/indian-express-bangla/media/media_files/2026/01/13/adhir-2026-01-13-15-13-14.jpg)
Adhir Ranjan Chowdhury: প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী।
এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে ফের একবার সরব হলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, এসআইআর-এর বিরুদ্ধে প্রথম দিন থেকেই কংগ্রেস রাজপথে নেমে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে এই ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে নজিরবিহীন আক্রমণ শানান বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আদালতের দ্বারস্থ হয়েছে। কংগ্রেসের চাপ এবং আন্দোলনের ফলেই নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া সহজ-সরল করতে বাধ্য হয়েছে বলে তাঁর দাবি। তিনি বলেন, “এই এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম দিন থেকেই কংগ্রেস আন্দোলন করছে। অথচ পশ্চিমবঙ্গ সরকার শুরুতে বলেছিল, তারা এসআইআর করতে দেবে না। এমনকি এসআইআর হলে ‘রক্তগঙ্গা বইবে’ বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।”
আরও পড়ুন- East Burdwan News: গৃহস্থ বাড়িতে চুরি! শীতের কম্বল থেকে সোনা-টাকা সব সাফ, গ্রেফতার তৃণমূল নেতা
অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, এসআইআর রুখতে রাজ্য সরকার বাস্তবে কোনও কার্যকর পদক্ষেপ করেনি। তিনি বলেন, “এসআইআর আটকাতে না বিধানসভায় কোনও প্রস্তাব পাশ করা হয়েছে, না আদালতে যাওয়া হয়েছে। উল্টে রাজ্যের সরকার এসআইআর প্রক্রিয়াকে মসৃণ করতে নিজেদের গোটা দলকে মাঠে নামিয়ে দেয়।” তাঁর দাবি, প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেসের তরফে বিএলএ (BLA) নিয়োগ করা হয়েছে এবং সরকারের প্রায় ৮০ হাজার আধিকারিককে এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে।
সব কিছু সম্পন্ন হওয়ার পর মুখ্যমন্ত্রীর নির্বাচন কমিশনকে চিঠি লেখা নিয়ে কটাক্ষ করেন অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, “সব হয়ে যাওয়ার পর দিদির মনে হয়েছে এবার নির্বাচন কমিশনকে চিঠি লিখি। মুখ্যমন্ত্রী এসআইআর ইস্যুকে সামনে রেখে নিজের সরকারের অপদার্থতা ঢাকার চেষ্টা করছেন।”


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us