রঞ্জিত মল্লিকের সঙ্গে সাক্ষাৎ শেষে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ালেন অভিষেক, বর্ষীয়ান অভিনেতার সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা?

এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে ভবানীপুরে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছন। সেখানে তিনি অভিনেতা ও তাঁর স্ত্রী দীপা মল্লিকের সঙ্গে একান্তে কথা বলেন।

এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে ভবানীপুরে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছন। সেখানে তিনি অভিনেতা ও তাঁর স্ত্রী দীপা মল্লিকের সঙ্গে একান্তে কথা বলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee, Ranjit Mallick, TMC Unnoyoner Panchali, Trinamool Congress, West Bengal politics, 2026 Assembly Election, TMC outreach programme, Bengal development report card, Mamata Banerjee government, TMC public connect campaign

রঞ্জিত মল্লিকের সঙ্গে সাক্ষাৎ শেষে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ালেন অভিষেক

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ অভিযানে আরও গতি আনল তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের গত ১৫ বছরের শাসনকালের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের রিপোর্ট কার্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি শুরু করেছে শাসকদল। সেই কর্মসূচিকে সামনে রেখে বুধবার নিজেই মাঠে নামলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে ভবানীপুরে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছন। সেখানে তিনি অভিনেতা ও তাঁর স্ত্রী দীপা মল্লিকের সঙ্গে একান্তে কথা বলেন। পরে রঞ্জিত মল্লিকের হাতে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত বিবরণ সম্বলিত রিপোর্ট কার্ড তুলে দেন অভিষেক। এদিনের  সাক্ষাতপর্বে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তাঁর স্বামী, প্রযোজক নিসপাল সিংও ওই সময়ে সেখানে উপস্থিত ছিলেন।

বারাসাতের পর এবার নিপার তান্ডব বর্ধমানেও! তোলপাড় ফেলা ঘটনায় জারি চূড়ান্ত সতর্কতা

রঞ্জিত মল্লিকের বাড়ির বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ওঁর যে সিনেমাগুলো আমি দেখেছি, তার বেশিরভাগই আমার জন্মের আগে মুক্তি পেয়েছিল। বাংলা চলচ্চিত্র শিল্পে ওঁর অবদান আগামী কয়েক শতাব্দী ধরে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।” তিনি জানান, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, পরিকাঠামো, পর্যটন ও কৃষি এই সব ক্ষেত্রে রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কাজ হয়েছে, তার বিস্তারিত তথ্যই রিপোর্ট কার্ডে তুলে ধরা হয়েছে বর্ষীয়ান অভিনেতার হাতে" ।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "গত পাঁচ বছরে রাজ্য সরকারকে প্রবল আর্থিক চাপের মধ্যে কাজ করতে হয়েছে। বিচারবিভাগের একাংশ ও কেন্দ্রীয় সংস্থাগুলিকে বাংলার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং রাজ্যের ন্যায্য প্রাপ্য মেটানো হয়নি। তাঁর দাবি, কেন্দ্র প্রায় দুই লক্ষ কোটি টাকার তহবিল আটকে রেখেছে। তবুও রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প সফলভাবে রূপায়ণ করেছে এবং পরিকাঠামোগত উন্নয়নের কাজ থেমে থাকেনি।

'৮৪ মৃত্যু’তে কমিশনের বিরুদ্ধে সরব মমতা, বিজেপির বিরাট ষড়যন্ত্র ফাঁস করলেন মুখ্যমন্ত্রী

এদিন সিপিআই(এম)-কেও কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বাম আমলে সরকারি কর্মচারীরা নিয়মিত বেতন পেতেন না, অথচ সেই সময় বর্তমানের মতো আর্থিক বঞ্চনার পরিস্থিতি ছিল না। বর্তমানে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিষেক স্পষ্ট করেন, রঞ্জিত মল্লিকের সঙ্গে তাঁর কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। রাজ্য সরকারের বৈপ্লবিক প্রকল্প ও উন্নয়নমূলক কাজের কথাই তিনি অভিনেতাকে জানিয়েছেন। তাঁর কথায়, রঞ্জিত মল্লিক রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

তৃণমূল কংগ্রেসের দাবি, কেন্দ্রের বাধা সত্ত্বেও বাংলার উন্নয়ন থামেনি। সেই সাফল্যের কথাই ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচির মাধ্যমে গলি-মহল্লা থেকে গ্রাম-শহর সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তৃণমূল তাদের উন্নয়নের দাবিকে আরও জোরালো করে তুলতে চাইছে।

Dev: “বয়স্কদের হয়রানি নয়, ভোটার অধিকার সুরক্ষিত হোক”, SIR শুনানিতে গিয়ে আর্জি দেবের

abhishek banerjee Ranjit Mallick