South 24 Parganas News: মদ বিক্রির প্রতিবাদ করায় হামলা, ধর্ষণের হুমকি, চরম আতঙ্কে মহিলারা

Sonarpur news: রাজপুর–সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শনগরে মহিলাদের পরিচালিত সোসাইটির অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। মদ বিক্রির প্রতিবাদকে কেন্দ্র করে সংঘটিত এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় মামলা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে।

Sonarpur news: রাজপুর–সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শনগরে মহিলাদের পরিচালিত সোসাইটির অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। মদ বিক্রির প্রতিবাদকে কেন্দ্র করে সংঘটিত এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় মামলা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে।

author-image
Mina Mondal
New Update
Sonarpur news, mysterious death, picnic tragedy, South 24 Parganas, Ghasiara incident, Khudiram Mandal, picnic spot death, Bengal local news, Sonarpur police, suspicious death, drunken picnic, road side body,সোনারপুর, রহস্যজনক মৃত্যু, পিকনিক ট্র্যাজেডি, দক্ষিণ ২৪ পরগনা, ঘাসিয়াড়া, ক্ষুদিরাম মণ্ডল, পিকনিকে মৃত্যু, সোনারপুর থানা, সন্দেহজনক মৃত্যু, রাস্তায় পড়ে থাকা দেহ, মদ্যপ অবস্থায় পিকনিক, চাঞ্চল্য

Sonarpur Police Station: সোনারপুর থানা।

রাজপুর–সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকায় মদ বিক্রির প্রতিবাদকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, স্থানীয় দুষ্কৃতীরা মহিলাদের পরিচালিত এবং সরকারি স্বীকৃত ‘আদর্শনগর সোসাইটি’-র অফিসে জোর করে তালা ঝুলিয়ে দেয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি নরেন্দ্রপুর থানায় লিখিতভাবে জানানো হয়েছে, ইতিমধ্যেই তদন্তও শুরু করেছে পুলিশ।

Advertisment

সোসাইটির সম্পাদক রাজিয়া বেগম জানান, ওই দিন নিয়মিত মিটিং চলাকালীন কয়েকজন দুষ্কৃতী আচমকা ঢুকে মহিলাদের বের করে দিয়ে অফিসে তালা লাগিয়ে দেয়। তাঁর অভিযোগ, স্থানীয় তিন ব্যক্তি, বিজয় হালদার, চটা ও বুড়ো সাহা, একজন কাউন্সিলরের মদতে এই কাজ করেছে। রাজিয়া বেগম দাবি করেন, একসময় তিনি ওই কাউন্সিলরের ঘনিষ্ঠ ছিলেন, বর্তমানে সম্পর্ক না রাখায় প্রতিহিংসাবশত তাঁদের উপর এই হামলা।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ৩২ হাজার প্রাইমারি চাকরি, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বড় লড়াইয়ের তোড়জোড়

সোসাইটির সদস্য বেবিজা খাতুন অভিযোগ করেন, তাঁদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি প্রাণনাশের ভয়ও দেখানো হচ্ছে। অনিন্দিতা দেব জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজ চলছিল, তাঁরা প্রতিবাদ করায় এই প্রতিশোধ নেওয়া হয়েছে। টুম্পা রায়ের কথায়, এলাকায় এখন মহিলারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। অভিযোগ অস্বীকার করেছেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস মুখার্জি। তাঁর দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

আরও পড়ুন-Kolkata Metro: যাত্রী-স্বার্থে যুগান্তকারী উদ্যোগ! মেট্রো–পূর্ব রেলের দুর্দান্ত কানেক্টিভিটি! অভূতপূর্ব তৎপরতার প্রশংসার ঝড়

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির সোনারপুর উত্তর বিধানসভার ১ নম্বর মন্ডল সভাপতি গৌতম বিশ্বাস বলেছেন, ‘‘এটি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের পরিণতি।’’ সিপিএমের জেলা কমিটির সদস্য অপুর্ব মণ্ডলের অভিযোগ, ‘‘এটি তোলাবাজির বখরা নিয়ে গণ্ডগোল ছাড়া কিছু নয়।’’ ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা অব্যাহত।

আরও পড়ুন-West Bengal Weather Update: ‘রেকর্ড’ শীতের আভাস, বইবে হাড়কাঁপানো ঠান্ডার স্রোত! কলকাতার তাপমাত্রা কোথায় নামতে পারে জানেন?

protest crime Sonarpur Bengali News Today attack news in west bengal news of west bengal South 24 Parganas news