/indian-express-bangla/media/media_files/2026/01/29/arijit-2026-01-29-19-21-46.jpg)
Arijit Singh-Adhir Ranjan Chowdhury: অরিজিৎ সিং ও অধীর চৌধুরী।
Arijit Singh: বিশ্বখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের প্লে-ব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে তোলপাড় বিনোদন জগত। অনুরাগীদের মন খারাপের মাঝেই এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মুর্শিদাবাদের ভূমিপুত্র তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অরিজিতের এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি গায়কের অতীত জীবনের এক অজানা অধ্যায়ও তুলে ধরলেন প্রবীণ এই কংগ্রেস নেতা।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎকে ছোট থেকেই চেনেন অধীর চৌধুরী। অরিজিতের প্লে-ব্যাক ছাড়ার প্রসঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে অধীরবাবু বলেন, ‘‘অনেকে হয়তো জানেন না, একসময় কংগ্রেসের যে কোনও প্রোগ্রামে বা কর্মীসভার উদ্বোধনী সঙ্গীত গাইত অরিজিৎ সিং। খুব ভালো ছেলে, খুব ভালো গান গায়। আজ ও এত বড় জায়গায় পৌঁছেছে। ও শুধু আমাদের জেলার গর্ব নয়, সারা দেশের গর্ব।’’
আরও পড়ুন- SIR শুনানিতে ডাকা মানেই কি নাম বাদ? তুঙ্গে জল্পনা, আসল 'সত্যি'টা জানালেন অধীর চৌধুরী
সম্প্রতি অরিজিৎ জানিয়েছেন, তিনি আপাতত সিনেমার জন্য আর গান গাইবেন না, তবে লাইভ কনসার্ট চালিয়ে যাবেন। এই প্রসঙ্গে অধীরবাবু গায়কের ব্যক্তিগত স্বাধীনতার পক্ষেই সওয়াল করেছেন। তাঁর কথায়, ‘‘সারাজীবন শুধু সিনেমার গানই বা করবে কেন! হয়তো ওর মধ্যে নতুন কোনও শুভ ভাবনা আছে। সিনেমার গান না গেয়েও তো গায়ক হওয়া যায়। একটা সময় ও গেয়েছে, এখন হয়তো স্বাধীনভাবে নতুন কিছু সৃষ্টি করতে চাইছে।’’
আরও পড়ুন-‘সমাজ ভাগ হয়ে যাবে’, আশঙ্কা প্রকাশ করে ইউজিসি-র বিতর্কিত নির্দেশিকায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির মতে, অরিজিতের মতো শিল্পীর কোনো নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ থাকা উচিত নয়। তিনি সিনেমার গান না গাইলেও তাঁর সৃষ্টিশীলতা যে থেমে থাকবে না, সে বিষয়ে একপ্রকার নিশ্চিত অধীর চৌধুরী।
আরও পড়ুন-মাসে দেড় লক্ষ টাকা কার পকেটে যায়? নাজিরাবাদে মৃত্যুর জন্য দায়ী পুলিশ আর চোরেরা! বিস্ফোরক শুভেন্দু


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us