/indian-express-bangla/media/media_files/2025/11/26/adhir-2025-11-26-17-58-30.jpg)
Adhir Ranjan Chowdhury: প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
West Bengal Election 2026: বিধানসভা ভোটের রণদামামা বাজতেই বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও ধর্মীয় বিভাজনের মাধ্যমেই ফায়দা তুলতে চাইছে বিজেপি। সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য বা কর্মসংস্থানের মতো জরুরি বিষয়গুলিকে আড়াল করতেই এই ‘ধর্মীয় আবেগের’ রাজনীতি করা হচ্ছে বলে দাবি তাঁর।
মেরুকরণই কি বাংলার রাজনীতির নিয়ম?
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, "বিজেপি ধর্মীয় আবেগকে হাতিয়ার করেই ভারতবর্ষে ভোট করছে। পশ্চিমবঙ্গকে তারা বাদ দেবে কেন? ধর্মীয় আবেগ এবং সেই সঙ্গে বিভাজন, এটাই এখন বাংলার রাজনীতির অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।" কংগ্রেস এই বিভাজনের চক্রব্যূহ থেকে বেরিয়ে এসে মানুষের মৌলিক অধিকারের লড়াই লড়তে চাইছে বলে জানান তিনি।
আরও পড়ুন- Ali Imran Ramz: পেটে ঘুষি মেরে গর্ভপাত থেকে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! ভিক্টরের বিরুদ্ধে সরব স্ত্রী
মানুষের প্রতি অধীরের বার্তা:
বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "আপনাদের জীবনে আরও অনেক সমস্যা আছে। শিক্ষা-স্বাস্থ্য, রুটি-রুজি, সব কিছুই গুরুত্বপূর্ণ। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, নির্বাচন ধর্মীয় না হয়ে রাজনৈতিক হোক। নির্বাচন সাম্প্রদায়িক মেরুকরণে না ভেসে মানুষের পক্ষে-বিপক্ষে রায়ের মাধ্যমে পরিচালিত হোক।"
আরও পড়ুন- কমিশনের ‘সার্জিক্যাল স্ট্রাইক’! একযোগে সাসপেন্ড ৭ সরকারি আধিকারিক, রাজ্যকে তুলোধনা শুভেন্দুর
ভোটের মুখে অধীর চৌধুরীর এই মন্তব্য রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে যখন বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ তুলছে, সেখানে দাঁড়িয়ে কংগ্রেস যে ‘ইস্যুভিত্তিক’ রাজনীতিকেই সামনে আনতে চাইছে, অধীরের বার্তায় তা স্পষ্ট। এখন দেখার বিষয়, মেরুকরণের এই আবহে কংগ্রেসের এই ‘বিকল্প রাজনীতি’র আহ্বান আমজনতার মনে কতটা রেখাপাত করে।
আরও পড়ুন-West Bengal News Live: ভোটের বাদ্যি বাজতেই বঙ্গে মোদীর ‘চাণক্য’, বুধবার মায়াপুরে শাহ-সফর!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us