ভোটের আগে ঠাকুরনগরে মহাযুদ্ধ?, “অভিষেককে পুজো দিতে দেব না”, হুঁশিয়ারি শান্তনুর

Abhishek Banerjee-Shantanu Thakur: বিধানসভা ভোটের মুখে ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়া নিয়ে বিতর্ক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের প্রকাশ্য চ্যালেঞ্জে তুঙ্গে রাজ্য রাজনীতির উত্তাপ।

Abhishek Banerjee-Shantanu Thakur: বিধানসভা ভোটের মুখে ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়া নিয়ে বিতর্ক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের প্রকাশ্য চ্যালেঞ্জে তুঙ্গে রাজ্য রাজনীতির উত্তাপ।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee  ,Shantanu Thakur,  Thakurbari controversy  ,Thakurnagar politics,  West Bengal politics  ,Assembly election West Bengal,  TMC vs BJP  ,Abhishek Banerjee puja row  ,Shantanu Thakur statement  ,Political controversy in Bengal,অভিষেক বন্দ্যোপাধ্যায়  ,শান্তনু ঠাকুর  ,ঠাকুরবাড়ি বিতর্ক,  ঠাকুরনগর রাজনীতি,  পশ্চিমবঙ্গ রাজনীতি,  বিধানসভা ভোট  ,তৃণমূল বনাম বিজেপি,  অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো বিতর্ক,  শান্তনু ঠাকুর মন্তব্য,  বঙ্গ রাজনীতির উত্তাপ

Abhishek Banerjee-Shantanu Thakur: অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শান্তনু ঠাকুর।

বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়ল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর BJP সাংসদ শান্তনু ঠাকুর। ঠাকুরবাড়িতে অভিষেককে পুজো দিতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিলেন তিনি।

Advertisment

জানা গেছে, আগামী ৯ জানুয়ারি নদিয়া জেলার তাহেরপুরে একটি জনসভার পর ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাওয়ার কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওইদিন হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ারও কথা রয়েছে তাঁর। এই কর্মসূচি ঘিরেই বিতর্কের সূত্রপাত।

আরও পড়ুন- Dilip Ghosh: ৬ মাস পর বিজেপির ‘শাহী বৈঠক’-এ দিলীপ ঘোষ! বিধানসভা ভোটের আগে বড় বার্তা?

অভিষেকের সফর প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, “ভোটের রাজনীতি করতে ঠাকুরনগরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও কত পুলিশ নিয়ে আসে, তা আমি দেখব।” এখানেই থামেননি তিনি। আরও কড়া সুরে শান্তনু ঠাকুরের মন্তব্য, “ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারে, তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পুলিশ ফোর্স নিয়ে শক্তি প্রদর্শন করতে আসে, তাহলে আমরা ওকে পুজো দিতে দেব না।”

আরও পড়ুন- হুমকির আতঙ্কে ভেঙে পড়লেন নিহত তামান্নার মা, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বনগাঁ সহ গোটা রাজ্যেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তৃণমূল কংগ্রেসের তরফে শান্তনু ঠাকুরের এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে।

আরও পড়ুন-offbeat destinations: সবুজ চা বাগান, নদী আর পাহাড়ি রাস্তা, ডুয়ার্সের লুকানো রত্ন অনিন্দ্যসুন্দর এই প্রান্ত

দলের নেতাদের দাবি, এ ধরনের হুমকি ও ভাষা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। বিধানসভা ভোটের মুখে এই বাকযুদ্ধ রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়াল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

tmc bjp abhishek banerjee Santanu Thakur Matua