Adhir Ranjan Chowdhury: ‘পার্টি আগে, মসজিদ পরে?’ হুমায়ুনের নতুন দল নিয়ে বিস্ফোরক মন্তব্য অধীরের

Humayun Kabir new party: হুমায়ুন কবীরের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ ঘোষণাকে ঘিরে প্রশ্ন তুললেন অধীর রঞ্জন চৌধুরী। ‘পার্টি আগে না মসজিদ?’,মুর্শিদাবাদের রাজনীতিতে তীব্র বিতর্ক।

Humayun Kabir new party: হুমায়ুন কবীরের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ ঘোষণাকে ঘিরে প্রশ্ন তুললেন অধীর রঞ্জন চৌধুরী। ‘পার্টি আগে না মসজিদ?’,মুর্শিদাবাদের রাজনীতিতে তীব্র বিতর্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Adhir Ranjan Chowdhury statement,  BJP TMC religious polarisation,  Hindu Muslim vote division Bengal  ,Babri mosque Murshidabad issue,  West Bengal Assembly election news,  Congress leader Adhir Chowdhury,  Communal politics in Bengal  ,Murshidabad political controversy  ,Suvendu Adhikari Bangladesh remark  ,Bengal election polarisation,অধীর রঞ্জন চৌধুরী  ,বিজেপি তৃণমূল অভিযোগ,  হিন্দু মুসলিম ভোট বিভাজন,  বাবরি মসজিদ ইস্যু মুর্শিদাবাদ  ,পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন,  কংগ্রেস অধীর চৌধুরী বক্তব্য,  ধর্মীয় মেরুকরণ রাজনীতি,  মুর্শিদাবাদ রাজনৈতিক খবর,  শুভেন্দু অধিকারী বাংলাদেশ প্রসঙ্গ  ,ভোটের আগে সাম্প্রদায়িক রাজনীতি

মুর্শিদাবাদের মাটি থেকে তৃণমূলের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দল ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন দল গঠনের পর এবার প্রকাশ্যে উদ্বেগ ও প্রশ্ন তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

Advertisment

সোমবার মুর্শিদাবাদে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হুমায়ুন কবীর তাঁর নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা করেন। তিনি জানান, শুধু দল গঠন নয়, আসন্ন বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবে জনতা উন্নয়ন পার্টি। নিজে মুর্শিদাবাদের বেলডাঙা ও রেজিনগর কেন্দ্র থেকে ভোটে লড়বেন বলে ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। পাশাপাশি বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে তাঁর দলের প্রার্থীদের নামও আগেভাগে প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন-Humayun Kabir new party: চার ‘হুমায়ুন কবীর’, এক দল, ২৬-এর ভোটের আগে বড় 'বিস্ফোরণ', আত্মপ্রকাশ 'জনতা উন্নয়ন পার্টি'-র

এই দল ঘোষণার প্রেক্ষিতেই অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “মসজিদ তৈরির এজেন্ডা কি তাহলে পিছনে চলে যাচ্ছে? তাহলে কি পার্টি আগে, মসজিদ পরে? এর ব্যাখ্যা হওয়া উচিত।” তাঁর বক্তব্য, সংবিধান মেনে যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারেন, তাতে আপত্তি নেই। কিন্তু বাবরি মসজিদ পুনর্নির্মাণের আবেগকে সামনে রেখে যদি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা হয়, তাহলে তা নিয়ে প্রশ্ন উঠবেই।

আরও পড়ুন-Humayun Kabir new party: ‘তৃণমূল শূন্য করবই’, দল গড়েই মমতাকে রুদ্ধশ্বাস চ্যালেঞ্জ ছুঁড়লেন হুমায়ুন কবীর

অধীর চৌধুরীর আরও অভিযোগ, বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে মানুষের আবেগকে কাজে লাগানো হয়েছে। “মসজিদ তৈরির নামে পার্টি তৈরি করে ভোটে যাওয়া একেবারেই আলাদা বিষয়। এগুলো নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে,” বলেন তিনি।

আরও পড়ুন-Samserganj murder case: সামসেরগঞ্জের জোড়া খুনের মামলায় নজিরবিহীন রায়, ১৩ জনকে দোষী সাব্যস্ত জঙ্গিপুর আদালতের

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাবরি মসজিদ সংক্রান্ত মন্তব্য ও অবস্থান নিয়ে হুমায়ুন কবীর দেশজুড়ে আলোচনায় ছিলেন। তারই রেশ ধরে এবার নতুন দল গঠনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা হল বলে মনে করছেন রাজনৈতিক মহল।

tmc adhir choudhury Adhir Ranjan Chowdhuri Humayun Kabir Humayun Kabir new party