Abhijit Ganguly: “উনি আবেগপ্রবণ মানুষ, সব ঠিক আছে”, অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে মুখ খুললেন শমীক ভট্টাচার্য

Abhijit Ganguly controversy: অভিজিৎ গাঙ্গুলির মন্তব্যে জল্পনা! কৃষ্ণনগরে সাংবাদিকদের প্রশ্নে শমীক ভট্টাচার্যের স্পষ্ট বার্তা— বিজেপি ঐক্যবদ্ধ, কোনও অসুবিধা নেই।

Abhijit Ganguly controversy: অভিজিৎ গাঙ্গুলির মন্তব্যে জল্পনা! কৃষ্ণনগরে সাংবাদিকদের প্রশ্নে শমীক ভট্টাচার্যের স্পষ্ট বার্তা— বিজেপি ঐক্যবদ্ধ, কোনও অসুবিধা নেই।

author-image
Mousumi Das Patra
New Update
Abhijit Ganguly BJP MP,  Shamik Bhattacharya statement,  BJP West Bengal president  ,Abhijit Ganguly controversy,  BJP Krishnanagar meeting  ,West Bengal politics news  ,Mamata Banerjee government criticism,  Speaker Biman Banerjee , Dengue deaths West Bengal,  BJP unity West Bengal,অভিজিৎ গাঙ্গুলি বিজেপি সাংসদ , শমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি,  কৃষ্ণনগর বিজেপি সভা  ,অভিজিৎ গাঙ্গুলির মন্তব্য , বিজেপির ঐক্য  ,পশ্চিমবঙ্গ রাজনীতি,  মমতা বন্দ্যোপাধ্যায় সরকার  ,বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার বিতর্ক  ,ডেঙ্গি মৃত্যু পশ্চিমবঙ্গ,  বিজেপি সংগঠন পশ্চিমবঙ্গ

BJP MP Abhijit Gangopadhyay: বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Ganguly-Shamik Bhattacharya: BJP সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সাম্প্রতিক কিছু মন্তব্যে দলীয় অন্দরে সামান্য বেসুরো সুর শোনা যাওয়ায় বিষয়টি নিয়ে কথা বলেছেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কৃষ্ণনগরে বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অভিজিৎবাবু আবেগপ্রবণ মানুষ। ওঁনার সঙ্গে আমার কথা হয়েছে। সব ঠিক আছে, কোথাও কোনও অসুবিধা নেই। বিজেপি সঙ্ঘবদ্ধ।” রাজ্য সভাপতির এই বক্তব্যে দলীয় অন্দরের জল্পনায় কিছুটা ইতি পড়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisment

সাংগঠনিক বৈঠকের আগে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে শমীক ভট্টাচার্য আরও বলেন, “মানুষের ক্ষোভ রয়েছে, সেটি অভিজিৎবাবুও অনেক সময় প্রকাশের চেষ্টা করছেন। এটা অস্বীকার করার জায়গা নেই যে, মানুষ চাইছেন তৃণমূলের দুর্নীতিতে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা হোক। তদন্তের গতি কমছে, এটা মানুষ অনুভব করছেন।”

আরও পড়ুন- Richa Ghosh: রিচার সাফল্যে গর্বিত বাংলা! মুখ্যমন্ত্রীর উপহার, ‘রিচা ক্রিকেট স্টেডিয়াম’

Advertisment

এদিন তিনি রাজ্যের সাম্প্রতিক প্রশাসনিক পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “ভারতে এখন এসআইআর (SIR) হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে ডাক্তাররা ডেঙ্গিতে মারা গেলেও সেটা লিখতে পারছেন না। অলিখিতভাবে চিকিৎসকদের বলা হয়েছে— আত্মহত্যা, দুর্ঘটনা বা মদ্যপ অবস্থায় মৃত্যু— সব কিছুর কারণ লিখতে হবে ‘SIR মারা গিয়েছে’। এটাই রাজ্য সরকারের এজেন্ডা।”

আরও পড়ুন- Abhijit Gangopadhyay: “মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি

বিমান বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে প্রশ্ন উঠলে শমীক ভট্টাচার্য বলেন, “ওঁনার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। পশ্চিমবঙ্গে স্পিকারের পদমর্যাদাকে উনি কলুষিত করেছেন। উনি শিক্ষিত মানুষ, প্রতিষ্ঠিত আইনজীবী। কিন্তু তাঁর তৃণমূলীকরণ এতটাই গভীর হয়েছে যে, এখন তিনি তৃণমূল কংগ্রেসের এক কঠিন নেতার মতো আচরণ করছেন।”

আরও পড়ুন-West Bengal News Live Updates: ভর সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, জারি হাই অ্যালার্ট, মৃত্যুতে তোলপাড়

সব মিলিয়ে, রাজ্যের রাজনীতি ও দলের অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে এদিন কৃষ্ণনগরে রাজ্য সভাপতির এই বক্তব্যে বিজেপির অবস্থান স্পষ্ট হয়েছে— দল ঐক্যবদ্ধ, অভ্যন্তরীণ কোনও বিরোধ নেই, তবে সরকারের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত থাকবে।

আরও পড়ুন-Delhi Red Fort explosion: লালকেল্লার কাছেই বিরাট বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৮, আহত বহু, তুমুল আতঙ্কে হুলস্থূল, জারি হাই অ্যালার্ট

bjp justice abhijit ganguly west bengal latest news Shamik Bhattacharya Breaking news