/indian-express-bangla/media/media_files/2025/11/05/breaking-news-2025-11-05-21-42-56.jpg)
দেখুন দিনের সেরা ৫ ব্রেকিং নিউজ আপডেটস
Top 5 Breaking News Bengal: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। ২০২১ সালের তুলনায় তৃণমূল কংগ্রেসের ভোটের হার ও আসন সংখ্যা ২৬-এর বিধানসভা নির্বাচনে আরও বাড়বে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন ডায়মণ্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ তৃণমূলের ভোট শতাংশ এবং আসন সংখ্যা ২০২১ সালের তুলনায় বাড়বেই।” একই সঙ্গে বিজেপিকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, যদি তা হয়, তাহলে বিজেপিকে বাংলার ১০ কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং বাংলার বকেয়া ২ হাজার কোটি টাকা ৭ দিনের মধ্যে ছেড়ে দিতে হবে।
যুবভারতী ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক বিশৃঙ্খলার ঘটনাকে ঘিরে রাজনীতি করার ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘মেসি কাণ্ড’ নিয়ে বিরোধীদের ধারাবাহিক আক্রমণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "যুবভারতীতে যা ঘটেছে তা একেবারেই অনভিপ্রেত এবং এর জন্য প্রশাসনিক গাফিলতি স্বীকার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার এক ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন"। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রী এভাবে সৌজন্য দেখাননি। পুলিশকর্তা থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বিরুদ্ধেও ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও এই ঘটনাকে ঘিরে বারবার রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, কিছু মানুষের অতিউৎসাহের ফলেই এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।যুবভারতীর ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করার কড়া সমালোচনা করে অভিষেক বলেন, "এই ধরনের রাজনৈতিক আচরণে বাংলার মাথা আরও নত হচ্ছে এবং আন্তর্জাতিক মঞ্চে রাজ্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, দেশে একাধিক বড় ট্রেন দুর্ঘটনা ঘটলেও কেন্দ্রের তরফে প্রকাশ্যে ক্ষমা চাওয়া হয়নি। অথচ মেসি কান্ডে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ও জনসেবায় সমৃদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মানুষের হৃদয় ছুঁয়ে গেলেন। বুধবার দুপুরে তিনি হঠাৎই কলকাতার একটি ‘মা ক্যান্টিনে’ হাজির হয়ে নিজের হাতে ক্ষুধার্ত মানুষের হাতে অন্ন তুলে দিলেন। মানুষের জন্য এক উজ্জ্বল মুহূর্ত সৃষ্টি হলো, যেখানে মুখ্যমন্ত্রীর সরাসরি অংশগ্রহণে গরিব ও অসহায় মানুষদের মুখে স্বস্তি ও খুশি ফুটে উঠলো।মা ক্যান্টিনের আগত মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে দারুণ খুশি হন। কেউ কেউ তার হাতে হাত জোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করেন, কেউ আবার প্রাণ ভরে আশীর্বাদ দেন। বিশেষ করে বৃদ্ধ-বৃদ্ধাদের এই খুশি যেন মুহূর্তে পুরো ক্যান্টিনে ছড়িয়ে পড়ে।
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় অবশেষে এল রায়। দীর্ঘ তিন বছর ধরে মামলা চলার পর ব্যারাকপুর মহকুমা আদালত শুক্রবার এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তিন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সাজাপ্রাপ্তরা হল অমিত পণ্ডিত, বাপি পণ্ডিত ও জিয়ারুল মণ্ডল। আদালতের এই রায়ে কিছুটা স্বস্তি ফিরলেও নিহত কাউন্সিলরের পরিবার এখনও সম্পূর্ণ বিচার পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। ডিসেম্বরের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের দেখা নেই। বরং তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। ভরা পৌষে কবে নামবে কনকনে শীত, তা নিয়ে কৌতূহল বাড়লেও আবহাওয়া দপ্তর এখনও স্পষ্ট কোনও সময়সীমা জানাতে পারেনি। আবহাওয়াবিদদের মতে, বড়দিনের পর থেকেই তাপমাত্রার পারদ নামতে পারে।
আজ, বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, দেশে রূপার দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রূপার দাম ৮,০০০ টাকারও বেশি বেড়েছে। পাশাপাশি বুধবারও সোনার দাম বেড়েছে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) অনুসারে, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর প্রতি ১০ গ্রামে ২২ ক্যারেট সোনার দাম ছিল ১,২০,৭০৮ টাকা এবং বুধবার সকালে প্রতি ১০ গ্রামে ১২১,৫৬৫ টাকায় পৌঁছেছে। প্রথমবারের মতো প্রতি কেজি রুপার দাম ২ লক্ষ টাকা ছাড়িয়েছে। আজ, ১৭ ডিসেম্বর, প্রথমবারের মতো প্রতি কেজি রূপার দাম ২ লক্ষ টাকা ছাড়িয়েছে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) অনুসারে, এক কেজি রূপার দাম অনেকটাই বেড়ে ২০০,৭৫০ টাকায় দাঁড়িয়েছে।
নদিয়ার হরিণঘাটা থানার বিরোহীর হালদার পাড়া এলাকায় একটি আইসক্রিম কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কারখানার মালিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সন্তোষ রায় (৭৫)। তাঁর বাড়ি মদনপুর এলাকায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us