Ajit Pawar Plane Crash: বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মর্মান্তিক মৃত্যু: দিল্লি সফর স্থগিত রাখলেন মমতা, তদন্ত দাবি

Mamata Banerjee Delhi Visit Postponed: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু। শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পূর্বনির্ধারিত দিল্লি সফর স্থগিত রাখলেন। ঘটনার তদন্ত চাইলেন তৃণমূল নেত্রী।

Mamata Banerjee Delhi Visit Postponed: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু। শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পূর্বনির্ধারিত দিল্লি সফর স্থগিত রাখলেন। ঘটনার তদন্ত চাইলেন তৃণমূল নেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Ajit Pawar Plane Crash  ,Maharashtra Deputy CM Death  ,Mamata Banerjee Delhi Visit Postponed,  Baramati Aircraft Accident,  Sharad Pawar Family  ,SIR Deaths West Bengal , Breaking News Ajit Pawar,অজিত পাওয়ার বিমান দুর্ঘটনা  ,মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যু  ,মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর স্থগিত  ,বারামতি বিমান দুর্ঘটনা ২০২৬  ,মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর সভা,  এসআইআর (SIR) মৃত্যু বিতর্ক

Maharashtra Deputy CM Death: অজিত পওয়ারের মৃত্যুতে দিল্লি সফর স্থগিত রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Maharashtra Deputy CM Death: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে শোকস্তব্ধ জাতীয় রাজনীতি। বুধবার সকালে বারামতিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ার-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। এই শোকাবহ ঘটনার প্রেক্ষিতে নিজের পূর্বনির্ধারিত দিল্লি সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

বুধবার সকালে পৌনে ন’টা নাগাদ বারামতিতে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের চার্টার্ড বিমানটি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি মাটিতে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। বিমানে থাকা অজিত পাওয়ার এবং তাঁর পাঁচ সহযাত্রীই ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন-Ajit Pawar Plane Crash Live Updates: নিথর পাহাড়ের বুকে চূর্ণ অজিত পওয়ারের বিমান! মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সমাজমাধ্যমে (এক্স) শোক প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, "অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও হতবাক। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও তাঁর সহযাত্রীদের এই বিপর্যয়কর মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতা অনুভব করছি।" প্রয়াত নেতার পরিবার এবং তাঁর কাকা শরদ পাওয়ারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি, এই দুর্ঘটনার নেপথ্যে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের দাবিও তুলেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Ajit Pawar Plane Crash Live Updates: নিথর পাহাড়ের বুকে চূর্ণ অজিত পওয়ারের বিমান! মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু

বুধবার দুপুরে হুগলির সিঙ্গুরে একটি জনসভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। পরিকল্পনা ছিল, সেখান থেকেই তিনি সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। রাজ্যে চলমান বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে কেন্দ্রের কাছে দরবার করতে তাঁর সঙ্গে যাওয়ার কথা ছিল 'এসআইআর' আবহে মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও।

আরও পড়ুন-SIR: নবান্ন-কমিশন ফের মুখোমুখি: তিন IAS-এর বদলি বাতিলের কড়া নির্দেশ দিল্লির

মুখ্যমন্ত্রীর অভিযোগ, যথাযথ পরিকল্পনা ছাড়াই এই প্রক্রিয়া চালুর ফলে রাজ্যে প্রশাসনিক চাপের কারণে মৃত্যুর ঘটনা ঘটছে। তবে মহারাষ্ট্রের এই জাতীয় শোকের আবহে মুখ্যমন্ত্রী আপাতত তাঁর সেই রাজনৈতিক কর্মসূচি ও দিল্লি সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

Ajit Pawar Plane Crash Maharashtra Deputy CM Death Mamata Banerjee Delhi Visit Postponed SIR Deaths West Bengal