/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/hyena-attack1.jpg)
হায়নার আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ-সহ একজন বাইক আরোহী। অতর্কিতে এই আক্রমণের ঘটনাটি ঘটেছে পুণে থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে খেদতালুক অঞ্চলের খড়পুরি গ্রামে। এদিকে এক পথচারী পুরো ঘটনাটি তাঁর মোবাইলে রেকর্ড করেন। পরে তা ভাইরাল হয়। আর ভাইরাল হতেই বৃদ্ধের ওপর হায়নার আক্রমণের ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।
এদিকে অতর্কিতে এই আক্রমণে গুরুতর আহত হয়েছেন সেই বৃদ্ধ। ভিডিওতে দেখা যাচ্ছে, আপনমনে রাস্তার একপাশ দিয়ে ধীর গতিতে হেঁটে চলছেন বয়স্ক মানুষটি। হটাৎ করেই রাস্তার পাশের এক জঙ্গল থেকে এক বিশালাকার হায়না বেরিয়ে বৃদ্ধের ওপর ঝাঁপিয়ে পড়ে। পথচলতি এক ব্যক্তি, তাঁকে বাঁচাতে বাঁশ জাতীয় কিছু দিয়ে অনবরত মারতে থাকে হায়নাটিকে। খানিক পর হায়নাটি রাস্তার অপর প্রান্তের জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যায়। এবং পরে হায়নাটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
The attack on the elderly person has been captured on video by a passerby, officials said.https://t.co/O1IhAD9iWzpic.twitter.com/JwivxUppFH
— Express Pune Resident Editor (@ExpressPune) September 6, 2021
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া ঘটনার বিবরণ সম্পর্কে বলতে গিয়ে উপ-বন সংরক্ষক (জুনার বিভাগ) জয়রামে গৌড়া আরও বলেন “খারপুড়ি গ্রামে হায়নার আক্রমণে একজন বয়স্ক ব্যক্তি এবং একজন বাইক আরোহী আহত হয়েছেন। হায়না সাধারণত এভাবে আক্রমণ করে না। আমরা জানতে পেরেছি প্রাণীটি আগে থেকেই আহত অবস্থায় ছিল। পরে হায়নাটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমাদের ধারণা, আঘাতের কারণেই হায়নাটির মৃত্যু হয়েছে। আমরা আহত দুই ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি”।
আরও পড়ুন গল্পে নয়, বাস্তবেই গাছে উঠল গরু! ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না
এদিকে হায়নার আক্রমণের এই ভিডিও ভাইরাল হতেই তা দেখে শিউরে উঠেছে নেটদুনিয়া। বৃদ্ধের শারীরিক অবস্থার কথা জানতে চেয়ে কমেন্টও করেছেন অনেকেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us