Amartya Sen: অমর্ত্য সেনকে SIR নোটিশ? অভিষেকের দাবি ওড়ালেন নোবেলজয়ীর ঘনিষ্ঠ

SIR notice controversy: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক দাবি, নোবেলজয়ী অমর্ত্য সেন ও ক্রিকেটার মহম্মদ শামিকে এসআইআর শুনানির নোটিশ। পাল্টা প্রতিক্রিয়ায় তীব্র রাজনৈতিক বিতর্ক।

SIR notice controversy: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক দাবি, নোবেলজয়ী অমর্ত্য সেন ও ক্রিকেটার মহম্মদ শামিকে এসআইআর শুনানির নোটিশ। পাল্টা প্রতিক্রিয়ায় তীব্র রাজনৈতিক বিতর্ক।

author-image
Ashis Kumar Mondal
New Update
Abhishek Banerjee  ,Amartya Sen  ,SIR notice controversy,  Election Commission of India,  Mohammed Shami  ,Trinamool Congress,  Rampurhat rally,  West Bengal politics  ,Abhishek Banerjee statement,  Amartya Sen SIR notice claim,  Mohammed Shami notice issue , Special Intensive Revision  ,Voter list revision controversy,  TMC vs Election Commission,  Breaking news West Bengal,অভিষেক বন্দ্যোপাধ্যায়,  অমর্ত্য সেন  ,এসআইআর নোটিশ  ,নির্বাচন কমিশন,  মহম্মদ শামি,  তৃণমূল কংগ্রেস  ,রামপুরহাট সভা  ,এসআইআর বিতর্ক,  পশ্চিমবঙ্গ রাজনীতি , অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য,  অমর্ত্য সেন নোটিশ বিতর্ক  ,বাংলার রাজনৈতিক খবর,  ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ

Amartya Sen: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

নোবেলজয়ী অমর্ত্য সেনকে SIR শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে, গতকাল রামপুরহাটের সভায় এই বিস্ফোরক দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও অভিযোগ করেন, ভারতের নির্বাচন কমিশন বিশ্বকাপ ক্রিকেটার মহম্মদ শামিকেও নোটিশ পাঠিয়েছে।

Advertisment

যদিও অমর্ত্য সেন SIR শুনানির কোনও নোটিস পাননি বলেই পাল্টা জানিয়েছেন তাঁর বাড়ি 'প্রতীচী'র দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার। তিনি বলেন, "অমর্ত্য সেনের চিঠি এলে আমাকে স্বাক্ষর করে নিতে হবে। কিন্তু এখনও এমন কোন নোটিসে আমি স্বাক্ষর করিনি। বিষয়টি জানার পর বি এল ও -র সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু বি এল ও মোবাইল বন্ধ রাখার কথা বলা সম্ভব হয়নি।"

আরও পড়ুন- West Bengal News Live Updates: পাখির চোখ বিধানসভা ভোট, আজ দুই দিনাজপুরে অভিষেকের মেগা কর্মসূচি

গতকালের সমাবেশে ভাষণ দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি আগেও বলেছি, ওরা যত এসআইআর করুক বা যত ষড়যন্ত্রই করুক, আমরা গতবারের চেয়ে বেশি আসন জিতব।” তিনি বলেন, "সোমবার তারাপীঠে অনুব্রত মণ্ডল ২৩০ আসন আমরা পাব বলেছেন। আমি আরো ২০ আসন বাড়িয়ে দিলাম। ২৫০ আসন নিয়ে আমরা ফের ক্ষমতায় আসব।"

আরও পড়ুন-West Bengal cold wave: জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়?

তিনি আরও বলেন, “বীরভূমে আসার পথে শুনলাম, এসআইআর-এর অধীনে নোবেলজয়ী অমর্ত্য সেনকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে, যিনি দেশকে গৌরব এনে দিয়েছেন, নোবেল পুরস্কার জিতে বিশ্বজুড়ে স্বীকৃতি অর্জন করেছেন। তাকে এসআইআর নোটিশ পাঠানো হয়েছে। মহম্মদ শামি, যিনি বিশ্ব ক্রিকেটে অবদান রেখেছেন, বিশ্বকাপে খেলেছেন এবং দেশের জন্য সম্মান বয়ে এনেছেন, তাকেও শুনানির নোটিশ পাঠানো হয়েছে। তাকেও এসআইআর নোটিশ পাঠানো হয়েছে। আহা, কী দুর্ভাগ্য, ভাবতে পারেন?”

আরও পড়ুন-Murshidabad News: মুখ্যমন্ত্রীর আশ্বাসের বাস্তব রূপ! ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের মায়ের হাতে সরকারি চাকরি

tmc abhishek banerjee amartya sen Bengali News Bengali News Today Md.Shami SIR