Abhijit Gangopadhyay: “মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি

Abhijit Gangopadhyay interview: তমলুকের বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের দলকেই আক্রমণ করলেন। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতেই তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন।

Abhijit Gangopadhyay interview: তমলুকের বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের দলকেই আক্রমণ করলেন। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতেই তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhijit Gangopadhyay, BJP MP, Tamluk, BJP controversy, West Bengal politics, Mamata Banerjee, Article 355, BJP internal conflict, Abhijit Gangopadhyay interview, Bengal BJP leadership,অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপি সাংসদ, তমলুক, বিজেপি বিতর্ক, পশ্চিমবঙ্গ রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায়, ৩৫৫ ধারা, বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার, বঙ্গ বিজেপি নেতৃত্ব

BJP MP Abhijit Gangopadhyay: বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

West Bengal politics: তৃণমূল সরকারের কড়া সমালোচনার পাশাপাশি এবার নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তমলুকের BJP সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির ভূমিকা এবং কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে মুখ খুলেছেন তিনি।

Advertisment

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, “আমি বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলাম একটাই উদ্দেশ্যে — মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো। কিন্তু বিজেপি সেই লক্ষ্যের ধারে কাছেও পৌঁছতে পারেনি।” তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারও এ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে আগ্রহী নয়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস

Advertisment

সাংসদের কথায়, “কেন্দ্রের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে, কেন্দ্র পশ্চিমবঙ্গের এই অব্যবস্থার পরিবর্তন চায় না। এতদিনেও কেন ৩৫৫ ধারা জারি করা হবে না, সেটাই আমার কাছে বড় প্রশ্ন।” তিনি আরও বলেন, রাজ্যের বিজেপি সংগঠনের শক্তি এখনো পর্যাপ্ত নয়। “মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে হলে যে সংগঠন দরকার, সেই শক্তি রাজ্য বিজেপির নেই,” মন্তব্য করেন প্রাক্তন বিচারপতি।

আরও পড়ুন- West Bengal Weather Updates: দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে, কেন্দ্রীয় নেতৃত্বের অবাঙালি প্রভাবও দলের অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁর স্পষ্ট বক্তব্য, “হিন্দি বলিয়ে নেতাদের এনে এখানে ভোট করানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষের মন, মেজাজ, অভিমান— এসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না।” রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। দলের অভ্যন্তরেই এমন প্রকাশ্য ক্ষোভে বিজেপির অন্দরে অস্বস্তি বাড়ছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

আরও পড়ুন-Sukanta Majumdar: “সব রাজ্য আলো দেখেছে, শুধু বাংলা বাকি”, সুকান্তের নিশানায় মমতা

tmc Mamata Banerjee BJP MP West Bengal News justice abhijit ganguly west bengal latest news Breaking news