TMC MP Abhishek Banerjee: "SIR হলে তৃণমূলের আসন আরও বাড়বে", বিরাট হুঙ্কারে বিজেপির বুকে কাঁপুনি ধরালেন অভিষেক

TMC MP Abhishek Banerjee: সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, বিরোধীদের যে কোনও দাবি বা প্রশ্নকে সরকার ‘ড্রামা’ বলে আখ্যা দিচ্ছে।

TMC MP Abhishek Banerjee: সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, বিরোধীদের যে কোনও দাবি বা প্রশ্নকে সরকার ‘ড্রামা’ বলে আখ্যা দিচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee attack on Centre, Winter Session Parliament, SIR controversy, TMC vs BJP, voter list revision issue, opposition demands, explosions and attacks in India, SIR deaths, BLO workload issue, Election Commission criticism, central government negligence, Bengal deprivation allegations, Abhishek Banerjee Diamond Harbour speech, upcoming assembly elections, Rohingya infiltration remarks, political tension India, TMC questions Election Commission, BJP Commission pressure, Modi Shah criticism

বিরাট হুঙ্কারে বিজেপির বুকে কাঁপুনি ধরালেন অভিষেক

TMC MP Abhishek Banerjee: সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, বিরোধীদের যে কোনও দাবি বা প্রশ্নকে সরকার ‘ড্রামা’ বলে আখ্যা দিচ্ছে। SIR নিয়ে আলোচনার দাবি জানানো হলে তা উপেক্ষা করে সরকার বলছে, "এটা বিরোধীদের নাটক"। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Advertisment

আরও পড়ুন- রাজ্যে কবে বিধানসভা নির্বাচন? জানিয়েই দিলেন শুভেন্দু অধিকারী

অভিষেকের অভিযোগ, “বিরোধীরা যদি মানুষের দাবি নিয়ে সংসদে প্রশ্ন তোলে, তা কি সেটা নাটক? নোটবন্দির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তখনও সাধারণ মানুষকে লাইনে দাঁড় করে মারা হয়েছিল তখনও দায় চাপানো হয়েছিল অন্যদের উপর। সরকার তাহলে কীসের দায় নেবে?”
দেশের বর্তমান পরিস্থিতিতে বিস্ফোরণ, হামলা ও সন্ত্রাসবাদী  কার্যকলাপ বেড়ে যাওয়ার ঘটনায় কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন  তুলেছেন তিনি। তাঁর প্রশ্ন, “দেশে এত বিস্ফোরণ, হামলার ঘটনা ঘটছে সে সবের দায় কার? পাশাপাশি SIR চলাকালীণ ৪০ জনের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এত মৃত্যু সত্ত্বেও  দায় এড়াতে চাইছে কেন্দ্র।”

আরও পড়ুন- বছরের শেষ মাসের প্রথম দিনে হুড়মুড়িয়ে কমল সোনার দাম, কলকাতার দর শুনে চমকে যাবেন

Advertisment

SIR ইস্যুতে বিরোধীদের অবস্থান নিয়ে অভিষেক আরও বলেন, “আমরা SIR এর বিরুদ্ধে নই। আমরা SIR পদ্ধতি ও  তা প্রয়োগের বিপক্ষে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, আমরা যখন আলোচনা চাইছি, সরকার বলছে এটা নাটক। তাহলে গণতন্ত্র কোথায়?”সরকার সবেতেই দায় এড়াতে চাইছে বলে উল্লেখ করে  তিনি বলেন, "বিরোধীদের দায়িত্বশীল ভূমিকা পালনের সুযোগ দেওয়া হচ্ছে না।” এদিন অধিবেশনের প্রাক্কালে  প্রধানমন্ত্রী সংসদে আসন্ন অধিবেশন নিয়ে ঐক্য ও দায়িত্ববোধের বার্তা দিলেও, বিরোধীদের অভিযোগ, সরকার আলোচনা এড়িয়ে যেতে চাইছে। শীতকালীন অধিবেশন চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত, আর সরকারের তরফে মোট ১৪টি বিল পেশ হওয়ার কথা।
 
"SIR নিয়ে আলোচনা চাইলেই নাটক"? আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয় ২’ প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রীর সুরেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ ডায়মণ্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের।

আরও পড়ুন- অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি 

"SIR -এর চাপে রাজ্যে পরপর মৃত্যু"র প্রসঙ্গ টেনে তিনি এদিন  কেন্দ্রীয় সরকারকে সরাসরি নিশানা করেছেন। পাশাপাশি এদিন SIR প্রক্রিয়া ও  পদ্ধতিগত প্রয়োগ নিয়েও তিনি প্রশ্ন তুলে বলেন,"বিএলওদের নির্দিষ্ট কোন ট্রেনিং নেই। বিএলও অ্যাপ যথাযথ কাজ করছে না। অমানুষিক চাপে কাজ করতে হচ্ছে বিএলওদের"।

SIR নিয়ে শুরু থেকে লাগাতার বিজেপি-কমিশনকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। এদিন ফের কমিশনকে নিশানা করে অভিষেক বলেন,  "আমরা SIR-প্রক্রিয়ার বিরোধী নই। সময় নিয়ে, যথাযথ পদ্ধতি মেনে SIR পরিচালনা করুক কমিশন"। হাতে গোণা আর মাত্র  কয়েকটা দিন। তার পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। ঠিক নির্বাচনের মুখেই কেন SIR সেই প্রশ্ন তুলে ডায়মণ্ডহারবারের সাংসদ বলেন, SIR নিয়ে কমিশন থেকে শুরু করে কেন্দ্রের কেন এত তাড়াহুড়া?  মোদী-শাহকে প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন,  "যাদের ভোটে জয়ী হয়ে ক্ষমতায় বসেছেন তারাই আজ অবৈধ? কেন কাশ্মীর থেকে কন্যাকুমারী SIR নয়" সেই প্রশ্নও তুলেছেন তিনি। ৫টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি কমিশন।

আরও পড়ুন-  SIR চলকালীন বিজেপি শাসিত রাজ্যে চরম হেনস্থা, বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ভয়ঙ্কর অভিযোগ 

একই সঙ্গে এদিন অভিষেকের গলায় উঠে এসেছে কেন্দ্রীয় বঞ্চনার গুরুতর অভিযোগ। "বাংলার ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সাত বছরে বাংলা থেকে ৬ লক্ষ ৫০ হাজার ১২১ টাকা তুলেছে কেন্দ্র। অথচ সেই বাংলাকেই বঞ্চনা করা হচ্ছে", তোপ অভিষেকের।  তিনি এদিন আরও বলেন,  কে নাটক করছে গোটা দেশ দেখছে। জবাব নেই বলেই সংসদে  আলোচনা করতে চাইছে না কেন্দ্র। বঙ্গ বিজেপিকে নিশানা ছুঁড়ে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে লেজেগোবরে করার হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের। রোহিঙ্গা-বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে অভিষেক বলেন, "বাংলায় যদি রোহিঙ্গারা ঢোকে অমিত শাহের ইস্তফা দেওয়া উচিত। SIR হলে তৃণমূলের আসন বাড়বে আত্মবিশ্বাসী যুবরাজ।

আরও পড়ুন-  '৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক 

abhishek banerjee West Bengal SIR 2025