Air India: মাঝ আকাশে বিকল ইঞ্জিন, তড়িঘড়ি জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের, কোন মতে প্রাণরক্ষা, চরম আতঙ্কে হুলস্থূল

Air India: দিল্লি থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান টেকঅফের কিছুক্ষণ পরই ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

Air India: দিল্লি থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান টেকঅফের কিছুক্ষণ পরই ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Air India flight cancelled

Air India-এর বিমানে বিরাট বিপত্তি

Air India: মাঝ আকাশে বিকল ইঞ্জিন। তড়িঘড়ি জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের। কোন মতে প্রাণরক্ষা। চরম আতঙ্কে হুলস্থূল। 

Advertisment

দিল্লি থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান টেকঅফের কিছুক্ষণ পরই ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর, ২০২৫) সকালে দিল্লি বিমানবন্দর থেকেই যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 887। তবে টেকঅফের পরই কারিগরি সমস্যার কারণে বিমানটিকে ফের দিল্লিতে ফিরিয়ে আনা হয়।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি মেনে বিমানের ক্রুরা দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করেন এবং নিরাপত্তার স্বার্থে দিল্লিতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। বিমানটি সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

ফ্লাইট ট্র্যাকিং সূত্রে জানা গেছে, সকাল ৬টা ১০ মিনিটে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয় AI 887 এবং সকাল ৬টা ৫২ মিনিটে তা দিল্লি বিমানবন্দরে ফিরে আসে। টেকঅফের পরপরই বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে দুটি ইঞ্জিনযুক্ত বিমান একটিমাত্র ইঞ্জিনেও নিরাপদে অবতরণ করতে সক্ষম হওয়ায় কোনও দুর্ঘটনা ঘটেনি।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, “২২ ডিসেম্বর দিল্লি থেকে মুম্বইগামী ফ্লাইট AI 887 ওড়ার পর  একটি টেকনিক্যাল সমস্যার মুখে পড়ে। স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করে বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়। নিরাপদে অবতরণের পর যাত্রী ও ক্রুদের নামিয়ে আনা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

বিমান সংস্থাটি আরও জানিয়েছে, সংশ্লিষ্ট বিমানের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং দিল্লিতে থাকা এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড টিম যাত্রীদের সাহায্য করছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার একাধিক জরুরি অবতরণের ঘটনা সামনে এসেছে। চলতি বছরের ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার পর থেকে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই ঘটনার পর সতর্কতা বাড়ানো হলেও, এয়ার ইন্ডিয়ার বিমানে বারবার কারিগরি সমস্যার খবর উদ্বেগ বাড়াচ্ছে।

আরও পড়ুন- গরু পাচার রুখতে গিয়ে সীমান্তে চাঞ্চল্য! বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত BSF জওয়ান

আরও পড়ুন- West Bengal news live Updates: নতুন দল ঘোষণার আগেই চমক! একাধিক কেন্দ্রে প্রার্থী ঘোষণা হুমায়ুন কবীরের 

আরও পড়ুন-Gold price today: সোনার দামে ভূমিকম্প! রূপোর দামও আকাশছোঁয়া! বিনিয়োগকারীদের জন্য বাম্পার টিপস বাজার বিশেষজ্ঞদের 

আরও পড়ুন-East Bardhaman News: দারিদ্র্যের দিন পেছনে ফেলে নতুন জীবনের শুরু, লটারিতেই কপাল খুলে গেল বধূর 

আরও পড়ুন- West Bengal weather: কলকাতা থেকে পাহাড়, শীতের থাবা সর্বত্র, উত্তুরে হাওয়ায় কাঁপছে বাংলা, বড়দিনের আগেই রেকর্ড ঠান্ডা? 

Air India