Abhishek Banerjee: উড়ল না কপ্টার! বীরভূম যাওয়ার পথে বিপত্তির মুখে অভিষেক, শেষমেশ কী হল? তুঙ্গে বিতর্ক

Abhishek Banerjee -TMC: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের আগে বড়সড় বিভ্রাট। ডিজিসিএ-র প্রাথমিক অনুমতি না মেলায় বড়সড় বিপত্তির মুখে।

Abhishek Banerjee -TMC: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের আগে বড়সড় বিভ্রাট। ডিজিসিএ-র প্রাথমিক অনুমতি না মেলায় বড়সড় বিপত্তির মুখে।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee  ,Sati Pratha Controversy,  Midnapore Rally  ,TMC News,  Viral Video  ,Raja Ram Mohan Roy  ,West Bengal Politics,  Slip of Tongue,অভিষেক বন্দ্যোপাধ্যায়,  সতীদাহ প্রথা বিতর্ক  ,মেদিনীপুর সভা  ,রাজা রামমোহন রায়,  ভাইরাল ভিডিয়ো , তৃণমূল কংগ্রেস,  বিধানসভা নির্বাচন

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নির্ধারিত দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েও শেষ পর্যন্ত যেতে পারলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় হেলিকপ্টার বিভ্রাটের জেরে বাতিল হয়ে যায় তাঁর বীরভূম সফর। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতিতে।

Advertisment

এদিন সকালে কলকাতার বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে করে বীরভূমের রামপুরহাটে একটি প্রকাশ্য জনসভায় যোগ দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষ মুহূর্তে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA)-র তরফে প্রয়োজনীয় অনুমতি না মেলায় হেলিকপ্টারটি উড়তে পারেনি বলে জানা যায়। ফলে বাধ্য হয়ে সফর বাতিল করতে হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

আরও পড়ুন- West Bengal cold wave: বাংলাজুড়ে শীত-সুনামি! পারদ পতনে কালিম্পংকে টেক্কা দক্ষিণের এই জেলার, দার্জিলিঙের ঘাড়ে নিঃশ্বাস!

এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। দলের নেতৃত্বের দাবি, বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিতভাবে বিরোধীরা তৃণমূলের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে। দলের এক শীর্ষ নেতা জানান, “এটা কোনও যান্ত্রিক ত্রুটি নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত। জনগণের কাছে পৌঁছনো আটকাতেই এই চক্রান্ত।”

আরও পড়ুন- Bengal weather update today: কলকাতায় ১৩ বছরের রেকর্ড ভাঙল পারদ, বাংলার কোথায় কত নামল তাপমাত্রা? দেখুন একনজরে...

উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রচার তীব্র করেছে তৃণমূল কংগ্রেস। “যতই কর, হামলা আবার জিতবে বাংলা”—এই স্লোগানকে সামনে রেখে একের পর এক জনসভা ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি বারুইপুর ও আলিপুরদুয়ারে জনসভা করে দলীয় কর্মীদের চাঙ্গা করেছেন। মঙ্গলবার রামপুরহাটের সভাটিও ছিল সেই ধারাবাহিক প্রচারেরই অংশ।

আরও পড়ুন- Suresh Kalmadi death: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কালমাদি, দীর্ঘ রাজনৈতিক যাত্রার অবসান

অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে বিরোধী শিবির কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির এক নেতা বলেন, “প্রতিটি প্রশাসনিক সিদ্ধান্তে ষড়যন্ত্র খোঁজা তৃণমূলের পুরনো অভ্যাস। অনুমতির বিষয়টি সম্পূর্ণ নিয়ম অনুযায়ী হয়েছে।”

সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বিভ্রাটের ঘটনা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল রাজ্যে। ভোটের আগে এই বিতর্ক যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।

tmc kolkata news abhishek banerjee dgca DGCA Travel Advisory Bengali News Today Helicopter