Tarkeshwar Girl Child Rape:ধর্ষকদের স্বর্গরাজ্য! চার বছরের ফুটফুটে কন্যা সন্তানের উপর নারকীয় অত্যাচারের ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু

Tarkeshwar Girl Child Rape:এই ঘটনায় POCSO আইনের অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে রাজ্যে শিশুকন্যার উপর নারকীয় অত্যাচার নিয়ে সরব হয়েছে বিজেপি।

Tarkeshwar Girl Child Rape:এই ঘটনায় POCSO আইনের অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে রাজ্যে শিশুকন্যার উপর নারকীয় অত্যাচার নিয়ে সরব হয়েছে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mukul Roy, Calcutta High Court, MLA disqualification, Shuvendu Adhikari, Suvendu Adhikari,Anti-defection law, West Bengal politics, Trinamool Congress, BJP, Mukul Roy disqualified, Political news Kolkata, Mamata Banerjee government,মুকুল রায়, কলকাতা হাইকোর্ট, বিধায়ক পদ খারিজ, শুভেন্দু অধিকারী, দলত্যাগ বিরোধী আইন, তৃণমূল কংগ্রেস, বিজেপি, পশ্চিমবঙ্গ রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনীতি সংবাদ, আদালতের রায়, বিধানসভা

গর্জে উঠলেন শুভেন্দু

Tarkeshwar Girl Child Rape: তারকেশ্বরে ভয়ঙ্কর কাণ্ড! চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে হুস্থূল।  পুলিশ  জানিয়েছে, শুক্রবার গভীর রাতে চার বছরের এক শিশুকন্যা তার দিদার পাশে ঘুমাচ্ছিল ঠিক সেই সময় ঘুমন্ত অবস্থায় ওই শিশুকন্যাকে অপহরণ করা হয় এবং তারপর যৌন নির্যাতন করা হয়। 

Advertisment

হুগলি গ্রামীণ পুলিশের একজন সিনিয়ার আধিকারিক জানিয়েছেন, তারকেশ্বরের রেলওয়ে শেডে মশারির নিচে একটি খাটে ঘুমাচ্ছিলেন শিশুকন্যা ও তার দিদা। পরিবারের দাবি, শিশুটির মশারি কেটে তাকে তুলে নিয়ে যায় দুষ্কৃতিরা।পরের দিন বিকেলে তারকেশ্বর রেলওয়ে হাই ড্রেনের কাছে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। 

ঘটনার পর মেয়েটির দিদা জানিয়েছেন, "ও আমার সঙ্গেই ঘুমাচ্ছিল। ভোর ৪টা নাগাদ কেউ ওকে তুলে নিয়ে যায়। কীভাবে ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তা আমি বুঝতেও পারিনি। আমি জানি না কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল। মশারি কাটা ছিল। পরে তাকে রক্তাক্ত অবস্থায় নালা থেকে উদ্ধার করা হয়"।  তিনি আরও বলেন, "আমরা রাস্তায় থাকি। আমাদের কোনও ঘরবাড়ি নেই,"। জানা গিয়েছে শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক, সে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় POCSO আইনের অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে রাজ্যে শিশুকন্যার উপর নারকীয় অত্যাচার নিয়ে সরব হয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে পুলিশ এই মামলায় এফআইআর দায়ের করতে চায়নি। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী X-এ এক পোস্টে লিখেছেন, "তারকেশ্বরে ৪ বছরের একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পরিবার থানায় ছুটে যায়, কিন্তু এফআইআর নেওয়া হয়নি! হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে - চন্দননগরে রেফার করা হয়েছে। তারকেশ্বর পুলিশ অপরাধের ঘটনা ধামাচাপা দিতে ব্যস্ত। এটাই মমতা সরকারের  আসল চেহারা। একটি শিশুর উপর নারকীয় অত্যাচার তবুও পুলিশ সত্যকে চাপা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলার ভাবমূর্তি রক্ষা করছে,"।

পাশাপাশি এই ঘটনায় সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন,  "তারকেশ্বর থানায় ধর্ষণের অভিযোগ জানাতে গেলে নির্যাতিতা শিশুটির পরিবারকে ফিরিয়ে দেয় পুলিশ, এমনকি অভিযোগ নিতেও অস্বীকার করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ!  এ কোন বীভৎসতার পশ্চিমবঙ্গ? যেখানে ঘুমন্ত একটি দুধের শিশুকেও অপহরণ করে ধর্ষণ করা হয়? শহর থেকে মফস্বল, শহরতলী থেকে প্রত্যন্ত গ্রাম সর্বত্রই মহিলাদের উপর নিপীড়ন-নির্যাতন! একদিকে নারী নির্যাতনের চূড়ান্ত বীভৎসতা অন্যদিকে ধর্ষক নরপিশাচদের রক্ষা করার আপ্রাণ প্রচেষ্টা স্বয়ং আইনের রক্ষক পুলিশের! ব্যর্থ মুখ্যমন্ত্রী।মমতা বন্দ্যোপাধ্যায় আর কতদিন আসন আঁকড়ে থাকবেন"?

আরও পড়ুন- হুড়মুড়িয়ে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীত কবে? রইল আবহাওয়ার ব্রেকিং আপডেট

বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মধ্যেই বিরাট 'অ্যাকশনে' আসরে অভিষেক, সরাসরি এবার চ্যালেঞ্জ ছুড়লেন

কোন চালে খেলা ঘুরিয়ে দিল মোদী? ভারতে আসার জন্য উৎসুক ডোনাল্ড ট্রাম্প, ব্যাপারটা কী?

বিহার নির্বাচনের প্রথম দফার ভোটপর্ব মিটতেই মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জোর চর্চা, অবশেষে বিরাট ঘোষণা বিজেপির

উইকএন্ডে খুশির জোয়ার, কলকাতায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম

Weather Report:নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে

FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন

“মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি

মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট

আরও পড়ুন-সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস

দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?

চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ

‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা

নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে

rape Hooghly girl child