Aadhaar PAN link: সময় ফুরোচ্ছে, আজই আধার-প্যান লিঙ্ক করিয়ে নিন, নইলে বিরাট সমস্যায় পড়তে পারেন!

Aadhaar PAN link deadline:আধার–প্যান লিঙ্ক না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড। মোটা টাকা জরিমানা হতে পারে। লিঙ্ক করার নিয়ম, স্ট্যাটাস চেক ও আয়কর দফতরের গুরুত্বপূর্ণ সতর্কতা জানুন।

Aadhaar PAN link deadline:আধার–প্যান লিঙ্ক না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড। মোটা টাকা জরিমানা হতে পারে। লিঙ্ক করার নিয়ম, স্ট্যাটাস চেক ও আয়কর দফতরের গুরুত্বপূর্ণ সতর্কতা জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Aadhaar PAN link deadline,  PAN Aadhaar linking 2025,  PAN card inoperative,  Income Tax Department warning,  Aadhaar PAN late fee  ,PAN linking penalty ₹1000  ,How to link PAN with Aadhaar  ,Aadhaar PAN link status check,  PAN card update news  ,Income tax e-filing portal,আধার প্যান লিঙ্ক  ,প্যান আধার লিঙ্ক ডেডলাইন  ,প্যান কার্ড নিষ্ক্রিয়,  আয়কর দফতরের সতর্কতা  ,আধার প্যান জরিমানা,  প্যান লিঙ্ক না করলে কী হবে  ,প্যান আধার লিঙ্ক করার নিয়ম  ,প্যান কার্ড আপডেট খবর,  আয়কর ই-ফাইলিং,  আধার প্যান সংক্রান্ত খবর

Aadhaar PAN link deadline: প্রতীকী ছবি।

PAN Aadhaar linking 2025: প্যান কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করল আয়কর দফতর। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় (Inoperative) হয়ে যাবে বলে জানানো হয়েছে। এর ফলে বিভিন্ন আর্থিক লেনদেন ও কর সংক্রান্ত পরিষেবা ব্যবহার করা যাবে না।

Advertisment

আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আধার-প্যান লিঙ্ক না হলে প্যান কার্ড ব্যবহার করে ব্যাঙ্কিং, বিনিয়োগ, আয়কর রিটার্ন দাখিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবায় বাধা সৃষ্টি হবে।

আরও পড়ুন- Copper share price: টানা সপ্তম দিনে ঝড়, নতুন রেকর্ডে হিন্দুস্তান কপার শেয়ার

কতদিন সময়, কত জরিমানা?

আধার-প্যান লিঙ্ক করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫। যাঁরা এখনও লিঙ্ক করেননি, তাঁদের ₹১,০০০ লেট ফি দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে ১ অক্টোবর ২০২৪-এর পর আধার এনরোলমেন্ট আইডির মাধ্যমে যাঁরা নতুন প্যান কার্ড পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই জরিমানা প্রযোজ্য নয়। তাঁরা বিনামূল্যে লিঙ্ক করতে পারবেন।

পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা

আধার-প্যান লিঙ্ক না থাকলে প্যান নিষ্ক্রিয় হওয়ার পাশাপাশি আর্থিক লেনদেন, কর দাখিল এবং অন্যান্য প্যান-নির্ভর পরিষেবায় সমস্যা দেখা দিতে পারে বলে আগেই সতর্ক করেছিল আয়কর দফতর।

আরও পড়ুন-Offbeat destinations: সবুজ পাহাড়, ঝরনার গান আর স্বর্গীয় নিস্তব্ধতা, কার্শিয়ঙের বংকুলুং চমকে দিচ্ছে ভ্রমণপিপাসুদের

আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, “১ জুলাই ২০১৭ বা তার আগে যাঁদের প্যান বরাদ্দ হয়েছে, তাঁদের ক্ষেত্রে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক।”

নতুন প্যানের ক্ষেত্রে কী নিয়ম?

বর্তমানে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার সময়ই আধার-ভিত্তিক যাচাই বাধ্যতামূলক, ফলে আলাদা করে লিঙ্ক করার প্রয়োজন পড়ছে না।

আরও পড়ুন-West Bengal News LIVE Updates: আজই বঙ্গ সফরে মোদীর প্রধান সেনাপতি, তৃণমূলকে প্যাঁচে ফেলতে 'মাস্টারপ্ল্যান' রেডি অমিত শাহের?

কীভাবে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করবেন?

আয়কর ই-ফাইলিং পোর্টালে লগইন করুন
প্রোফাইল সেকশনে গিয়ে ‘Link Aadhaar’-এ ক্লিক করুন
প্যান ও আধার নম্বর দিয়ে পেমেন্ট অপশনে যান
১,০০০ টাকা ফি দিতে হবে
পেমেন্টের পর লিঙ্কিং সম্পূর্ণ করুন

আরও পড়ুন-রেলযাত্রীদের জন্য জরুরি খবর: ঘুরপথে চলবে কলকাতা-দ্বারভাঙা সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন

লিঙ্ক স্ট্যাটাস কীভাবে জানবেন?

ই-ফাইলিং পোর্টালে ‘Link Aadhaar Status’-এ যান
প্যান ও আধার নম্বর লিখুন
স্ক্রিনে লিঙ্ক স্ট্যাটাস দেখা যাবে

তথ্য মিল না হলে কী করবেন?

আধার সংশোধনের জন্য UIDAI পোর্টালে যান
প্যান সংশোধনের জন্য NSDL বা UTIITSL-এর মাধ্যমে আবেদন করুন
প্রয়োজনে বায়োমেট্রিক যাচাই করান

Aadhaar PAN link deadline PAN Aadhaar linking 2025 PAN card inoperative Aadhaar PAN late fee How to link PAN with Aadhaar Aadhaar PAN link status check