/indian-express-bangla/media/media_files/2025/11/26/adhir-2025-11-26-17-58-30.jpg)
Adhir Ranjan Chowdhury: প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) ইস্যুতে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কমিশনের ‘অকর্মণ্যতা’র ফলেই সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তাঁর। একইসঙ্গে, বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর নিয়েও বিজেপিকে বিঁধলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।
এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের হয়রানির জন্য শুক্রবার সরাসরি কমিশনকেই দায়ী করেছেন অধীর। তাঁর ঝাঁঝালো মন্তব্য, "নির্বাচন কমিশনের অকর্মণ্যতার জন্য দেশজুড়ে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। ভোটার লিস্টে নাম তুলতে মানুষের জিনা হারাম হয়ে যাচ্ছে।" কমিশনের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "ভারতের নির্বাচন কমিশন এখন সকলের কাছে নিন্দার পাত্র হয়েছে। এটা নির্বাচন কমিশন নয়, আসলে নিন্দার কমিশন।"
আরও পড়ুন- Arijit Singh: ‘রফি-কিশোর-শানু সব একগ্লাসে গুললে অরিজিৎ হয়!’ গায়ককে নিয়ে বিরাট দাবি মদনের
অন্যদিকে, আজ রাতেই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের মুখে মোদীর সেনাপতির এই সফরকে অবশ্য খুব একটা গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস নেতা। শাহী সফর প্রসঙ্গে অধীরবাবু বলেন, "ওরা দখল করতে চাইছে, তাই ঘরে তো বসে থাকবে না, দৌড়াদৌড়ি করবেই। তবে বাংলার মানুষই শেষ সিদ্ধান্ত নেবে।"
আরও পড়ুন-Mimi Chakraborty: "আমি মিমিকে ছাড়ব না!", গ্রেফতারির পরেও দম্ভ তনয়ের, পাল্টা কী বললেন অভিনেত্রী?
আসন্ন বিধানসভা নির্বাচনে ধর্মনিরপেক্ষ শক্তির ওপর ভরসা রাখার বার্তা দিয়েছেন তিনি। অধীর চৌধুরীর কথায়, "আমরা চাই ধর্মনিরপেক্ষ শক্তিদের নিয়ে বাংলার মানুষ আগামী দিনে ভাবুন। সমাজের স্বার্থে, রাজ্যের স্বার্থে ও দেশের স্বার্থে কংগ্রেসকে প্রয়োজন।"
আরও পড়ুন-Arjun Singh: "তৃণমূলের বাড়িতে নিমন্ত্রণ? এক্কেবারে যাবেন না!", অর্জুন সিংয়ের ‘বয়কট’ নিদানে তোলপাড়!


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us