/indian-express-bangla/media/media_files/2025/04/22/XomjfxrigWJpessEQhEV.jpg)
Adhir Chowdhury& Mamata Banerjee: অধীর চৌধুরী ও মমতা বন্দ্যোপাধ্যায়।
SIR-TMC: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আবারও একহাত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কেও নিশানায় তুলে বলেন, SIR নিয়ে বাংলায় চলছে ভয়, আতঙ্ক ও অনিশ্চয়তার অবস্থা।
অধীর চৌধুরী অভিযোগ করেছেন, "আজ শুনলাম, বহরমপুরের গান্ধী কলোনিতে SIR আতঙ্কে একজন আত্মহত্যা করেছেন। এই ঘটনা কতটা সত্য, কতটা মিথ্যা তা এখনও জানা যায়নি। কিন্তু SIR-এর কারণে এই মৃত্যু যেন তৃণমূলকে আরও উৎসাহিত করছে। তারা আত্মহত্যার বিষয়ক ঘটনাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে।"
আরও পড়ুন- SIR পর্বে ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে সুর চড়াল তৃণমূল! BJP-র বুথ সভাপতির নামেই ধরা পড়ল গরমাগরম ভুল
তিনি আরও প্রশ্ন তোলেন, "মুখ্যমন্ত্রী বলছেন, বিএলওদের কাছে দরখাস্ত নেওয়া হয়েছে এবং শেষে ফর্ম জমা দেওয়া হবে। তাহলে পশ্চিমবঙ্গে SIR চালু করার আগে কেন তিনি প্রতিবাদ করেননি? কেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন না? এখন রাজ্যে SIR চালু করে দলীয় কর্মীদের বাড়ি বাড়ি ভোট প্রচারে নামানো হয়েছে। যে কেউ এনামুরেশন ফর্ম গ্রহণ করেছে, তাদের তৃণমূলকে ভোট দিতে হবে এমন পরিবেশ তৈরি হয়েছে।"
অধীর বলেন, "তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন সুপ্রিম কোর্টে যাচ্ছেন তার রাজ্যে SIR চালু না করার জন্য। তাহলে মমতা যখন জানতেন বিহারের পর পশ্চিমবঙ্গেও SIR হবে, কেন তিনি সুপ্রিম কোর্টে যাননি? তিনি SIR চালু করেছেন, রাজ্য সরকারে সমস্ত কর্মী নিয়োগ দিয়েছেন। এখন নাটক করে বলছেন ফর্ম পরে সই করবেন। যদি সত্যিই হিম্মত থাকত, SIR-এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। এনআরসি ও SIR এক করে দিয়ে বাংলায় ভোটের পরিবেশ সৃষ্টি করা হয়েছে।"
আরও পড়ুন-SIR: "আমি নাগরিক নই?", SIR আতঙ্কে ছিন্ন হল জীবন! মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us