Abhishek Banerjee: দলীয় সাংসদের প্রতি অসন্তোষ প্রকাশ, কড়া বার্তা অভিষেকের

Abhishek Banerjee: সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদদের ঘিরে একের পর এক বিতর্কের প্রসঙ্গেও কড়া অবস্থান নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee: সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদদের ঘিরে একের পর এক বিতর্কের প্রসঙ্গেও কড়া অবস্থান নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhisek Bandyopadhyay virtual meeting,  TMC state leaders meeting  ,SIR discussion TMC  ,West Bengal TMC news  ,TMC election strategy,  Mamata government development,  TMC party instructions  ,West Bengal political update  ,TMC leader guidance  ,Virtual party meeting,অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক  ,তৃণমূল ভার্চুয়াল সভা  ,রাজ্য তৃণমূল নেতাকর্মী  ,এসআইআর বৈঠক,  মমতা সরকারের উন্নয়ন  ,বিধানসভা নির্বাচনের প্রস্তুতি  ,তৃণমূল প্রচার কৌশল, রাজ্যের রাজনৈতিক বৈঠক,  তৃণমূল নেতা নির্দেশনা,  ভার্চুয়াল নেতা বৈঠক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে ঘিরে হওয়া অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করেছে বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লি থেকে কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যাঁরা দোষী বলে প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের তরফে কিছু গাফিলতি থাকতে পারে, তবে সরকার দ্রুত পদক্ষেপ করেছে এবং পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Advertisment

এদিন সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদদের ঘিরে একের পর এক বিতর্কের প্রসঙ্গেও কড়া অবস্থান নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সংসদীয় কার্যালয়ে সাংসদদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় জানান, কোনও সাংসদের ব্যক্তিগত আচরণ বা কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। অননুমোদিত সভা, পার্টিতে যোগদান কিংবা দলীয় অনুমতি ছাড়া বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হওয়ার বিষয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের নির্দেশ দেন, দলীয় নেতৃত্বের অনুমতি ছাড়া যেন কোনও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। সম্প্রতি এক সাংসদের দলীয় নেতৃত্বকে না জানিয়েই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ টেনে এনে তিনি এই বার্তা দেন। পাশাপাশি, অন্য দলের নেতাদের আয়োজিত পার্টিতে অনুমতি ছাড়া যোগ না দেওয়ার বিষয়েও কড়া নির্দেশ দেন তিনি।

সাংসদদের উদ্দেশে অভিষেক বলেন, নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মর্যাদা রক্ষা করা তাঁদের দায়িত্ব। যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের বিরুদ্ধে নিয়মিত দলে অনুপস্থিত থাকার অভিযোগ কিংবা কীর্তি আজাদের বিরুদ্ধে লোকসভায় ই-সিগারেট ব্যবহারের অভিযোগ এই ধরনের বিতর্ক দলকে অস্বস্তিতে ফেলছে বলেও ইঙ্গিত দেন তিনি।

তবে একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে প্রশ্ন তোলা এবং কেন্দ্রের কাছ থেকে রাজ্যের প্রাপ্য বরাদ্দের বিষয়টি জোরালোভাবে তুলে ধরার জন্য তৃণমূল সাংসদদের ভূমিকার প্রশংসাও করেন। তিনি বলেন, সাংসদদের সক্রিয় ভূমিকা যেমন জরুরি, তেমনই দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন-'আমাকেই বলির পাঁঠা'...! দলের প্রতি ক্ষোভ উগরে বোমা ফাটালেন দাপুটে TMC নেতা, ভোটের আগে ধুন্ধুমার কান্ড

আরও পড়ুন- রূপার দামে ভূমিকম্প! ২ লাখ পার, আকাশছোঁয়া সোনাও 

আরও পড়ুন- South 24 Parganas News: মাছ ধরতে নামলেই ‘টাকা দাও’! সুন্দরবনেও লাগামছাড়া 'তোলাবাজি'তে ফুঁসছেন মৎস্যজীবীরা 

আরও পড়ুন-SIR List: ‘আমি বেঁচে আছি!’ ভোটার তালিকায় মৃত দেখানোয় শ্মশানে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ কাউন্সিলরের 

abhishek banerjee