Adhir Ranjan Chowdhury: 'হিন্দু-মুসলিম ভোট ভাগের খেলায় মেতেছে BJP-তৃণমূল', হুমায়ুনের 'মিশন-বাবরি' নিয়ে বিস্ফোরক অধীর

Babri mosque Murshidabad: বিধানসভা নির্বাচনের আগে হিন্দু-মুসলিম ভোট ভাগাভাগির রাজনীতিতে বিজেপি ও তৃণমূল মেতে উঠেছে বলে অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর। মুর্শিদাবাদে বাবরি মসজিদ ইস্যুতে দুই দলকেই কড়া আক্রমণ কংগ্রেস নেতার।

Babri mosque Murshidabad: বিধানসভা নির্বাচনের আগে হিন্দু-মুসলিম ভোট ভাগাভাগির রাজনীতিতে বিজেপি ও তৃণমূল মেতে উঠেছে বলে অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর। মুর্শিদাবাদে বাবরি মসজিদ ইস্যুতে দুই দলকেই কড়া আক্রমণ কংগ্রেস নেতার।

author-image
Gopal Thakur
New Update
Adhir Ranjan Chowdhury statement,  BJP TMC religious polarisation,  Hindu Muslim vote division Bengal  ,Babri mosque Murshidabad issue,  West Bengal Assembly election news,  Congress leader Adhir Chowdhury,  Communal politics in Bengal  ,Murshidabad political controversy  ,Suvendu Adhikari Bangladesh remark  ,Bengal election polarisation,অধীর রঞ্জন চৌধুরী  ,বিজেপি তৃণমূল অভিযোগ,  হিন্দু মুসলিম ভোট বিভাজন,  বাবরি মসজিদ ইস্যু মুর্শিদাবাদ  ,পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন,  কংগ্রেস অধীর চৌধুরী বক্তব্য,  ধর্মীয় মেরুকরণ রাজনীতি,  মুর্শিদাবাদ রাজনৈতিক খবর,  শুভেন্দু অধিকারী বাংলাদেশ প্রসঙ্গ  ,ভোটের আগে সাম্প্রদায়িক রাজনীতি

Adhir Ranjan Chowdhury: প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে হিন্দু–মুসলিম ভোট ভাগাভাগির রাজনীতিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেস মেতে উঠেছে বলে তীব্র অভিযোগ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ ইস্যুতে দুই প্রধান রাজনৈতিক দলের ভূমিকাকে কড়া ভাষায় আক্রমণ করেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ।

Advertisment

অধীর চৌধুরীর দাবি, ভোটের আগে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় আবহ তৈরি করে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলানোর চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ‘বাবরি বিরোধী মঞ্চ’ তৈরি করেছে, যার মূল উদ্দেশ্য সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে হিন্দু ও মুসলিম ভোটকে ভাগ করা।

আরও পড়ুন- Parno Mitra: পদ্ম ছেড়ে ঘাসফুলে পার্ণো মিত্র, একুশের লড়াইয়ে দাঁড়িয়ে হেরেছিলেন ৩৫ হাজারের বেশি ভোটে

এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, “হাওয়া গরম করে হিন্দু–মুসলমান ভোটের বিভাজন করা হচ্ছে। মসজিদ তৈরি করলে অসুবিধা কোথায়? ধর্মপ্রাণ মানুষ যদি মসজিদ তৈরি করতে চান, তাতে আপত্তির কী আছে? মন্দির তৈরি হলে তো কেউ আপত্তি করে না।” তিনি আরও দাবি করেন, ভোটের আগে পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে হিন্দু–মুসলিম ভোট ভাগ করার চেষ্টা চলছে, বিশেষ করে মুর্শিদাবাদে কংগ্রেসকে দুর্বল করাই এর লক্ষ্য।

আরও পড়ুন-'১৯৭১ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি প্রয়োজন', বাংলাদেশে হিংসা কাণ্ডে এবার ইউনূসের বিরুদ্ধে 'বোমা ফাটালেন' শুভেন্দু

এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে বাংলাদেশে ১৯৭১ সালের আন্দোলনের প্রসঙ্গ তোলার বিষয়েও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেন, “আবার বাংলাদেশে এক হিন্দুকে হত্যা করা হয়েছে। সেখানে কি হিন্দুদের উপর অত্যাচার কমে গেছে? ভারত সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে?”

আরও পড়ুন-Sheikh Hasina: হিন্দু যুবককে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এবার বিরাট বিবৃতি হাসিনা, ইউনূসকে নিশানা প্রাক্তন প্রধানমন্ত্রীর

সব মিলিয়ে অধীর চৌধুরীর বক্তব্যে স্পষ্ট, আসন্ন নির্বাচনের আগে ধর্মীয় ইস্যুকে সামনে এনে রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার প্রবণতার বিরুদ্ধে তিনি সরব।

Babri Mosque Adhir Ranjan Chowdhuri Adhir Chowdhury Humayun Kabir Murshidabad politics Humayun Kabir new party