Abhishek Banerjee: চা বাগানের মাটি থেকে 'যুদ্ধ' ঘোষণা অভিষেকের! ধর্মের রাজনীতি ইস্যুতে BJP-কে তুলোধোনা

Abhishek Banerjee speech: আলিপুরদুয়ারের চা বাগানের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লক্ষ্মীর ভান্ডার, ১০০ দিনের কাজ, এসআইআর, বন্যা ত্রাণ ও ধর্মের রাজনীতি নিয়ে কেন্দ্র ও বিজেপি নেতাদের নিশানা।

Abhishek Banerjee speech: আলিপুরদুয়ারের চা বাগানের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লক্ষ্মীর ভান্ডার, ১০০ দিনের কাজ, এসআইআর, বন্যা ত্রাণ ও ধর্মের রাজনীতি নিয়ে কেন্দ্র ও বিজেপি নেতাদের নিশানা।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee rally  ,Mamata Banerjee fourth term,  TMC election campaign,  West Bengal assembly elections 2026,  Coochbehar TMC rally  ,Mamata Banerjee re-election  ,TMC vs BJP West Bengal  ,Abhishek Banerjee speech  ,Mamata government in West Bengal  ,Election strategy TMC,অভিষেক বন্দ্যোপাধ্যায়  ,মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার  ,তৃণমূল কংগ্রেস,  পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬  ,কোচবিহার রণসংকল্প সভা,  মা মাটি মানুষের সরকার,  বিজেপি বিরুদ্ধে আক্রমণ,  ভোটার সচেতনতা , বিধানসভা ভোট ২০২৬  ,তৃণমূলের নির্বাচনী প্রচার

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আলিপুরদুয়ারের চা বলয়ে জনসভা করে কেন্দ্রের BJP সরকার ও বঙ্গ বিজেপি জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে তিনি বারবার তুলনা টানেন তৃণমূল ও বিজেপি শাসনের মধ্যে পার্থক্য তুলে ধরে।

Advertisment

অভিষেক বলেন, “আলিপুরদুয়ারের সাংসদ ও বিধায়ক সবাই বিজেপির। ২০১৯, ২০২১, ২০২৪, সব নির্বাচনে এখানে বিজেপি জিতেছে। কিন্তু তাতে কি রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করেছে? না। এটাই বিজেপি ও তৃণমূলের মধ্যে তফাৎ। আমরা কথা দিলে কথা রাখি।”

তিনি স্মরণ করিয়ে দেন, ২০২২ সালে আলিপুরদুয়ারে এসে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তার কিছু কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, কিছু এখনও বাকি আছে। তবে রাজ্য সরকার কাজ করছে বলেই দাবি করেন তিনি।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ফের উত্তপ্ত সন্দেশখালি! পুলিশের গাড়িতে বেপরোয়া হামলা, আহত ৩

কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, “১০০ দিনের কাজের টাকা পাঁচ বছর ধরে বন্ধ করে রেখেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে বিজেপি হেরেছে বলেই টাকা বন্ধ। কিন্তু তৃণমূল হারলেও রাজ্য সরকারের প্রকল্প বন্ধ হয়নি।”

আরও পড়ুন-Dilip Ghosh: বঙ্গ BJP-তে দিলীপের গ্রেট কামব্যাক! সল্টলেকের দফতরে বরাদ্দ আলাদা ঘর

চা শ্রমিকদের ইপিএফ, মজুরি সহ বিভিন্ন সমস্যায় কেন্দ্র কোনও পদক্ষেপ করেনি বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বিজেপি সাংসদদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

নির্বাচন প্রসঙ্গে অভিষেক বলেন, “আগে মানুষ সরকার বেছে নিত, এখন সরকার ভোটার বেছে নিচ্ছে। গোটা দেশে ১৫০০ রাজনৈতিক দল আছে, কিন্তু বিজেপিকে হারানোর ক্ষমতা শুধু তৃণমূলেরই আছে।” তিনি দাবি করেন, বাংলায় বারবার বিজেপি সুযোগ পেলেও তারা ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন-Murshidabad News: ঘাটে গা শিউরে ওঠা দৃশ্য! জালে আটকে দেহসদৃশ বস্তু ঘিরে তুমুল চাঞ্চল্য এলাকায়

২০২৪ সালের বন্যার সময় বিজেপি নেতাদের অনুপস্থিতি নিয়েও সরব হন অভিষেক। বলেন, “বন্যার সময় কেউ আসেনি। কলকাতা থেকে দিদি এসে পাশে দাঁড়িয়েছিলেন। ঘরবাড়ি, রাস্তা সারানোর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।” 

SIR প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, এই প্রক্রিয়ার নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে অভিষেক বলেন, “জীবিত মানুষকে মৃত দেখানো হচ্ছে। এর চেয়ে বড় জাদুকর আর কেউ নেই।”

আরও পড়ুন- SIR: ভোটার তালিকায় নাম নেই কান্তি গাঙ্গুলীর, নথি যাচাইয়ে বাড়িতে BLO

ধর্মের নামে বিভাজনের রাজনীতি নিয়েও বিজেপিকে নিশানা করেন তিনি। বলেন, “আমার ধর্ম কাউকে আক্রমণ করতে শেখায় না। সবচেয়ে বড় ধর্ম মানবতা। বিজেপি ক্ষমতায় এলে কী খাবেন, কী পড়বেন সেটাও ঠিক করে দেবে, এটা গণতন্ত্র নয়।” স্বাস্থ্য প্রকল্প নিয়েও বিজেপির দাবি খারিজ করে অভিষেক বলেন, “আয়ুষ্মান ভারত সবাই পায় না, কিন্তু স্বাস্থ্যসাথী সবাই পায়।”

তিনি বলেন, “এটা বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট। বিজেপিকে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে আলিপুরদুয়ারকে অগ্রণী ভূমিকা নিতে হবে।” সভা থেকে স্পষ্ট বার্তা দেন, তৃণমূল কংগ্রেসই একমাত্র শক্তি যারা বিজেপিকে বাংলায় পরাস্ত করতে পারে।

tmc abhishek banerjee Alipurduar Bengal BJP west bengal latest news Latest news