Adhir Ranjan Chowdhury: “পরিস্থিতি ভয়ঙ্কর”, হাদির মৃত্যুর রাতেই বাংলাদেশে হিন্দু যুবক খুন, বিস্ফোরক অভিযোগ অধীরের

Hindu youth killed in Bangladesh: অধীর চৌধুরী বাংলাদেশের হাদির হত্যাকাণ্ড ও রাজনৈতিক অরাজকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করেছেন, দেশের নিরাপত্তা সংকটে ও কট্টরপন্থী হুমকি বাড়ছে।

Hindu youth killed in Bangladesh: অধীর চৌধুরী বাংলাদেশের হাদির হত্যাকাণ্ড ও রাজনৈতিক অরাজকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করেছেন, দেশের নিরাপত্তা সংকটে ও কট্টরপন্থী হুমকি বাড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
IPAC ED raid controversy  ,Prashant Jain IPAC ED raid  ,Adhir Ranjan Chowdhury IPAC allegation  ,Mamata Banerjee ED raid reaction,  Trinamool IPAC spy allegation,  West Bengal political controversy,  ED raid IPAC office Salt Lake,  Adhir Chowdhury attacks TMC  ,Abhishek Banerjee IPAC issue  ,Bengal election strategy controversy,আইপ্যাক ইডি অভিযান,  প্রতীক জৈন ইডি হানা  ,অধীর চৌধুরীর অভিযোগ ,আইপ্যাক,  মমতা বন্দ্যোপাধ্যায় ইডি বিতর্ক,  তৃণমূলের গুপ্তচর বাহিনী আইপ্যাক,পশ্চিমবঙ্গ রাজনৈতিক বিতর্ক  ,সল্টলেক আইপ্যাক অফিসে ইডি  ,অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক প্রসঙ্গ,  অধীর চৌধুরী তৃণমূল আক্রমণ,  বাংলা ভোট কৌশল বিতর্ক

Adhir Ranjan Chowdhury: প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করেছেন। বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে তিনি মন্তব্য করেছেন, “পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আগামী দিনে ইউনূসকে দেশ ছেড়ে পালাতে হতে পারে।”

Advertisment

অধীররঞ্জন চৌধুরী বলেন, “বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। প্রতিবেশী দেশ হিসেবে উদ্বিগ্ন না থেকে থাকা যাচ্ছে না। হাদি বাংলাদেশের জনপ্রিয় প্রতিবাদী মুখ। তাকে হত্যার ঘটনায় যারা জড়িত, তাদের ধরার বা সাজা দেওয়ার জন্য কোনো দাবিই নেই। কিন্তু সারা দেশ এখন অগ্নিগর্ভ। আমার ধারণা, হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে, যাতে কট্টরপন্থীরা বাংলাদেশকে দখল করতে পারে।”

আরও পড়ুন- Dipu Chandra Das: কে ছিলেন দীপু চন্দ্র দাস, যাকে বাংলাদেশে পিটিয়ে মেরে গায়ে আগুন ধরানো হয়...

তিনি আরও উল্লেখ করেন, “হাদিকে হত্যার পর হত্যাকারীদের ধরার দাবিতে কোনো আন্দোলন নেই। তবে সংবাদমাধ্যমের অফিস, বাড়ি এবং ঘর জ্বালানো হচ্ছে। সব স্মৃতি ধূলিস্যাৎ করা হচ্ছে। একজন হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যা ও ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা দেখলে রাজ্যের মানুষ কি বিশ্বাস করবে যে, বাংলাদেশে সাধারণ নাগরিকের কোনো ক্ষমতা আছে?”

আরও পড়ুন-Narendra Modi: 'জঙ্গলরাজের অবসান হবে বাংলায়, ডাবল ইঞ্জিনের সরকার বানিয়ে দেখুন', বললেন প্রধানমন্ত্রী

অধীররঞ্জন চৌধুরী আরও বলেন, “বাংলাদেশে হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কট্টরপন্থীরা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে, ভবিষ্যতে হিন্দু সম্প্রদায়ের জন্য বাংলাদেশ নিরাপদ নয়। দেশটি অরাজকতার মধ্যে দিয়ে এগোচ্ছে। ইউনূসের কোনো ক্ষমতা নেই। আগামী দিনে তাকে দেশ থেকে পালাতে হবে। বাংলাদেশের এই পরিস্থিতি আমাদের প্রভাবিত করতে পারে, কিন্তু আমরা যেন কোনো হিংসার আশ্রয় না নিই।”

আরও পড়ুন-India T20 World Cup 2026 squad: গিল বাদ, দলে স্বপ্নের কামব্যাক ঈশানের, টিমে ফেরার দুরন্ত লড়াইয়ে বাজিমাত আর কার জানেন?

adhir choudhury Bangladesh Crisis Osman Hadi death