/indian-express-bangla/media/media_files/2026/03/02/rachana-2026-03-02-20-05-06.jpg)
Chinsurah Imambara District Hospital: চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ঝটিকা সফরে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
দোলের আগে সোমবার চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ঝটিকা সফরে এলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। প্রিয় তারকা তথা সাংসদকে হাতের কাছে পেয়ে হাসপাতাল চত্বরে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। এদিন নিজের সাংসদ কোটার তহবিল থেকে হাসপাতালের সৌন্দর্য্যায়ন এবং রোগীর পরিজনদের জন্য প্রতীক্ষালয়সহ একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের শিলান্যাস করেন তিনি।
প্রকল্পের শিলান্যাস ও রোগীদের ফল বিতরণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের চিকিৎসক সঙ্কট নিয়ে মুখ খোলেন রচনা। তিনি বলেন, “শুধু চুঁচুড়া নয়, সারা রাজ্য জুড়েই চিকিৎসকের অভাব একটা বড় সমস্যা। আমি নতুন প্রজন্মের ডাক্তারদের কাছে অনুরোধ করব, আপনারা ক্যারিয়ার গড়তে বিদেশে না গিয়ে এই বাংলার মানুষের পাশে থাকুন। গরিব মানুষের সেবায় নিযুক্ত হলে সাধারণ মানুষ উপকৃত হবে।”
আরও পড়ুন- Abhishek Banerjee: "খুঁটিপুজো ছাব্বিশে, বিসর্জন উনত্রিশে!" বিজেপিকে অলআউট করার ডাক দিলেন অভিষেক
তিনি আরও যোগ করেন যে চিকিৎসকদের বড় হওয়ার আকাঙ্ক্ষাকে তিনি সম্মান করেন, কিন্তু মানবিক খাতিরে মা-মাটি-মানুষের সেবায় তাঁদের বাংলায় থাকা প্রয়োজন।
আরও পড়ুন-আকাশে যুদ্ধের মেঘ: ওলটপালট কলকাতার আন্তর্জাতিক উড়ান, ৪৪ হাজারে দুবাইয়ের টিকিট!
হাসপাতাল থেকে বেরোনোর সময় কয়েকজন কাউন্সিলর সাংসদকে আবির মাখাতে চাইলে তিনি সবিনয়ে তা প্রত্যাখ্যান করেন এবং গাড়ির কাঁচ তুলে নেন। দোল প্রসঙ্গে রচনা জানান, তিনি খুব একটা রঙ খেলেন না। আগামীকাল বাড়িতেই ঠাকুর ও গুরুজনদের পায়ে আবির দিয়ে, পুজো করে এবং পরিবারের সাথে ভালোমন্দ খেয়ে দিনটি কাটাবেন। সবশেষে বাংলার মানুষকে দোল ও হোলির আগাম শুভেচ্ছাও জানান তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us