দেশে ফিরলেই লাশ হতে হবে! ভারতের হাজতবাসকেই ‘স্বর্গ’ মানছেন ৪ বাংলাদেশি

Bangladeshi Infiltration: বাংলাদেশে ফিরলে মৃত্যু নিশ্চিত, ভারতের জেলই স্বর্গ! মালদায় ধৃত ৪ বাংলাদেশি যুবকের জবানবন্দিতে চাঞ্চল্য। অনুপ্রবেশের করুণ কারণ শুনে অবাক পুলিশও। বিস্তারিত পড়ুন।

Bangladeshi Infiltration: বাংলাদেশে ফিরলে মৃত্যু নিশ্চিত, ভারতের জেলই স্বর্গ! মালদায় ধৃত ৪ বাংলাদেশি যুবকের জবানবন্দিতে চাঞ্চল্য। অনুপ্রবেশের করুণ কারণ শুনে অবাক পুলিশও। বিস্তারিত পড়ুন।

author-image
Madhumita Dey
New Update
Bangladeshi Infiltration, Malda Arrests, Illegal Immigrants, Indo-Bangla Border, Habibpur Police Station,Minority Persecution in Bangladesh, Human Trafficking, Job Scam, Post-Hasina Crisis, Indian Jail Safety, Malda News, Cross Border Crime,বাংলাদেশি অনুপ্রবেশকারী, মালদা সংবাদ, হবিবপুর থানা, অবৈধ অনুপ্রবেশ, সংখ্যালঘু নির্যাতন,ভারতের জেল, দালালের খপ্পর, বাংলাদেশ সংকট, পুলিশি অভিযান, সীমান্ত সুরক্ষা, মানবাধিকার, মালদা বর্ডার

Malda News: চার বাংলাদেশি পুলিশের জালে।

Illegal Immigrants: কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লেন চার বাংলাদেশি যুবক। মঙ্গলবার ভোরে মালদার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের দাল্লা মধ্যপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পর ধৃতদের জবানবন্দি শুনে হতবাক পুলিশকর্তারাও। ধৃতদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘু হওয়ার অপরাধে তাঁদের ওপর নারকীয় অত্যাচার চলছে। প্রাণ বাঁচাতে এবং পেটের তাগিদে দেশ ছেড়ে ভারতে পালিয়ে এসেছেন তাঁরা। তাঁদের আক্ষেপ, "ওপারে মৃত্যুভয়, তার চেয়ে ভারতের জেলেও অন্তত দুবেলা ভাত আর চিকিৎসা মিলবে।"

Advertisment

কেন দেশ ছাড়লেন?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নীরেন রায় (২৩), রতন রায় (২০), শ্রীপন রায় (২৩) এবং দুর্জয় মন্ডল (২২)। সকলের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার সোনাদিঘি এলাকায়। ধৃতরা জানান, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের ওপর অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছে। তাঁরা কেউ টোটো চালাতেন, কেউ বা কারখানায় কাজ করতেন।

আরও পড়ুন- SIR Hearing: নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি! এসআইআর শুনানি ঘিরে তুমুল নাটক হরিশ্চন্দ্রপুরে

কিন্তু বর্তমানে সংখ্যালঘু হওয়ার কারণে তাঁদের কাজ করতে বাধা দিচ্ছে দুষ্কৃতীরা। এমনকি কাজ দিলেও মালিকদের হুমকি দেওয়া হচ্ছে। ফলে গত কয়েক মাস ধরে কর্মহীন অবস্থায় দিন কাটছিল তাঁদের। পরিবারে নেমে এসেছিল অনাহার।

দালালের খপ্পরে সর্বস্বান্ত

জেরায় ধৃতরা পুলিশকে জানিয়েছেন, চেন্নাইয়ে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েছিল এক দালাল। সেই আশায় বাড়ির গয়না ও বাসনপত্র বিক্রি করে দালালের হাতে মোটা টাকা তুলে দেন তাঁরা। পরিকল্পনা ছিল, সীমান্ত পার করে ট্রেনে চেন্নাই যাবেন। কিন্তু দালাল তাঁদের খোলা সীমান্ত দিয়ে ভারতে ঢুকিয়ে দিয়েই চম্পট দেয়। এরপর কয়েক কিলোমিটার হেঁটে আসার পর হবিবপুর থানার পুলিশের টহলদারি ভ্যান তাঁদের গ্রেপ্তার করে।

আরও পড়ুন-রাজ্য চাইলে বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী, NIA তদন্তের রাস্তাও খোলা রাখল হাইকোর্ট! কড়া বার্তা জেলা প্রশাসনকে

জেলের জীবনই শ্রেয়!

আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃত রতন রায় ও দুর্জয় মন্ডল বলেন, "দেশে থাকলে না খেয়ে মরতে হবে অথবা দুষ্কৃতীদের হাতে প্রাণ যাবে। তার চেয়ে ভারতের জেলে থাকা অনেক ভালো। শুনেছি এখানে জেলের কয়েদিদেরও বিনামূল্যে চিকিৎসা ও দুবেলা খাবার দেওয়া হয়।" তবে নিজেদের নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করলেও, বাংলাদেশে ফেলে আসা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তাঁরা।

আরও পড়ুন-Nitin Nabin: মাত্র ৪৫-এই বিজেপির সুপ্রিমো! কে এই নীতিন নবীন?

মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, "অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হবিবপুর থানার পুলিশ চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। তাঁদের মালদা আদালতে পেশ করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।"

Malda Bengali News Today Illegal immigrants Bangladeshi arrest Bangladeshi Infiltration