/indian-express-bangla/media/media_files/2026/01/21/abhishek-banerjee-purulia-ran-sankalp-sabha-attack-on-bjp-sir-issue-2026-01-21-17-59-47.jpg)
অভিষেক বন্দ্যোপাধ্যায়
গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে জেলাগুলিতে তৃণমূল কংগ্রেস সবচেয়ে খারাপ ফল করেছে, তার মধ্যে অন্যতম পুরুলিয়া। গত বিধানসভা নির্বাচনে জেলার ৯টি আসনের মধ্যে ৬টিতেই পরাজয়ের মুখে পড়ে রাজ্যের শাসক দল। একইভাবে, গত লোকসভা নির্বাচনেও পুরুলিয়া কেন্দ্রে বিজেপি ভালো ফল করে। এই রাজনৈতিক প্রেক্ষাপটে বুধবার পুরুলিয়ায় তৃণমূলের ‘রণসংকল্প সভা’-য় যোগ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উত্তাল সন্দেশখালি, বিডিও অফিসে তুলকালাম, যথেচ্ছ ভাংচুর, তৃণমূলকে নিশানা বিজেপির
গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার সভাতেও তার কোনও ব্যতিক্রম হয়নি। সভামঞ্চ থেকে তিনি বলেন, মানুষ যাকেই ভোট দিক না কেন, পুরুলিয়ার সার্বিক উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেওয়া উচিত। তিনি খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, বাংলার বাড়ি-সহ একাধিক রাজ্য সরকারের প্রকল্পের উল্লেখ করেন এবং দাবি করেন, এই প্রকল্পগুলির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তৃণমূল সরকার।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় ঘোষণা করেন, আগামী ছয় মাসের মধ্যে পুরুলিয়ার দাবি-দাওয়া পূরণ করা হবে। তিনি বলেন, “ভালবাসার ঋণ আমরা উন্নয়নের মাধ্যমে শোধ করব।” বিজেপিকে ভোট দিলে মানুষ বিপদে পড়বেন বলেও সতর্ক করেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন এই প্রকল্প বন্ধ হবে না। তিনি পুরুলিয়ার ৯টি বিধানসভা আসনে তৃণমূলকে জেতানোর ডাক দেন।
গত ১৫ বছরে বাংলায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের কথা তুলে ধরে অভিষেক কেন্দ্রের নীতির সমালোচনা করেন। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, স্মার্টফোন না থাকলে আয়ুষ্মান ভারত পাওয়া যায় না, কিন্তু স্বাস্থ্যসাথী সকলের জন্য। বিজেপিকে ‘মিথ্যাবাদীদের দল’ আখ্যা দিয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান।
কেন্দ্রীয় বঞ্চনা ও রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়েও সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, SIR আতঙ্কে ইতিমধ্যেই রাজ্যে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় নির্বাচন কমিশন নেবে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি। পুরুলিয়ায় বিজেপির সাংসদ ও বিধায়ক থাকা সত্ত্বেও প্রকৃত উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করেন তৃণমূল নেতা।
সভা থেকে অভিষেক আরও বলেন, ২০২১ সাল থেকে পানীয় জল প্রকল্প ও ১০০ দিনের কাজের জন্য কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে। বিজেপির কাছে সব কিছু থাকলেও মানুষের সমর্থন নেই, আর তৃণমূলের হাতে সম্পদ কম হলেও মানুষের পাশে রয়েছে বলেই আবার বাংলা জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কেন্দ্রীয় বঞ্চনা থেকে বাংলায় এসআইআর নিয়ে এদিন সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে SIR আতঙ্কে ইতিমধ্যে ১০০ জনের মৃত্যু হয়েছে। এত মৃত্যুর দায় নেবে কমিশন? প্রশ্ন অভিষেকের। পুরুলিয়াতে বিজেপির সাংসদ বিধায়ক থাকলেও প্রকৃত উন্নয়ন হয়নি বলেও সরব হন তিনি। "যতই কর হামলা, আবার জিতবে বাংলা"-এই স্লোগানকে সামনে রেখে ফের একবার আসন্ন বিধাবনসভা নির্বাচনে বাংলা জয়ের বিষয়ে আশা ব্যাক্ত করেন তিনি। অভিষেক এদিন বলেন, ২০২১ সাল থেকে পানীয় জলের জন্য টাকা বন্ধ। ১০০ দিনের কাজের জন্য টাকা বন্ধ। বিজেপির কাছে সব আছে মানুষ নেই, তৃণমূলের কিছুই নেই, কিন্তু পাশে মানুষ আছে। বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করা হবেও এদিন সতর্ক করেন তিনি।
রণক্ষেত্র কলকাতা! "বর্বর সরকার, ইতর পুলিশ", আশাকর্মীদের উপর পুলিশি নির্যাতনে গর্জে উঠলেন শুভেন্দু


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us