/indian-express-bangla/media/media_files/2026/01/28/ajit-pawar-plane-crash-2026-01-28-11-30-18.jpg)
১০০ ফুট উপর থেকে আছড়ে পড়ল বিমান,বুক কাঁপানো দুর্ঘটনার ভয়ঙ্কর ভিডিও
Baramati Plane Crash: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার খবরে মহারাষ্ট্র থেকে দিল্লি পর্যন্ত শোকের আবহ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে ফোনে কথা বলেন এবং দুর্ঘটনার বিষয়ে বিশদে খোঁজখবর নেন। বুধবার সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তাঁর ব্যক্তিগত সহকারী, একজন নিরাপত্তা কর্মী এবং বিমানের ক্রু মেম্বারও ছিলেন বলে জানা যাচ্ছে।
বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এনসিপি নেতা তথা উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। জানা গিয়েছে, বারামতিতে অবতরণের সময় VSR অপারেটরের একটি Learjet-45 বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। সূত্রের খবর বিমানে মোট পাঁচজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ছাড়াও দুজন সরকারি আধিকারিক, কজন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক ও একজন সহকারি এবং দুজন ক্রু মেম্বার (পাইলট-ইন-কমান্ড ও ফার্স্ট অফিসার) ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিধ্বস্ত হয়।
#WATCH | A plane crash reported in Baramati, Maharashtra. More details awaited.
— ANI (@ANI) January 28, 2026
Visuals from the spot. pic.twitter.com/xkx0vtY5cp
দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বিমানটি ভেঙে পড়ার পর গোটা চত্বরে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। দুর্ঘটনার ভয়াবহতায় আঁতকে উঠেছেন দেশবাসী। বারামতিতে এদিন জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সাধারণ নির্বাচনী প্রচারে অংশ হিসেবে বুধবার বারামতিতে একাধিক সভায় যোগ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। বিমানটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কারিগরি ত্রুটি, আবহাওয়া জনিত সমস্যা নাকি পাইলটের ভুলেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোকের বার্তা সামনে আসতে শুরু করেছে।
মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনার খবরকে ঘিরে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। এই দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে বলে বলেই জানা গিয়েছে। অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-Singur: শিল্পের স্বপ্ন থেকে রাজনীতির ঘুঁটি: সিঙ্গুর কি তবে শুধুই নির্বাচনী ডিভিডেন্ডের কারখানা?
প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় জানান, বারামতিতে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সকলের প্রতি তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলির সাহস ও শক্তি কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, অজিত পাওয়ার ছিলেন একজন জনপ্রিয় জননেতা, যাঁর বিপুল জনপ্রিয়তা ছিল। মহারাষ্ট্রের মানুষের সেবায় তাঁর কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং প্রশাসনিক দক্ষতা সর্বত্র প্রশংসিত ছিল। দরিদ্র ও প্রান্তিক মানুষের ক্ষমতায়নে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর অকাল প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি জানান, বারামতিতে বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ একাধিক ব্যক্তির মৃত্যুর খবরে তিনি গভীরভাবে শোকাহত। মহারাষ্ট্রের উন্নয়নে, বিশেষ করে সমবায় ক্ষেত্রে অজিত পাওয়ারের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও শোকবার্তায় জানান, মহারাষ্ট্রের বারামতিতে ঘটে যাওয়া এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি অজিত পাওয়ারসহ নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকাহত পরিবারের পাশে থাকার বার্তা দেন। মৃতদের আত্মার শান্তি কামনা করে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।
আরও পড়ুন-Kolkata Metro: সাতসকালে মেট্রোয় বড়সড় বিপর্যয়! সিগন্যালিং বিভ্রাটে থমকে গেল চাকা, নাকাল অফিসযাত্রীরা
অন্যদিকে, সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব তাঁর এক্স হ্যান্ডেলে এক পোস্টে শোকবার্তা পোস্ট করেন। তিনি লেখেন, বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর খবরে তিনি গভীরভাবে শোকাহত।
এছাড়াও, পওয়ার পরিবারের তরফে প্রথম প্রতিক্রিয়া হিসেবে এনসিপির সিনিয়র নেত্রী সুপ্রিয়া সুলে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, এই ঘটনায় তিনি মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত।
এদিকে, অজিত পাওয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শরদ পাওয়ারের বাসভবনে মানুষের ভিড় জমতে শুরু করেছে। অজিত পাওয়ারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের মধ্যে তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ার এবং বোন সুপ্রিয়া সুলে সেখানে উপস্থিত রয়েছেন বলে সূত্রের খবর। তবে শরদ পাওয়ার বর্তমানে মুম্বইয়ে রয়েছেন এবং সুপ্রিয়া সুলে শীঘ্রই মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হতে পারেন বলে জানা যাচ্ছে।
বারামতি কয়েক দশক ধরেই পওয়ার পরিবারের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত। শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে ও অজিত পাওয়ার তিনজনেরই সক্রিয় রাজনৈতিক উপস্থিতির কারণে ওই অঞ্চলে পওয়ার পরিবারের প্রভাব দীর্ঘদিন ধরে বজায় রয়েছে। সেই কারণেই বারামতির ভোটাররা বছরের পর বছর ধরে পওয়ার পরিবারের নেতাদের প্রতি সমর্থন জানিয়ে আসছেন।
আরও পড়ুন-আনন্দপুরে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১১, গ্রেফতার ডেকরেটর সংস্থার মালিক, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us