/indian-express-bangla/media/media_files/2025/01/22/QzIBrtDevO3qpwpNcVIs.jpg)
করদাতারাদের জন্য বড়সড় স্বস্তি, বাজটে কেন্দ্রের বিরাট চমকে চাঙ্গা হবে দেশের অর্থনীতি ?
১ লা ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় পেশ হতে চলেছে ২০২৬ সালের বাজেট। এবারের বাজেট বেতনভোগী মধ্যবিত্তদের জন্য স্বস্তি বয়ে আনতে পারে। সরকারি সূত্রের খবর, ধারা ৮০সি-এর অধীনে কর ছাড়ের সীমা ১.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করার পরিকল্পনা রয়েছে। যারা এখনও পুরানো কর ব্যবস্থা বেছে নিয়েছেন, তাদের জন্য এটি বড়সড় স্বস্তি বয়ে আনবে। ২০১৪ সাল থেকে এই ছাড়ের সীমায় কোনো পরিবর্তন করা হয়নি, তাই এবারের বাজেটে কর ছাড়ের পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আশায় বুক বেধেছেন মধ্যবিত্ত সমাজ।
আরও পড়ুন- রাজীব বিদায়! কে হবেন রাজ্যের পরবর্তী ডিজিপি? তুঙ্গে চর্চা
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১লা ফেব্রুয়ারি টানা নবমবার দেশের সাধারণ বাজেট উপস্থাপন করবেন। কয়েক বছর ধরে সরকার নতুন আয়কর ব্যবস্থাকে ঢেলে সাজাতে নজর দিয়েছে। তবে এবার পুরানো কর ব্যবস্থার আওতায় যারা রয়েছেন তারা সুসংবাদ পেতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, সীমা বৃদ্ধির ফলে করদাতারা আরও বেশি সঞ্চয় করতে পারবেন এবং এটি তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগকে উৎসাহিত করবে।
আরও পড়ুন- Arjun Singh: "তৃণমূলের বাড়িতে নিমন্ত্রণ? এক্কেবারে যাবেন না!", অর্জুন সিংয়ের ‘বয়কট’ নিদানে তোলপাড়!
এদিকে, বাজেটের আগে আমেরিকান চেম্বারস অফ কমার্স ইন ইন্ডিয়া (AMCHAM) সরকারকে সুপারিশ করেছে ধারা ৮০সি-এর সীমা ১.৫ লক্ষ টাকা থেকে ২.৫ লক্ষ টাকা করার জন্য। বর্তমানে এই ধারায় একজন করদাতা কোন এক অর্থবর্ষে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগের ওপর কর ছাড় দাবি করতে পারেন। AMCHAM-এর যুক্তি, গত ১০ বছরে মুদ্রাস্ফীতি এবং গড় আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও বিনিয়োগে কর ছাড়ের সীমা অপরিবর্তিত থাকায় এটি পরিবর্তন করা স্রেফ সময়ের দাবি।
আরও পড়ুন- "আমি মিমিকে ছাড়ব না!", গ্রেফতারির পরেও দম্ভ তনয়ের, পাল্টা কী বললেন অভিনেত্রী?
ধারা ৮০সি কেবল কর সাশ্রয়ের হাতিয়ার নয়, এটি পরিবারগুলির সঞ্চয়কেও উৎসাহিত করে। এই ধারার আওতায় রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), মিউচুয়াল ফান্ড কর-সঞ্চয় প্রকল্প (ELSS), জীবন বীমা প্রিমিয়াম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, স্কুল টিউশন ফি এবং গৃহ ঋণের মূলধন। কর ছাড়ের সীমা ২.৫ লক্ষ টাকা হলে এটি কর সাশ্রয়ের পাশাপাশি মধ্যবিত্তের অবসরকালীন তহবিল গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন- ‘মিয়া’ মন্তব্য ঘিরে বিতর্ক, বিরোধীদের আক্রমণের জবাব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us