Budget 2026: "বাংলাকে ১০ পয়সাও দেওয়া হয়নি," হারের প্রতিশোধ নিচ্ছে কেন্দ্র? তোপ অভিষেকের

Budget 2026: ২০২১-এর পর বাংলা ১০০ দিনের কাজের টাকা পেয়েছে প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব, কেন্দ্রকে নজিরবিহীন চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে সরব তৃণমূল সাংসদ।

Budget 2026: ২০২১-এর পর বাংলা ১০০ দিনের কাজের টাকা পেয়েছে প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব, কেন্দ্রকে নজিরবিহীন চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে সরব তৃণমূল সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee, Budget 2026 Reaction, MGNREGA Bengal Funds, Awas Yojana Deprivation, Quit Politics Challenge, TMC vs BJP,Union Budget 2026, Budget 2026, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাজেট ২০২৬, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, বাংলার বঞ্চনা, শ্বেতপত্র, রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Budget 2026 Reaction: বাজেট ২০২৬-এ বাংলার প্রাপ্তি 'শূন্য', এই অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বাজেট পেশের পরই তিনি কেন্দ্রের বিরুদ্ধে "বিমাতৃসুলভ আচরণ"-এর অভিযোগ আনেন। ১০০ দিনের কাজ (MGNREGA) এবং আবাস যোজনার বকেয়া টাকা নিয়ে মোদী সরকারকে তিনি সরাসরি 'শ্বেতপত্র' প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দেন। এমনকি, কেন্দ্র যদি টাকা দেওয়ার প্রমাণ দিতে পারে, তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও চরম হুঁশিয়ারি দেন।

Advertisment

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট ভাষায় বলেন, "বিজেপির বিমাতৃসুলভ আচরণ আজ স্পষ্ট। আমরা গত পাঁচ বছর ধরে একথাই বলে আসছি। আমি চ্যালেঞ্জ করছি, মোদী সরকার শ্বেতপত্র (White Paper) প্রকাশ করে দেখাক। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর, বাংলার একজন জব-কার্ড হোল্ডারও ১০০ দিনের কাজের টাকা সরাসরি (DBT) ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন, এটা যদি ওরা প্রমাণ করতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব।"

আরও পড়ুন- Budget 2026: "ভোট পাবে না তাই বঞ্চনা," বাজেটে বাংলার 'শূন্য' প্রাপ্তি নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

আবাস ও সড়ক যোজনা নিয়ে তোপ

বাংলার বঞ্চনার খতিয়ান তুলে ধরে অভিষেক আরও বলেন, "আবাস যোজনায় কেন্দ্র ৬০ শতাংশ টাকা দেয়। গত চার বছরে বাংলার একজন মানুষও কেন্দ্রের থেকে এই টাকা পেয়েছে, এটা ওরা প্রমাণ করে দেখাক। আমি রাজনীতি ছেড়ে দেব। এমনকি গ্রামীণ সড়ক যোজনাতেও ২০২১-এর হারের পর বাংলাকে ১০ পয়সা দেওয়া হয়নি।"

আরও পড়ুন- Budget 2026: শিলিগুড়িতেও এবার বুলেট ট্রেন! উত্তরবঙ্গের জন্য নির্মলার ঝুলি থেকে বেরোল 'জ্যাকপট'

"প্রতিশোধ নিচ্ছে বিজেপি"

তৃণমূল সাংসদের দাবি, নির্বাচনে হেরে যাওয়ার আক্রোশেই বাংলার মানুষকে শাস্তি দিচ্ছে কেন্দ্র। তিনি বলেন, "বাংলায় ওরা হারছে, তাই এই বিমাতৃসুলভ আচরণ করে বাংলার মানুষকে শিক্ষা দিতে চাইছে। কিন্তু গণতন্ত্রে উল্টোটা হয়। আগামী নির্বাচনে মানুষই এর যোগ্য জবাব বিজেপিকে দিয়ে দেবে।"

আরও পড়ুন- ধুমপায়ীদের মাথায় হাত, সিগারেটের দামে বিরাট লাফ, হুড়মুড়িয়ে কমল মোবাইল, ইলেকট্রিক গাড়ির দাম

abhishek banerjee Union Budget 2026 Budget 2026 Share Market Budget 2026 impact on stock market