/indian-express-bangla/media/media_files/2025/02/13/WddvlZyYMVX6YrChvYbD.jpg)
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।
TMC: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার ভার্চুয়াল বৈঠকে দলের নেতৃত্বদের সঙ্গে বলেন, এসআইআর সংক্রান্ত কাজের ক্ষেত্রে কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না। তিনি দলের নেতৃত্বদের আরও নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেন।
রাজ্যজুড়ে ভোটার তালিকায় বিশেষ সমীক্ষার কাজ চলছে। তৃণমূলের পক্ষ থেকে এসআইআর হেল্পডেস্ক খোলা হয়েছে। কোনও নাগরিক যদি এসআইআর কাজের সময় সমস্যা বা জটিলতার সম্মুখীন হন, তবে হেল্পডেস্কে যোগাযোগ করলে তাকে সহায়তা করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আগামী নয় দিন জেলায় জেলায় বিধানসভা কেন্দ্রের বিধায়করা সরাসরি এই কাজে তদারকি করবেন।
আরও পড়ুন- Cyclone Seniyar : শীত এল না, উলটে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! ‘সেনিয়ার’ ধেয়ে এলে বঙ্গে কী প্রভাব?
এছাড়াও, তিনি ১০ জন দলের সংসদকে নিয়ে একটি দল গড়েছেন, যারা মুখ্য নির্বাচন কমিশনের কাছে যাবে। তৃণমূলের এই প্রতিনিধি দলটি এসআইআর পর্বে যেসব নাগরিকের মৃত্যু হয়েছে, তাদের নাম, ঠিকানা এবং সমস্ত নথি নির্বাচন কমিশনের দপ্তরে জমা দেবে। একইসঙ্গে এই মৃত্যুমিছিলের কৈফিয়ৎ চাইবে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন- Kunal Ghosh: পড়ে গিয়ে পা-মাথায় গুরুতর চোট, হাসপাতালে কুণাল ঘোষ, কাল অস্ত্রোপচারের সম্ভাবনা
অভিষেক আরও জানান, এসআইআর সংক্রান্ত যে কোনো সমস্যা তৈরি হলে সংশ্লিষ্ট এলাকার নেতৃত্বকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমদের সঙ্গে যোগাযোগ করে তা সমাধান করতে হবে।
বৈঠকে তিনি এসআইআর সংলগ্ন কাজের জন্য অ্যাপ-এ লগইন সমস্যা সমাধানের জন্য একটি ফোন নম্বরও দিয়েছেন, নম্বরটি হল ৮১৪২৬৮১৪২৬। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল মঙ্গলবার উত্তর কলকাতায় সাংগঠনিক বৈঠক ডেকেছেন, যেখানে এসআইআর সংক্রান্ত কাজ আরও বিস্তারিতভাবে আলোচনা হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us