SIR শুনানিতে ডাকা মানেই কি নাম বাদ? তুঙ্গে জল্পনা, আসল 'সত্যি'টা জানালেন অধীর চৌধুরী

Adhir Ranjan Chowdhury: এসআইআর শুনানিতে ডাকা নিয়ে একাংশের নাগরিকদের মনে এখনও আতঙ্ক রয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেই সঙ্গে তৃণমূল ও নির্বাচন কমিশনকে কড়া ভাষায় বিঁধলেন তিনি।

Adhir Ranjan Chowdhury: এসআইআর শুনানিতে ডাকা নিয়ে একাংশের নাগরিকদের মনে এখনও আতঙ্ক রয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেই সঙ্গে তৃণমূল ও নির্বাচন কমিশনকে কড়া ভাষায় বিঁধলেন তিনি।

author-image
Gopal Thakur
New Update
অধীর রঞ্জন চৌধুরী,Adhir Ranjan Chowdhury,  নির্বাচন কমিশন,Election Commission, এসআইআর ইস্যু,SIR Issue,অমিত শাহের সফর,Amit Shah Visit,  কংগ্রেস,Congress,  নিন্দার কমিশন,Nindar Commission,  পশ্চিমবঙ্গ রাজনীতি,West Bengal Politics

Adhir Ranjan Chowdhury: প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

SIR hearing West Bengal: রাজ্যে ভোটার তালিকা সংশোধন ও এসআইআর (SIR) শুনানি নিয়ে সাধারণ মানুষের উৎকণ্ঠার মাঝেই এবার মুখ খুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তাঁর স্পষ্ট বার্তা, শুনানিতে ডাকা মানেই ভোটার তালিকা থেকে নাম কাটা যাওয়া নয়। তবে এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে একইসঙ্গে নির্বাচন কমিশন এবং রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।

Advertisment

শুনানিতে যাওয়া নাগরিক কর্তব্য

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, "শুনানিতে ডাকলে যাবেন, অসুবিধা কী আছে! শুনানিতে ডাকল মানেই যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেল, এমনটা তো নয়।" তিনি আরও যোগ করেন, প্রযুক্তির ত্রুটির কারণে অনেক সময় সাধারণ মানুষ বিড়ম্বনায় পড়ছেন। এমনকি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও শুনানিতে যেতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, "কমিশনের যদি কোনও দুরভীসন্ধি থাকে, তবে বারবার শুনানিতে গিয়ে সেই চক্রান্ত রুখে দিতে হবে। তাদের সফল হতে দেওয়া যাবে না।"

আরও পড়ুন- কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, চরম আতঙ্কে হুলস্থূল

এআই (AI) ও কমিশনের ত্রুটি

ভোটার তালিকায় নাম বিভ্রাটের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ব্যবহার এবং নির্বাচন কমিশনের গাফিলতিকে দায়ী করেছেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। তিনি বলেন, "AI-এর জন্য কোথাও কোনও নামে ভুল হচ্ছে, যার জন্য অনেককেই বিপদে পড়তে হচ্ছে। এটা তো নির্বাচন কমিশনের ত্রুটি, যা আমরা প্রতিদিন বলছি।"

আরও পড়ুন-West Bengal News Live Updates: SIR শুনানির লম্বা লাইনে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী, ক্ষোভ উগরে দিলেন কমিশনের বিরুদ্ধে

শাসকদলকে কড়া আক্রমণ

শুনানি প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করে অধীর চৌধুরী অভিযোগ করেন, গোটা ব্যবস্থাটি বর্তমানে রাজনৈতিকভাবে প্রভাবিত। তাঁর আক্রমণের মূল লক্ষ্য ছিল রাজ্যের অফিসাররা। তিনি বলেন, 

"এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে গোটা শুনানি পর্ব, সবই রাজ্যের অফিসারদের নেতৃত্বে হচ্ছে। এই অফিসাররা তৃণমূলের পদলেহন করেন। যারা পঞ্চায়েত ভোট করতে দেয় না কিংবা বিরোধী শুনলে সরকারি প্রকল্পের টাকা দেয় না, তারাই আজ শুনানির দায়িত্বে।"

আরও পড়ুন-কমিশনকে না জানিয়েই তিন IAS কে বদলি! সিদ্ধান্তে আপত্তি জানিয়ে রাজ্যকে কড়া ধমক

অধীর চৌধুরীর দাবি, তৃণমূল পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে বিপদে ফেলছে এবং অফিসারদের ব্যবহার করে ঝঞ্ঝাট তৈরি করছে। সাধারণ ভোটারদের প্রতি তাঁর আহ্বান, কোনও প্ররোচনা বা ভয়ে পা না দিয়ে নিজেদের ভোটাধিকার রক্ষায় যেন তাঁরা সজাগ থাকেন।

SIR Hearing adhir choudhury election commission tmc WB Assembly Election 2026