দিল্লির লালকেল্লা বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ৫ বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি, মাঝ আকাশে চরম আতঙ্কে ১৮২ যাত্রী

মুম্বই থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে মাঝ আকাশে বোমা হামলার হুমকির জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

মুম্বই থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে মাঝ আকাশে বোমা হামলার হুমকির জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Sayan Sarkar
New Update
Air India Express flight to Phuket returns to Hyderabad shortly after takeoff

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

মুম্বই থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে মাঝ আকাশে বোমা হামলার হুমকির জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হুমকির খবর পাওয়ার পরই বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয় হাই অ্যালার্ট। বিমানটি জরুরি ভিত্তিতে বারাণসীতে অবতরণ করে এবং বিমানে থাকা সমস্ত যাত্রীকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

Advertisment

সূত্রের খবর, বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটে নাগাদ ইন্ডিগো এয়ারলাইন্সের অফিসিয়াল ইমেল আইডিতে একটি হুমকির বার্তা আসে, যেখানে বলা হয় — দিল্লি, মুম্বই, চেন্নাই, ত্রিবান্দ্রম ও হায়দ্রাবাদ — এই পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালানো হবে। হুমকির ইমেলটি কে পাঠিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

এদিকে, বোমা হামলার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে থাকা যাত্রীদের মধ্যে। জরুরি অবতরণের পর বিমানটিকে আলাদা আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, বোমা নিষ্ক্রিয়কারী দল বিমানে তল্লাশি চালায়, যদিও এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার করা যায়নি। জানা গেছে, ওই বিমানে মোট ১৮২ জন যাত্রী ছিলেন এবং সকলে সম্পূর্ণ নিরাপদে আছেন।

Advertisment

ঘটনার পর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, “বারাণসীগামী একটি ফ্লাইটে হুমকির খবর পাওয়া গিয়েছে। প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। সমস্ত বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেই বিমান চলাচল পুনরায় শুরু হবে।”

দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনার পর এই হুমকি আরও উদ্বেগ বাড়িয়েছে। সারা দেশের বিমানবন্দরগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে সিআইএসএফ, বিমানবন্দর পুলিশ, ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দলকে হাই অ্যালার্টে রাখা হয়েছে, যাতে নাশকতার যে কোন আশঙ্কা এড়ানো যায়।

আরও পড়ুন- SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন?

দিল্লির পর এবার বাংলায় উদ্ধার বিপূল পরিমাণ বিস্ফোরক, চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড়

'নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, তৃণমূলের সাপরা বেরিয়ে এসেছে', SIR ইস্যুতে তুলোধনা শুভেন্দুর

চিকিৎসার আড়ালে ভারতে জৈশ-এর মহিলা শাখার নেতৃত্বে শাহিন? বোনের গ্রেফতারিতে দাদা কী বলছেন জানেন?

“খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়

কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!

Air India Bomb Threat