/indian-express-bangla/media/media_files/2026/01/03/sandeshkhali-ps-2026-01-03-12-18-07.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Live Updates: ফের খবরের শিরোনামে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। সন্দেশখালির ন্যাজাট এলাকায় পুলিশের গাড়িতে বেপরোয়া হামলার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত গন্ডগোলের খবর পেয়ে ন্যাজাট এলাকায় যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। তবে সেখানে পৌঁছনোর পরই দুষ্কৃতীদের একটি দল আচমকা পুলিশের উপর হামলা চালায়। অভিযোগ, হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং ইট-পাথর ছুড়ে আক্রমণ চালায়।
এই হামলায় তিনজন পুলিশকর্মী আহত হন। ঘটনার খবর পেয়ে দ্রুত ওই এলাকায় অতিরিক্ত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় র্যাফ ও অন্যান্য বিশেষ বাহিনী। এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে এবং উত্তেজনা যাতে আর না ছড়ায়, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রামবাসীকে আটক করা হয়েছে।
এদিকে, দীর্ঘ কয়েক মাস পর রাজ্য বিজেপির রাজনীতিতে ফের সক্রিয় ভূমিকায় ফিরতে শুরু করেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার সেই ইঙ্গিত আরও স্পষ্ট করলেন খোদ বর্তমান রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দলীয় সূত্রে জানা গিয়েছে, দিলীপ ঘোষের ব্যবহারের জন্য সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরে একটি ঘর বরাদ্দ করা হয়েছে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন পর দিলীপ ঘোষের সক্রিয় উপস্থিতি রাজ্য বিজেপির অন্দরে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাময়িকভাবে শীতের দাপট কিছুটা কমলেও এখনই লেপ-কম্বল তুলে রাখার সময় আসেনি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহের মঙ্গলবার থেকেই ফের একবার দক্ষিণবঙ্গে শীতের মারকাটারি ইনিংস শুরু হতে পারে। অর্থাৎ আবারও হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপতে পারে গোটা দক্ষিণবঙ্গ।
আরও পড়ুন-SIR: দেশছাড়া হতে হবে স্ত্রীকে? SIR নোটিসের আতঙ্কেই নিভল জীবন-প্রদীপ!
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই প্রবল শীতের স্রোত বইছে। পাহাড়ি এলাকাগুলিতে কনকনে ঠান্ডার দাপট অব্যাহত রয়েছে। আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গে এই ঠান্ডা আরও কিছুদিন বজায় থাকতে পারে, পাশাপাশি দক্ষিণবঙ্গেও শীত ফের জাঁকিয়ে বসার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন: SIR: ভোটার তালিকায় নাম নেই কান্তি গাঙ্গুলীর, নথি যাচাইয়ে বাড়িতে BLO
- Jan 03, 2026 12:44 IST
Kolkata News Live Updates: সোনার দাম ৩০০০ টাকা কমেছে
নতুন বছরের শুরুতেই সোনার দামে বড়সড় স্বস্তি। চলতি সপ্তাহে, সোনার দাম উল্লেখযোগ্যহারে কমেছে। ২৪ ক্যারেটের সোনার দাম প্রায় ৩,১৭৪ টাকা কমে প্রতি ১০ গ্রামে ১,৩৪,৭৮২ টাকায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে, ২৬ ডিসেম্বর, একই দাম ছিল প্রতি ১০ গ্রামে ১,৩৭,৯৫৬ টাকা। অতএব, যারা সোনার গয়না কিনতে চাইছেন বা সোনায় বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের জন্য এটি একটি ভালো সুযোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
- Jan 03, 2026 12:39 IST
West Bengal News Live: রানওয়ে থেকে পিছলে গেল একটি যাত্রীবাহী বিমান
নেপালের ঝাপা জেলার ভদ্রপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গেল একটি যাত্রীবাহী বিমান। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। তবে স্বস্তির খবর, বিমানটিতে থাকা সকল যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে রয়েছেন। সূত্রের খবর, কাঠমান্ডু থেকে ভদ্রপুরগামী বুদ্ধা এয়ার-এর ফ্লাইট নম্বর ৯০১ অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে সরে যায়। ওই বিমানে মোট ৫১ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। নেপাল পুলিশ জানিয়েছে, অবতরণের সময়ই এই দুর্ঘটনাটি ঘটে। তবে দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় সকল যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনার পর সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রমে কিছুটা প্রভাব পড়ে। তবে কী কারণে বিমানটি রানওয়ে থেকে পিছলে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
- Jan 03, 2026 12:39 IST
West Bengal News Live Updates:ভোটার তালিকায় নাম নেই কান্তি গাঙ্গুলীর
SIR প্রক্রিয়ায় ভোটার তালিকার ম্যাপিংয়ে নাম না থাকায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রায়দিঘি বিধানসভার প্রাক্তন বিধায়ক কান্তি গাঙ্গুলীর নাম ভোটার তালিকার ম্যাপিংয়ে না থাকায় বিষয়টি ঘিরে শুরু হয়েছে আলোচনা। শুক্রবার রায়দিঘি বিধানসভার ২২১ নম্বর বুথের বুথ লেভেল অফিসার (BLO) কবিতা দাশগুপ্ত স্বয়ং প্রাক্তন মন্ত্রীর বাড়িতে গিয়ে শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন।
- Jan 03, 2026 12:38 IST
Kolkata News Live: FBI-এর হাতে ISIS সদস্য
নববর্ষের দিনে আমেরিকায় বড়সড় জঙ্গি হামলার ছক কষা হয়েছিল বলে জানিয়েছে এফবিআই। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় আইএসআইএস-র সেই হামলা আগেভাগেই নস্যাৎ করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১৮ বছরের যুবক ক্রিশ্চিয়ান স্টারডিভান্টকে। ছুরি ও হাতুড়ি ব্যবহার করে জনবহুল এলাকায় হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মাসব্যাপী তদন্তের পর নববর্ষের আগের দিন তাঁকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ।
- Jan 03, 2026 12:38 IST
Kolkata News Live Updates: টেম্পো চালক থেকে বিমান সংস্থার মালিক
"টেম্পো চালক”থেকে সরাসরি বিমান সংস্থার মালিক। না এ কোন গল্প নয়, পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির এ যেন জলজ্যান্ত এক উদাহরণ। কানপুরের এক সময়ের টেম্পো চালক আজ ভারতের নতুন বিমান সংস্থার মালিক। এই সাফল্যের জেরেই রীতিমত সংবাদ শিরোনামে শ্রাবণ কুমার বিশ্বকর্মা। উত্তরপ্রদেশের বাসিন্দা শ্রাবণ কুমার প্রতিষ্ঠা করেছেন ভারতের নতুন এয়ারলাইন সংস্থা ‘শঙ্খ এয়ার’। আধুনিক ভারতের অন্যতম ব্যতিক্রমী উদ্যোগপতি সাফল্যের উদাহরণ হিসেবে ইতিমধ্যেই নজর কেড়েছে এই সংস্থার উত্থান।
- Jan 03, 2026 12:38 IST
WB News Live: বার কাউন্সিলে SIR-এর ছায়া, নাম বাদ খোদ মুখ্যমন্ত্রীর
রাজ্য বার কাউন্সিলের ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের প্রায় ১৭ হাজারেরও বেশি সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। নাম বাদের বিষয়টি এমন এক সময়ে সামনে এসেছে যখন নতুন কমিটি নির্বাচনের আর দু’মাসও বাকি নেই। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট আইনজীবীর নামও। কাউন্সিলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক বাদ পড়া ভোটার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করেছেন।
- Jan 03, 2026 12:38 IST
West Bengal News Live Updates: জানুয়ারিতেই বাংলায় মোদীর জোড়া সভা
SIR আবহে এবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি জানুয়ারি মাসেই রাজ্যে জোড়া জনসভা করতে চলেছেন তিনি। রাজ্য BJP সূত্রে জানা গিয়েছে, এই পর্বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, দু’জায়গাতেই সভা করবেন প্রধানমন্ত্রী।বিজেপি সূত্রের খবর, আগামী জানুয়ারিতে উত্তর মালদায় একটি জনসভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদির। পাশাপাশি আগামী ১৮ জানুয়ারি হাওড়ায় একটি বড় জনসভা করবেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে এই সভাগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
- Jan 03, 2026 12:38 IST
West Bengal news Live: হাদি হত্যায় বৃহত্তর আন্দোলন বাংলাদেশে
বাংলাদেশে ছাত্র নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা করল ইনকিলাব মঞ্চ। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় গঠিত এই গণসাংস্কৃতিক সংগঠন জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি (শনিবার) থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। সেদেশের প্রথম শ্রেণির সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, এই আন্দোলনের মাধ্যমে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছে বিচার নিশ্চিত করার জন্য সমর্থন আদায়ের চেষ্টা করা হবে।
- Jan 03, 2026 12:37 IST
Kolkata News Live: মাদ্রাসা আন্দোলন আরও তীব্র হচ্ছে
সল্টলেক সিটি সেন্টার ১-এর সামনে রাজ্য সরকার অনুমোদিত আন এডেড মাদ্রাসা ঐক্য মঞ্চের অবস্থান বিক্ষোভ শনিবারর ১৮ দিনে পৌঁছেছে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৩৫টি আন এডেড মাদ্রাসাকে এডেড করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ২০২৬ সাল পড়ে গেলেও সেই প্রতিশ্রুতি আজও কার্যকর হয়নি। এই দাবির পক্ষে মঞ্চের সদস্যরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
- Jan 03, 2026 09:27 IST
Kolkata news Live: SIR নোটিসের আতঙ্কেই নিভল জীবন-প্রদীপ!
SIR নোটিস ঘিরে আতঙ্কে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকল জুড়ে। পরিবারের অভিযোগ, স্ত্রীর নামে SIR নোটিস আসার পর থেকেই গভীর মানসিক চাপে ভেঙে পড়েছিলেন ওই শ্রমিক। শেষ পর্যন্ত সেই আতঙ্কই কেড়ে নিল তাঁর প্রাণ।
- Jan 03, 2026 09:27 IST
Kolkata News Live Updates: নতুন বছরের শুরুতেই মেট্রোর মাস্টারপ্ল্যান!
মেট্রো যাত্রীদের জন্য সুখবর। টানা চারটি রবিবার, ৪ জানুয়ারি, ১১ জানুয়ারি, ১৮ জানুয়ারি এবং ২৫ জানুয়ারি ২০২৬, কলকাতা মেট্রো ব্লু লাইন ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা চালু করতে চলেছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো সূত্রে জানানো হয়েছে।
- Jan 03, 2026 09:27 IST
WB News Live Updates: ফের কনকনে ঠান্ডার সতর্কবার্তা বাংলায়!
বর্ষবরণের দিন ও নতুন বছরের শুরুতে হাড়কাঁপানো শীত উপভোগ করেছিলেন বঙ্গবাসী। তবে তার পর থেকেই আচমকা বদলেছে আবহাওয়ার ছন্দ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যের একাধিক জেলায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আজ শনিবারও সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার স্পষ্ট ইঙ্গিত রয়েছে।
- Jan 03, 2026 09:27 IST
West Bengal News Live Updates: কেন্দ্রীয় সরকারি প্রকল্পের নাম ‘গায়েব’
পূর্ব বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকের খানো পঞ্চায়েত এলাকায় রাস্তার নামফলক ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল। সরকারি প্রকল্পের নাম ‘গায়েব’ করে দেওয়ার অভিযোগ তুলে মুখোমুখি তৃণমূল কংগ্রেস ও বিজেপি। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY) প্রকল্পে নির্মীয়মাণ রাস্তার কাজের জায়গা থেকে প্রকল্পের আসল নাম সরিয়ে সেখানে রাজ্য সরকারের ‘পথশ্রী’ প্রকল্পের ব্যানার লাগানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতা ও কর্মীরা সংশ্লিষ্ট রাস্তার নির্মাণকাজ বন্ধ করে দেন, যার জেরে এলাকায় হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us