সহজ-সরল উপস্থিতিই যেন সোশ্যাল মিডিয়ার অক্সিজেন, ৭২ বছরে প্রথম ভিডিওতেই ৩ কোটি ভিউ, নজির ‘ইন্সটা আঙ্কেলের'

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিদিনই উঠে আসছেন নতুন কনটেন্ট ক্রিয়েটর। তবে এবার নজর কেড়েছেন উত্তর প্রদেশের ৭০ বছরের এক প্রবীণ। তাঁর নাম বিনোদ কুমার শর্মা। প্রথম ইনস্টাগ্রাম রিল পোস্ট করার মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই সেই ভিডিও ৩ কোটিরও বেশি ভিউ পেয়ে যায়।

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিদিনই উঠে আসছেন নতুন কনটেন্ট ক্রিয়েটর। তবে এবার নজর কেড়েছেন উত্তর প্রদেশের ৭০ বছরের এক প্রবীণ। তাঁর নাম বিনোদ কুমার শর্মা। প্রথম ইনস্টাগ্রাম রিল পোস্ট করার মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই সেই ভিডিও ৩ কোটিরও বেশি ভিউ পেয়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Vinod Kumar Sharma viral video

৭২ বছরে প্রথম ভিডিওতেই ৩ কোটি ভিউ, নজির ‘ইন্সটা আঙ্কেলের'

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিদিনই উঠে আসছেন নতুন কনটেন্ট ক্রিয়েটর। তবে এবার নজর কেড়েছেন উত্তর প্রদেশের ৭০ বছরের এক প্রবীণ। তাঁর নাম বিনোদ কুমার শর্মা। প্রথম ইনস্টাগ্রাম রিল পোস্ট করার মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই সেই ভিডিও ৩ কোটিরও বেশি ভিউ পেয়ে যায়। কোনও ঝাঁ-চকচকে সেটআপ নয়, নেই পেশাদার এডিটিং, শুধু সরল ভাষায় নিজের কথা বলা। আর সেই সরলতাই তাঁকে রাতারাতি ভাইরাল করে তুলেছে। নেটদুনিয়ায় এখন তিনি পরিচিত ‘ইন্সটা আঙ্কেল’ নামে।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে বিনোদ কুমারকে বলতে শোনা যায়, “৭০ বছর বয়সে আমি আমার প্রথম ভ্লগ বানাচ্ছি। আমার নাম বিনোদ কুমার। আমি উত্তর প্রদেশ থেকে এসেছি। ভ্লগ কীভাবে বানাতে হয় জানি না, তবে সময় কাটানোর জন্য চেষ্টা করছি। আশা করি আপনারা পছন্দ করবেন এবং আমাকে উৎসাহ দেবেন।” তাঁর এই সরল স্বীকারোক্তি ও আন্তরিকতা দর্শকদের মন জয় করেছে।

বিনোদ শর্মার ভিডিও শুধু সাধারণ দর্শক নয়, সেলিব্রিটিদের নজরেও এসেছে। বলিউড ও টেলিভিশন জগতের একাধিক পরিচিত মুখ তাঁর প্রচেষ্টার প্রশংসা করেছেন। অবসরের পর নতুন কিছু শেখার এবং ইতিবাচকভাবে সময় কাটানোর তাঁর চেষ্টা অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে। অনেকেই বলছেন, শেখার কোনও বয়স হয় না, ‘ইন্সটা আঙ্কেল’ তারই প্রমাণ।

Advertisment

শুধু ভারতেই নয়, পাকিস্তান থেকেও মিলেছে ভালোবাসা। তাঁর ভাইরাল ভিডিও ইতিমধ্যেই ২০ লক্ষের বেশি লাইক এবং হাজার হাজার মন্তব্য কুড়িয়েছে। এক পাকিস্তানি ব্যবহারকারী লিখেছেন, “আঙ্কেল, আপনার ভ্লগ পাকিস্তানে পৌঁছেছে, অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।” আরেকজন মন্তব্য করেছেন, “আপনি প্রমাণ করেছেন শেখার কোনও বয়স নেই।” কেউ লিখেছেন, “আঙ্কেল, আমরা আপনার থেকে অনুপ্রেরণা পাই।” আবার কেউ মজা করে বলেছেন, “আপনি ৯০ শতাংশ ভ্লগারের চেয়েও ভালো করছেন, চালিয়ে যান।”

সোশ্যাল মিডিয়ার ঝলমলে প্রতিযোগিতার ভিড়ে বিনোদ কুমারের এই সহজ-সরল উপস্থিতি যেন অন্যরকম অক্সিজেন জুগিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ৭০ বছর বয়সেও নতুন কিছু শুরু করার সাহস দেখিয়ে ‘ইন্সটা আঙ্কেল’ প্রমাণ করে দিয়েছেন,স্বপ্ন দেখার এবং তা পূরণ করার কোনও নির্দিষ্ট বয়স নেই।

Uttarpradesh viral