Abhishek Banerjee: 'বিজেপির খেলা শেষ'...! অভিষেকের বিরাট হুঙ্কার, কেঁপে উঠল বঙ্গ রাজনীতি

Abhishek Banerjee: উত্তর ২৪ পরগনার বারাসতে এক জনসভায় অভিষেক বলেন, “বিজেপির SIR খেলা শেষ। যাদের নাম কেটে দেওয়ার লক্ষ্য ছিল, সেই এক কোটি মানুষের নাম রক্ষা পেয়েছে। এই জয় বাংলার মানুষের।"

Abhishek Banerjee: উত্তর ২৪ পরগনার বারাসতে এক জনসভায় অভিষেক বলেন, “বিজেপির SIR খেলা শেষ। যাদের নাম কেটে দেওয়ার লক্ষ্য ছিল, সেই এক কোটি মানুষের নাম রক্ষা পেয়েছে। এই জয় বাংলার মানুষের।"

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee, Supreme Court, West Bengal SIR, voter list revision, logical discrepancies voters, Election Commission of India, ECI directive, Trinamool Congress, TMC reaction, BJP response, Mamata Banerjee, Barasat rally, West Bengal politics, voter rights, SIR controversy

'বিজেপির খেলা শেষ'...

Abhishek Banerjee:  সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ হিসেবে চিহ্নিত প্রায় ১.২৫ কোটি ভোটারের নাম প্রকাশ করার সিদ্ধান্তকে বড়সড় জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)। সোমবার আদালতের নির্দেশের পরই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

আরও পড়ুন- SIR: আড়ালে আর ভোটার ছাঁটাই নয়! লজিক্যাল ডিসক্রিপেন্সির 'সিক্রেট' তালিকা সামনে আনার নির্দেশ সুপ্রিম কোর্টের 

উত্তর ২৪ পরগনার বারাসতে এক জনসভায় অভিষেক বলেন, “বিজেপির SIR খেলা শেষ। যাদের নাম কেটে দেওয়ার লক্ষ্য ছিল, সেই এক কোটি মানুষের নাম রক্ষা পেয়েছে। এই জয় বাংলার মানুষের। আমাদের ভোটাধিকার বিপন্ন করা হচ্ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট বিজেপিকে কড়া ধমক দিয়েছে।” তিনি আরও দাবি করেন, আদালতের এই নির্দেশে সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত হয়েছে।

অন্যদিকে, বিজেপি এই নির্দেশকে স্বাগত জানিয়েছে। রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, “ভোটার তালিকা শুদ্ধিকরণ করার প্রক্রিয়া চলছে। এতে প্রকৃত ভোটারদেরই উপকার হবে।”

আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসের আগে বিরাট জঙ্গি হামলার ছক, উপযুক্ত জবাব ভারতীয় সেনার, জম্মু-কাশ্মীরে হুলস্থূল

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নির্বাচন কমিশনকে আগামী তিন দিনের মধ্যে গ্রামাঞ্চলে গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসে এবং শহরাঞ্চলে ওয়ার্ড অফিসে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ তালিকাভুক্ত ভোটারদের নাম প্রকাশ করতে হবে। পাশাপাশি, তালিকা প্রকাশের ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ভোটারদের শুনানির জন্য ডাকার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

এদিন সভা থেকে আরও একবার কেন্দ্র ও বিজেপিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ আদালতে বিজেপি ও মোদী পরাজিত হয়েছেন, আর আগামী দিনে ভোটের ময়দানেও তাঁরা পরাজিত হবেন। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ বা গুজরাট নয়। এই বাংলা স্বাধীনতা আন্দোলন ও নবজাগরণের পথ দেখিয়েছে। আমরা কখনও বহিরাগতদের সামনে মাথা নত করি না।”

আরও পড়ুন- মেসিকে কলকাতায় আনার 'অপরাধ'? হাজতবাসের পর অবশেষে মুক্তি শতদ্রু দত্তের!

SIR abhishek banerjee