Adhir Ranjan Chowdhury:“দিদিই প্রথম বুঝেছিলেন অনুপ্রবেশের বিপদ”, অধীরের মন্তব্যে তোলপাড়!

infiltration issue:পশ্চিমবঙ্গ সরকারকে ফের সরাসরি নিশানা করলেন অধীর রঞ্জন চৌধুরী। অনুপ্রবেশ, সীমান্ত দালালচক্র থেকে শুরু করে এসআইআর কাজের চাপে বিএলও-দের মৃত্যু—সব ইস্যুতেই তৃণমূলকে আক্রমণ করেন তিনি। রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের ঝড়।

infiltration issue:পশ্চিমবঙ্গ সরকারকে ফের সরাসরি নিশানা করলেন অধীর রঞ্জন চৌধুরী। অনুপ্রবেশ, সীমান্ত দালালচক্র থেকে শুরু করে এসআইআর কাজের চাপে বিএলও-দের মৃত্যু—সব ইস্যুতেই তৃণমূলকে আক্রমণ করেন তিনি। রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের ঝড়।

author-image
Gopal Thakur
New Update
Adhir Ranjan Chowdhury  ,West Bengal infiltration issue  ,TMC infiltration allegations,  BJP vs TMC politics,  Border smuggling West Bengal  ,BLO death SIR work  ,West Bengal political controversy,  Adhir attacks Mamata Banerjee,  Bangladesh infiltration,  SIR workload BLO issues,অধীর রঞ্জন চৌধুরী  ,অনুপ্রবেশ ইস্যু বাংলা  ,তৃণমূল বিজেপি রাজনীতি  ,পশ্চিমবঙ্গ সীমান্ত দালাল,  তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ,  বিএলও মৃত্যু এসআইআর কাজ,  মমতা ব্যানার্জি অনুপ্রবেশ  ,সীমান্ত চোরাচালান বাংলা খবর  ,SIR কাজের চাপ  ,রাজনৈতিক বিতর্ক পশ্চিমবঙ্গ

Adhir Chowdhury& Mamata Banerjee: অধীর চৌধুরী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

Adhir Chowdhury-Mamata Banerjee: অনুপ্রবেশ ইস্যুতে ফের সরব প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবার তিনি শুধু বিজেপিকেই নয়, তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকেও এক হাত নিলেন। পাশাপাশি SIR-এর কাজে অতিরিক্ত চাপের ফলে বিএলও-দের মৃত্যু ও অসুস্থতার ঘটনারও তীব্র সমালোচনা করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।

Advertisment

'অনুপ্রবেশের ‘তত্ত্ব’ দিদির কাছ থেকেই পেয়েছে BJP'

অধীর বলেন, “ওপার থেকে লোক আসছে, এটা রাজ্য সরকার জানে। ভোটার বানাতে গিয়ে তৃণমূলের লোকেরাই টাকা নিয়ে ভোটার কার্ড, আধার করে দিচ্ছে।” 

আরও পড়ুন- Patharpratima: পাথরপ্রতিমায় দুষ্কৃতীদের নরকযজ্ঞ! পরপর বাড়ি-দোকানে আগুন-ভাঙচুর, পুড়ে খাক বিডিও-র গাড়ি

Advertisment

অধীর চোধুরী দাবি করেন, অনুপ্রবেশ নিয়ে সবচেয়ে আগে সংসদে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। “২০০৫ সালে অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংসদে শাল ছুঁড়ে মেরেছিলেন দিদি। বিজেপি আজ সেই তত্ত্বই ব্যবহার করছে,” মন্তব্য অধীরের। রাজনৈতিক মহলের মতে, এই অনুপ্রবেশ ইস্যুই বঙ্গ রাজনীতির ক্ষেত্রে বিজেপির অন্যতম বড় হাতিয়ার।

সীমান্ত জুড়ে দালাল চক্র সক্রিয়—অধীরের বিস্ফোরক অভিযোগ

আরও পড়ুন-West Bengal News Live Updates: ভয়াবহ অগ্নিকাণ্ড, গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া, তুমুল চাঞ্চল্যে তোলপাড়

সীমান্ত এলাকায় দালাল-চক্রের ভূমিকা নিয়েও কংগ্রেস নেতার মন্তব্য, “সুন্দরবন থেকে কোচবিহার—সর্বত্র জায়গায় দালাল রয়েছে। এটা এখন ব্যবসা। এপার–ওপার দুই দিকের দালালদের মধ্যে গভীর যোগ রয়েছে, দিল্লিতে বসেই চুক্তি হয়।” অধীর প্রশ্ন তুলেছেন, “হাজার হাজার কোটি টাকার পণ্য সীমান্ত পার হচ্ছে কীভাবে? ভোটের বাজার গরম বলেই এখন এত আলোচনা।”

আরও পড়ুন-Nitish Kumar: বিশেষ এই 'ফাস্ট ফুডের' জন্য মন উথাল-পাতাল করে নীতীশের, জানেন সেটি কী?

SIR-এর কাজে মৃত্যু ও অসুস্থতা: রাজ্যকেই দুষছেন অধীর

SIR-এর কাজ করতে গিয়ে একাধিক বিএলও-র মৃত্যু ও অসুস্থতার পর রাজ্য সরকারের ভূমিকাকে স্পষ্ট আক্রমণ শানিয়েছেন অধীর রঞ্জন। তিনি বলেন, “SIR-এর মালিকানা রাজ্য সরকারের হাতে। অসুস্থ কর্মীদের কাজ থেকে অব্যাহতি দেওয়া উচিত ছিল। সরকার নিজেই দায় এড়াতে পারবে না। অসুস্থ মানুষকে বিএলও-এর কাজ করতে দিচ্ছে কেন রাজ্য?”

Mamata Banerjee Adhir Chowdhury west bengal latest news SIR infiltration issue Border smuggling