Abhishek Banerjee: “এই দেশের সবচেয়ে বড় কনটেন্ট ক্রিয়েটর প্রধানমন্ত্রী নিজেই”, ডিজিটাল যোদ্ধা কনক্লেভে মন্তব্য অভিষেকের

Digital Joddha Conclave: ডিজিটাল যোদ্ধা কনক্লেভে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। প্রধানমন্ত্রীকে দেশের সবচেয়ে বড় কনটেন্ট ক্রিয়েটর বলে কটাক্ষ, বাংলার সংস্কৃতি ও ইতিহাস রক্ষার আহ্বান।

Digital Joddha Conclave: ডিজিটাল যোদ্ধা কনক্লেভে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। প্রধানমন্ত্রীকে দেশের সবচেয়ে বড় কনটেন্ট ক্রিয়েটর বলে কটাক্ষ, বাংলার সংস্কৃতি ও ইতিহাস রক্ষার আহ্বান।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal News Live, Kolkata Live Updates Today, January 20 2026 News, Abhishek Banerjee Diamond Harbour, WB Assembly Election 2026,Alipore Weather Forecast, Bus Owners Association Election Commission, Sebashray Health Camp, Special Intensive Revision (SIR) Bengal, Trinamool Congress News,পশ্চিমবঙ্গ লাইভ আপডেট, কলকাতা আজকের খবর, ২০ জানুয়ারি ২০২৬, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধানসভা নির্বাচন ২০২৬,আবহাওয়ার খবর, বাস মালিক সংগঠন কমিশন চিঠি, সেবাশ্রয় ডায়মন্ড হারবার, ভোটার তালিকা সংশোধন, শীতের বিদায়, আজকের তাজা খবর

Abhishek Banerjee: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। Photograph: (pp)

কলকাতায় অনুষ্ঠিত বাংলার ডিজিটাল যোদ্ধা কনক্লেভে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল রাজনীতি, সোশ্যাল মিডিয়ার ভূমিকা এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ডিজিটাল যোদ্ধাদের নানা প্রশ্নের উত্তরে তিনি রাজনৈতিক কৌশল থেকে শুরু করে বাংলার সংস্কৃতি রক্ষার বার্তা দেন।

Advertisment

‘প্রধানমন্ত্রীই দেশের সবচেয়ে বড় কনটেন্ট ক্রিয়েটর’

এক প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই দেশের সবচেয়ে বড় কনটেন্ট ক্রিয়েটর হলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তাঁর প্রতিটি পদক্ষেপই PR ও কনটেন্টের উপর ভিত্তি করে তৈরি। আজ তিনি ঘুড়ি ওড়াচ্ছেন, এটাও এক ধরনের কনটেন্ট তৈরি।”

তবে তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সময় দেন না, যদিও তাঁর দৈনিক স্ক্রিন টাইম প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা ছাড়িয়ে যায়। “সোশ্যাল মিডিয়ায় আলাদা করে সময় দেওয়া হয় না, তবে দলের কিছু সহকর্মী খুব ভালো লেখেন ও বক্তব্য রাখেন, আমি তাঁদের কাজ দেখি,” বলেন অভিষেক।

আরও পড়ুন- West Bengal weather: পৌষের শেষেই কামড় বসাচ্ছে শীত! মকর সংক্রান্তিতে কাঁপবে বাংলা, কলকাতার পারদ কোথায় নামতে পারে জানেন?

বাংলার সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরার আহ্বান

ডিজিটাল যোদ্ধাদের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার সংস্কৃতি এবং আমাদের মনীষীদের উপর যে আঘাত হানার চেষ্টা চলছে, সেটা তুলে ধরতে হবে। সব কিছুর মধ্যে রাজনীতি খোঁজার প্রয়োজন নেই। আগামী প্রজন্ম যেন বাংলার ইতিহাস ও অবদান মনে রাখে, সেটা নিশ্চিত করতে হবে।”

আরও পড়ুন-Nipah virus: হাই অ্যালার্ট বাংলায়! বারাসতে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুই নার্স লাইফ সাপোর্টে

তিনি আরও বলেন, “১৯০৫ সালে লর্ড কার্জন বাংলাকে ভাগ করতে গিয়েও পিছু হঠতে বাধ্য হয়েছিলেন। সেই বাংলাকে কি মোদী সরকার ভাগ করতে পারবে? বাংলার এই শক্তির সামনে সবাইকে নত হতে হবে।”

জিম সেলফি নিয়ে মজার উত্তর পরবর্তী জিম সেলফি কবে পোস্ট করবেন, এই প্রশ্নে হেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,“তৃণমূল কংগ্রেস ২৫০টি আসনে জয়লাভ করার পর।”

আরও পড়ুন-Madhyamik 2026: মাধ্যমিক ২০২৬, বাংলা পরীক্ষার ক্ষেত্রে কোন গল্প, কবিতা, প্রবন্ধে বিশেষ নজর? জানুন বিশিষ্ট শিক্ষকের পরামর্শ

নেতাদের সঙ্গে ডিজিটাল সংযোগ বাড়ানোর উপায়

ডিজিটাল মাধ্যমে দলের নেতাদের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে অভিষেক জানান,
“‘দিদির দূত’ নামে আমাদের একটি অ্যাপ রয়েছে। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্স (টুইটার)-এ আমরা সক্রিয়। সেখান থেকে সরাসরি মেসেজ করার সুযোগ রয়েছে।”

তবে জরুরি পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য বা দেবাংশু ভট্টাচার্য-র সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

ভবিষ্যতে আরও বড় কনক্লেভের পরিকল্পনা

কনক্লেভের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 
“এই প্রথম এত বড় পরিসরে ডিজিটাল যোদ্ধাদের নিয়ে কনক্লেভ করা হলো। ২০১৮ সালে প্রথম কনক্লেভ হলেও সেটি অনেক ছোট ছিল। আগামী দিনে নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রায় ২০ হাজার মানুষকে নিয়ে আরও বড় কনক্লেভ করার চেষ্টা করব।”

আরও পড়ুন- জড়তা, ভয় কাটিয়ে মাধ্যমিকে ইংরাজিতে ফাটাফাটি নম্বর চাই? মানতেই হবে এই সিক্রেট টিপস!

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি দলের বিভিন্ন স্তরের কাজকর্মের উপর নজর রাখেন, এমনকী বুথ সভাপতিদের কাজও পর্যবেক্ষণ করা হয়। “ডিজিটাল কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে দল বহু ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে, এমনকি পদে থাকা নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে প্রতিটি তথ্য যাচাই করার পরই সিদ্ধান্ত নেওয়া হয়,” বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

tmc kolkata news abhishek banerjee Digital Joddha Conclave Bengal Digital politics in India