Adhir Ranjan Chowdhury: “৮০% BLO শাসকদল ঘনিষ্ঠ”, তৃণমূলকে নিশানা করে তীব্র আক্রমণ অধীরের

BLO controversy: এসআইআর সমীক্ষা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। BLO-দের ভূমিকা থেকে ভোট কারচুপির আশঙ্কা—একাধিক গুরুতর অভিযোগ তুললেন তিনি।

BLO controversy: এসআইআর সমীক্ষা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। BLO-দের ভূমিকা থেকে ভোট কারচুপির আশঙ্কা—একাধিক গুরুতর অভিযোগ তুললেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Adhir Ranjan Chowdhury,  SIR survey West Bengal  ,BLO controversy Bengal elections,  TMC vs Congress  ,West Bengal assembly election 2025  ,Sheikh Hasina death sentence , Bangladesh political crisis,  Muhammad Yunus allegations,  Bengal voter list dispute,  Election fraud allegations West Bengal,অধীর রঞ্জন চৌধুরী  ,এসআইআর সমীক্ষা  ,পশ্চিমবঙ্গ ভোট বিতর্ক  ,তৃণমূল কংগ্রেস সমালোচনা,  ব্লো বিতর্ক  ,ভোটার তালিকা সংশোধন  ,শেখ হাসিনার ফাঁসি,  বাংলাদেশ রাজনৈতিক সঙ্কট  ,ইউনূস বিতর্ক  ,পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৫

Adhir Chowdhury: বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবেশ সমীক্ষা বা SIR-এর কাজ। আর সেই কাজকে কেন্দ্র করেই ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র সমালোচনার তিরে বিদ্ধ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ নিয়েও সরব হলেন প্রবীণ এই কংগ্রেস নেতা।

Advertisment

অধীর চৌধুরী অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গে ভোট কীভাবে হয়, তা রাজ্যবাসী জানেন। SIR-এর পুরো কাজটাই নির্ভর করে BLO-দের ওপর। অথচ রাজ্যের সরকারি কর্মচারীদেরই BLO করা হয়েছে, যাদের অনেকেই শাসকদলের ঘনিষ্ঠ। ফলে তৃণমূল যাদের চাইবে, তাদেরই BLO করা হবে। এটা নতুন কিছু নয়।”

আরও পড়ুন- West Bengal News Live Updates: প্রাথমিকে হাজার-হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু আজই, অনলাইনে আবেদন, কারা যোগ্য?

Advertisment

তিনি দাবি করেন, “পঞ্চায়েত থেকে পুরসভা—কোনও ভোটই সুষ্ঠুভাবে হয় না। ভোটের দিন হিংসা, হুমকি, ব্যালটবাক্স বদলের ঘটনা পশ্চিমবঙ্গে নতুন নয়। সরকারি দলের ছত্রছায়ায় কারচুপির সুযোগ বাড়ে।”

আরও পড়ুন-Local Train Cancelled: শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, দুর্ভোগ এড়াতে বিশদে জানুন

অধীরের অভিযোগ, “রাজ্যের ৮০ শতাংশ BLO-ই শাসকদল ঘনিষ্ঠ। তাই জীবিতকে মৃত ও মৃতকে জীবিত করে দেখানো, অবৈধ ভোটারকে বৈধ করা—এসব অনিয়ম অব্যাহত থাকবেই। বুথে বুথে আমাদের সংগঠন দুর্বল, সে সুযোগেই শাসকদল ভোট লুট করতে পারে।”

আরও পড়ুন-Bolo Dugga Mayki:‘বলো দুগ্গা মাইকি জয়’, বিসর্জনের সময় কেন উচ্চারিত হয় এই ডাক? জানুন চমকপ্রদ সেই ইতিহাস

তিনি আরও বলেন, “বিজেপি বৈধ ভোটারকে অবৈধ করার চেষ্টা করবে, আর তৃণমূল অবৈধকে বৈধ করার চেষ্টা করবে। পশ্চিমবঙ্গের ভোটে চুরি নানা ভাবেই হয়।”

শেখ হাসিনার ফাঁসি ইস্যুতেও তোপ দাগলেন অধীর

এর পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ নিশানা করে অধীর বলেন, “রাজনৈতিক কারণে একজন মানুষকে ফাঁসি দেওয়া হল। হাসিনা প্রাণ বাঁচাতে ভারতে এসেছেন, ভারত তাঁকে সাহায্য করবেই। দলাই লামাকে যেমন চীন ধরে নিয়ে যেতে চায়, তাহলে কি তাঁকেও দিয়ে দিতে হবে?”

আরও পড়ুন- Red Fort blast:রেড ফোর্ট বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর মোড়! গ্রেফতার আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান জওয়াদ আহমেদ সিদ্দিকি

বাংলাদেশের বর্তমান শাসক ইউনূসকে একহাত নিয়ে তিনি বলেন,“উড়ে এসে জুড়ে বসা ইউনূসই আসলে চোর। তাঁর বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। গ্রামীণ ব্যাঙ্কের নামে তিনি গোটা বাংলাদেশকে লুটেছেন। যাঁর বিরুদ্ধে অপরাধ, তাঁকে ট্রাইব্যুনালে নিজের বক্তব্য রাখার সুযোগও দেওয়া হয়নি।” বাংলাদেশে মৌলবাদীর উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আজ বাংলাদেশকে মৌলবাদীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। গোটা দেশের বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে।”

tmc Sheikh Hasina Adhir Chowdhury west bengal latest news Bangladesh Crisis SIR Sheikh Hasina death sentence