্তার জন্য বড়সড় বিপদের কারণ হতে পারে। অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীরা জানতেই পারেন না যে তাঁদের আধারের সঙ্গে একাধিক মোবাইল নম্বর যুক্ত রয়েছে, আর সেই সুযোগেই বাড়ছে জালিয়াতি, ভুয়ো অ্যাকাউন্ট খোলা এবং ওটিপি চুরির মতো ঘটনা।
তবে স্বস্তির খবর হল, এই সমস্যা সমাধানের জন্য আর টেলিকম অফিসে লাইনে দাঁড়াতে হবে না। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের তৈরি TAFCOP (Telecom Analytics for Fraud Management and Consumer Protection) পোর্টালের মাধ্যমে ঘরে বসেই জানা যাবে আপনার নামে কতগুলি সিম কার্ড সক্রিয় রয়েছে। শুধু তাই নয়, যেগুলি আপনার নয় বা আর প্রয়োজন নেই, সেগুলি সহজেই ব্লক বা নিষ্ক্রিয় করার সুবিধাও রয়েছে।
TAFCOP পোর্টাল ব্যবহার করতে হলে প্রথমে সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নিজের ১০ সংখ্যার মোবাইল নম্বর লিখে ক্যাপচা পূরণ করে ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে। মোবাইলে আসা ওটিপি এন্টার করালেই লগ ইন সম্পন্ন হবে। এরপর স্ক্রিনে আপনার আধারের সঙ্গে যুক্ত সব মোবাইল সংযোগের একটি পূর্ণাঙ্গ তালিকা দেখা যাবে। কোন নম্বরগুলি সক্রিয় এবং কোনগুলি নিষ্ক্রিয়, তার বিস্তারিত তথ্যসহ।
যদি তালিকায় এমন কোনও নম্বর দেখা যায় যা আপনার নয় বা আর ব্যবহার করছেন না, তাহলে সেই নম্বরের পাশে থাকা ‘এটি আমার নম্বর নয়’ অথবা ‘প্রয়োজনীয় নয়’ অপশনটি নির্বাচন করে ‘রিপোর্ট’ বোতামে ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট নম্বর যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই পুরো পরিষেবার জন্য কোনও ধরনের ফি নেওয়া হয় না।
বিশেষজ্ঞদের মতে, জাল বা অপ্রয়োজনীয় সিম কার্ড নিষ্ক্রিয় না করলে বড় আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। ভুয়ো সিম ব্যবহার করে ব্যাংক জালিয়াতি, প্রতারণামূলক কল, সোশ্যাল মিডিয়া স্ক্যাম কিংবা পরিচয় চুরির মতো অপরাধ ঘটতে পারে। TAFCOP-এর মাধ্যমে এই সিমগুলি বন্ধ করলে এমন ঝুঁকি অনেকটাই কমে যায় এবং ব্যাংকিং ওটিপি ও ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত থাকে।
নিরাপত্তার স্বার্থে মাসে অন্তত একবার নিজের নামের সঙ্গে যুক্ত সিম কার্ডগুলির তালিকা যাচাই করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোনও সন্দেহজনক নম্বর চোখে পড়লে দেরি না করে সঙ্গে সঙ্গে রিপোর্ট করা উচিত। পাশাপাশি, অপরিচিত কারও সঙ্গে আধার নম্বর, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য ও ওটিপি শেয়ার না করার পরামর্শও দেওয়া হয়েছে।
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া থেকে আয় কোটি কোটি টাকা, তালিকায় শীর্ষে এই ৫ ভারতীয় তারকা
আরও পড়ুন-গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন?
আরও পড়ুন-হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা
আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!
আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us