মেয়ের স্মৃতিতে বিনামূল্যের হাসপাতাল, বিরাট উদ্যোগ অভয়ার বাবা-মা'র, আবেগঘন মুহূর্তে রাজ্যবাসীর চোখে জল

তাঁরা ঘোষণা করেন, নদিয়া জেলার কৃষ্ণনগরে মেয়ের স্মৃতিতে গড়ে তোলা হবে একটি অলাভজনক হাসপাতাল। এই উদ্যোগের মাধ্যমে অভয়ার স্মৃতিকে বাঁচিয়ে রেখে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।

তাঁরা ঘোষণা করেন, নদিয়া জেলার কৃষ্ণনগরে মেয়ের স্মৃতিতে গড়ে তোলা হবে একটি অলাভজনক হাসপাতাল। এই উদ্যোগের মাধ্যমে অভয়ার স্মৃতিকে বাঁচিয়ে রেখে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhaya junior doctor case, RG Kar Medical College rape murder, Abhaya parents hospital, non-profit hospital Krishnanagar, Nadia district healthcare, charitable hospital West Bengal, Abhaya trust, low cost medical treatment, justice for Abhaya, IMA Abhaya Clinic support

মেয়ের স্মৃতিতে বিনামূল্যের হাসপাতাল

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০২৪ সালের আগস্টে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। সেই ঘটনার পরিপ্রেক্ষিপ্তে এবার এবার বিরাট সিদ্ধান্ত নিতে চলেছেন অভয়ার বাবা-মা। তাঁদের ব্যক্তিগত শোককে সমাজসেবার মাধ্যমে সাধারণ মানুষের কাজে লাগানোর অঙ্গীকারে নিলেন এক বিরাট সিদ্ধান্ত। শনিবার তাঁরা ঘোষণা করেন, নদিয়া জেলার কৃষ্ণনগরে মেয়ের স্মৃতিতে গড়ে তোলা হবে একটি অলাভজনক হাসপাতাল। এই উদ্যোগের মাধ্যমে অভয়ার স্মৃতিকে বাঁচিয়ে রেখে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।

Advertisment

এই উদ্যোগকে বাস্তব রূপ দিতে উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা অভয়ার বাবা-মা শনিবার একটি ট্রাস্ট গঠন করেছেন। ট্রাস্টে তাঁদের ঘনিষ্ঠ বন্ধু ও সেই সব মানুষজন রয়েছেন, যাঁরা ঘটনার পর থেকে তাঁদের পাশে ছিলেন। ইতিমধ্যেই হাসপাতাল নির্মাণের জন্য জমিও চিহ্নিত করা হয়েছে। শনিবার বন্ধুদের আমন্ত্রণে তাঁরা কৃষ্ণনগর শহরে গিয়ে সম্ভাব্য একাধিক জায়গা পরিদর্শন করেন।

এই সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। কৃষ্ণনগর পুরসভার নির্দল কাউন্সিলর ও ব্যবসায়ী অসিত সাহা এগিয়ে এসে এনএইচ-১২ সংলগ্ন  এলাকায় নিজের একটি জমি ও আংশিক নির্মিত একটি ভবন দান করার প্রস্তাব দেন। তিনি বলেন,“অভয়া আমার মেয়ের মতো ছিল। তার নামে এই জমি উৎসর্গ করতে পেরে আমি গর্বিত। এই হাসপাতালের মধ্যেই আমরা অভয়াকে চিরকাল বাঁচিয়ে রাখতে চাই,” বলেন অসিত সাহা।

আরও পড়ুন- ইডির অভিযান নিয়ে মমতার প্রতিবাদের পরই তড়িঘড়ি বিবৃতি সংস্থার, কী জানালো IPAC? 

এই প্রস্তাব পেয়ে আবেগে ভাসেন অভয়ার বাবা-মা। তারা বলেন, “এই হাসপাতাল আমাদের প্রতিবাদের প্রতীক এবং ন্যায়বিচারের দাবির এক স্থায়ী চিহ্ন হবে। একই সঙ্গে এটি এখন আমাদের বেঁচে থাকার কারণ হয়ে উঠেছে। অসিতবাবু ও কৃষ্ণনগরের বন্ধুদের এই নিঃস্বার্থ সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “আজ থেকে একটি নতুন আন্দোলনের সূচনা হল, যেখানে আর্থিক কারণে চিকিৎসা থেকে বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য।”

অর্থ সংস্থানের প্রশ্নে অভয়ার বাবা-মা জানান, প্রয়োজনে তাঁরা নিজেদের সারা জীবনের সঞ্চয় এই প্রকল্পে বিনিয়োগ করতে প্রস্তুত। পাশাপাশি, যাঁরা আগে তাঁদের আন্দোলনের সময়ে সহমর্মিতা জানিয়েছিলেন, তাঁদের কাছ থেকেও সহযোগিতা চাওয়া হবে। “মেয়ের মৃত্যুর পর অনেক সংগঠন ও ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়েছিলেন, আমরা তখন তা গ্রহণ করিনি। এখন প্রয়োজন হলে, সেই মানুষদের কাছেই এই হাসপাতালের জন্য সাহায্য চাইব। এটাই হবে অভয়ার প্রতি তাঁদের শ্রদ্ধার্ঘ্য,” বলেন অভয়ার বাবা।

আরও পড়ুন- IPAC কাণ্ডে মমতাকে তুলোধোনা, সুর চড়ালেন অসমের মুখ্যমন্ত্রী

এই হাসপাতাল পরিকল্পনার রূপরেখা তুলে ধরে পরিবারের ঘনিষ্ঠ বন্ধু স্বপন ভৌমিক জানান, অভয়ার নামে গঠিত ট্রাস্ট প্রথম পর্যায়ে একটি মাল্টি-স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলবে, যেখানে আউটডোর পরিষেবার পাশাপাশি সীমিত সংখ্যক ইনডোর শয্যা থাকবে। “স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা দিয়ে আর্থিকভাবে দুর্বল মানুষদের পাশে দাঁড়ানোই এই হাসপাতালের প্রধান উদ্দেশ্য,” বলেন তিনি।

তিনি আরও জানান, কৃষ্ণনগর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)-এর শাখা, যারা ইতিমধ্যেই ‘অভয়া ক্লিনিক’ নামে একটি সাপ্তাহিক বিনামূল্যের চিকিৎসা পরিষেবা চালাচ্ছে, এই হাসপাতাল চালু হলে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। “আইএমএ আমাদের পাশে থাকার কথা জানিয়েছে,” বলেন স্বপন ভৌমিক।

আরও পড়ুন- জ্ঞানেশ কুমারকে চিঠি এবার শুভেন্দুর, মমতার বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার

Doctors Death RGKar medical college & hospital Kolkata Doctor Rape-Murder Case