Chaos At Lionel Messi Kolkata Event: মেসি কাণ্ডে গর্জে উঠলেন অভিষেক! গাফিলতির দায় কার? বিরাট মন্তব্য যুবরাজের

Chaos At Lionel Messi Kolkata Event: যুবভারতীর ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করার কড়া সমালোচনা করে অভিষেক বলেন, "এই ধরনের রাজনৈতিক আচরণে বাংলার মাথা আরও নত হচ্ছে

Chaos At Lionel Messi Kolkata Event: যুবভারতীর ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করার কড়া সমালোচনা করে অভিষেক বলেন, "এই ধরনের রাজনৈতিক আচরণে বাংলার মাথা আরও নত হচ্ছে

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee, Yuvabharati Incident, Messi Row Bengal, TMC Statement, Trinamool Congress, Yuvabharati Stadium Chaos, Mamata Banerjee Apology, West Bengal Politics, BJP vs TMC, Bengal Assembly Election 2026, MGNREGA Fund Issue, SIR Controversy, Bengal Political Newsabhishek-banerjee-yuvabharati-incident-messi-row-tmc-statement

মেসি কাণ্ডে গর্জে উঠলেন অভিষেক!

Chaos At Lionel Messi Kolkata Event:  যুবভারতী ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক বিশৃঙ্খলার ঘটনাকে ঘিরে রাজনীতি করার ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘মেসি কাণ্ড’ নিয়ে বিরোধীদের ধারাবাহিক আক্রমণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "যুবভারতীতে যা ঘটেছে তা একেবারেই অনভিপ্রেত এবং এর জন্য প্রশাসনিক গাফিলতি স্বীকার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার এক ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন"।

Advertisment

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রী এভাবে সৌজন্য দেখাননি। পুলিশকর্তা থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বিরুদ্ধেও ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও এই ঘটনাকে ঘিরে বারবার রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, কিছু মানুষের অতিউৎসাহের ফলেই এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

যুবভারতীর ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করার কড়া সমালোচনা করে অভিষেক বলেন, "এই ধরনের রাজনৈতিক আচরণে বাংলার মাথা আরও নত হচ্ছে এবং আন্তর্জাতিক মঞ্চে রাজ্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, দেশে একাধিক বড় ট্রেন দুর্ঘটনা ঘটলেও কেন্দ্রের তরফে প্রকাশ্যে ক্ষমা চাওয়া হয়নি। অথচ মেসি কান্ডে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন অভিষেক বলেন, 'মনরেগার ১০০ দিনের কাজ প্রকল্প থেকে কার্যত মহাত্মা গান্ধীর নাম মুছে দেওয়া হয়েছে এবং কেন্দ্র দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে। তাঁর অভিযোগ, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) যে উদ্দেশ্যে করা হয়েছিল, তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং অনুপ্রবেশ সংক্রান্ত কোনও প্রমাণ নির্বাচন কমিশনও দিতে পারেনি।

বিজেপির ‘অনুপ্রবেশ’ সংক্রান্ত দাবি খারিজ করে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যদি সত্যিই অনুপ্রবেশ হয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তার জবাব দিতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, যাঁরা বাংলাকে ‘বাংলাদেশি’ বলে অপমান করেছেন, তাঁদের অবিলম্বে ১০ কোটি বাঙালির কাছে ক্ষমা চাওয়া উচিত।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোটের হার ও আসন সংখ্যা ২০২১ সালের তুলনায় আরও বাড়বে। সংবাদমাধ্যমের সামনে তিনি স্পষ্ট বলেন, “তৃণমূলের ভোট শতাংশ এবং আসন সংখ্যা ২০২১ সালের তুলনায় বাড়বেই।” পাশাপাশি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, যদি তা হয় তবে বিজেপিকে বাংলার ১০ কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং রাজ্যের বকেয়া ২ হাজার কোটি টাকা সাত দিনের মধ্যে মুক্ত করতে হবে'।

আরও পড়ুন- রূপার দামে ভূমিকম্প! ২ লাখ পার, আকাশছোঁয়া সোনাও

পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত হত্যা মামলা: দোষী তিনজনের দৃষ্টান্তমূলক সাজা

 West Bengal News Live Updates: ‘সবকিছু করার পরও আক্রমণ!’ যুবভারতী নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক

tmc abhishek banerjee leo messi mamata Abhishek Lionel Messi Kolkata visit