/indian-express-bangla/media/media_files/2025/11/22/adhir-2025-11-22-08-28-00.jpg)
Adhir Ranjan Chowdhury: বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী।
Adhir Chowdhury: "মার খাচ্ছে ওখানে, এখানে বিজেপি দেখাচ্ছে হিন্দু প্রীতি। মার খাচ্ছে ওখানে তো বাঁচাতে যা... চুপ করে কেন বসে আছে ভারত সরকার" ? এই প্রশ্ন তুলে বিজেপিকে নিশানা কংগ্রেস নেতা অধীর চৌধুরীর।
বাংলাদেশে লাগাতার হিন্দু অত্যাচার নিয়ে আসরে নেমেছে বিজেপি। সম্প্রতি বাংলাদেশে হিন্দু যুবককে নির্মম ভাবে পিটিয়ে মেরে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় পথে নেমেছে গেরুয়া শিবির। গতকাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিলের আয়োজন করা হয় সেই মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বাংলাদেশে হিন্দু যুবকের নৃশংস হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনাকে ইউনুস সরকারের “লজ্জাজনক” কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন।
শুভেন্দু বলেন, “এটি শুধু বাংলাদেশে এক হিন্দুর হত্যাকাণ্ড নয়, সারা বিশ্ব এবং হিন্দুরা এ ঘটনার প্রতিবাদ করছেন"। বাংলাদেশ কাণ্ডে কলকাতায় সংগঠিত বিক্ষোভের প্রেক্ষিপ্তে পুলিশি লাঠিচার্জের ঘটনার প্রতিবাদ জানিয়েছে শুভেন্দু বলেন,"কলকাতায় পুলিশি লাঠিচার্জের মাধ্যমে প্রতিবাদকারীদের দমন করা হয়েছে। এটি প্রমাণ করে, মমতা বন্দ্যোপাধ্যায় ও মো. ইউনুসের মধ্যে কোনও পার্থক্য নেই।”
বাংলাদেশে চলমান হিন্দু নির্যাতনকেই কী আসন্ন বিধান সভা ভোটে বিজেপি হিন্দুদের ঐক্যবদ্ধ করতে কাজে লাগাবে? সাংবাদিকদের করা এই প্রশ্নে কেন্দ্রকে নিশানা করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে ভারত সরকার কিছু ব্যাবস্থা নিক,চুপ করে বসে আছে। হাসিনার বিবৃতি আরও পরিস্থিতি উত্তপ্ত করছে। ভারতের বিরুদ্ধে গোটা বাংলাদেশের মানুষকে ক্ষেপিয়ে তুলছে সরকার, কট্টোরপন্থীরা। তারা হাসিনাকে টার্গেট করছে। হাসিনার বিবৃতিকে এভাবে সমর্থন করা ভারতের একেবারেই গ্রহণযোগ্য নয়"।
অধীর বাবু আরও বলেন,"বাংলাদেশে ভারতীয় হওয়াটাই আজ অপরাধ। এই সরকারের কি বিদেশনীতি? পাশের রাষ্ট্রকে ম্যানেজ করতে পারছো না। চিন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে যাচ্ছে। এদিকে বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা সর্বত্র আমাদের এই দূরাবস্থা। ভারতের বিদেশনীতি পুরোপুরি ব্যার্থ"।
এদিকে ভারত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশে চলমান অস্থিরতার প্রেক্ষিতে ভারতের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে নয়াদিল্লি।
বিদেশমন্ত্রক (MEA) সূত্রে জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়ার পাশাপাশি ভারতীয় কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ভারত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
সূত্রের দাবি, বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশের হাই কমিশনারের কাছে সাম্প্রতিক পরিস্থিতির আপডেট চাওয়া হয়েছে এবং বিশেষভাবে ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলির জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তি ক্রমশ বাড়ছে বলে মনে করছেন কূটনৈতিক মহল।
আরও পড়ুন- 'আর কতদিন এভাবে হিন্দুদের পুড়ে মরতে হবে'? ইউনূসের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার লেখিকা তসলিমা নাসরিনের
আরও পড়ুন-ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে
আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ
আরও পড়ুন-'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us