/indian-express-bangla/media/media_files/2026/01/28/ajit-pawar-plane-crash-2026-01-28-11-46-58.jpg)
কোন সংস্থার বিমানে ভ্রমণ করছিলেন অজিত পাওয়ার? দামই বা কত?
Ajit Pawar Plane Crash: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। বুধবার, ২৮ জানুয়ারি বারামতির উদ্দেশে রওনা দেওয়ার সময় তাঁর বিমানটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ওই দিন বারামতিতে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি নির্বাচনের প্রচারের অংশ হিসেবে পাঁচ থেকে ছয়টি গুরুত্বপূর্ণ সভায় যোগ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। সেই কর্মসূচিতে অংশ নিতেই তিনি বারামতির দিকে যাচ্ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রাপথেই বিমানটি গুরুতর দুর্ঘটনার শিকার হয় এবং তাতেই অজিত পাওয়ারের মৃত্যু হয়। দুর্ঘটনার পর যে দৃশ্য সামনে এসেছে, তা অত্যন্ত ভয়াবহ। ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যাচ্ছে বিমানটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে টুকরো টুকরো হয়ে গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়ায় এবং ঘটনার আকস্মিকতায় সাধারণ মানুষ হতবাক হয়ে পড়েন।
এই মর্মান্তিক ঘটনার পর স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এসেছে অজিত পাওয়ার যে বিমানে যাত্রা করছিলেন, সেটি কোন সংস্থার এবং কী ধরনের বিমান ছিল। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল একটি লিয়ারজেট-৪৫ (Learjet-45)।
লিয়ারজেট-৪৫ একটি সুপরিচিত বিজনেস জেট বিমান,কানাডাভিত্তিক সংস্থা বোম্বার্ডিয়ার (Bombardier) নির্মাণ করে। সাধারণত ভিআইপি যাতায়াত, কর্পোরেট ভ্রমণ এবং চার্টার পরিষেবার জন্য এই বিমান ব্যবহার করা হয়। আরামদায়ক কেবিন এবং উচ্চগতির জন্য পরিচিত এই বিমানে একসঙ্গে আটজন যাত্রী স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারেন।
প্রযুক্তিগত দিক থেকে লিয়ারজেট-৪৫ অত্যাধুনিক। এতে রয়েছে দুটি শক্তিশালী ইঞ্জিন, যা বিমানটিকে উচ্চ গতিতে দীর্ঘ দূরত্ব অতিক্রম করার ক্ষমতা দেয়। একটানা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সক্ষমতার কারণে এই বিমানটি ব্যবসায়িক জেট হিসেবে যথেষ্ট জনপ্রিয়।
আরও পড়ুন- ৩৫ মিনিটের উড়ান, তারপরই রাডার থেকে উধাও: বারামতি বিমান বিপর্যয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
বাজারমূল্যের দিকে তাকালে দেখা যায়,লিয়ারজেট-৪৫-এর দাম প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকারও বেশি। বর্তমানে ব্যবহৃত লিয়ারজেট-৪৫ বিমানের দাম সাধারণত ২৫ থেকে ৪৫ লক্ষ মার্কিন ডলারের মধ্যে ওঠানামা করে। পরিচালন ব্যয়ের দিক থেকেও এই বিমানটি ব্যয়বহুল। একটি লিয়ারজেট-৪৫ চালাতে বছরে আনুমানিক ৬ থেকে ৮ লক্ষ মার্কিন ডলার খরচ হতে পারে, যা মূলত উড়ানের সংখ্যা ও রক্ষণাবেক্ষণের উপর নির্ভর করে। চার্টার হিসেবে এই বিমান ভাড়া নিতে প্রতি ঘণ্টায় প্রায় ৩,০০০ থেকে ৪,৫০০ মার্কিন ডলার খরচ হয় বলে জানা গেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর এখন গোটা দেশ তাকিয়ে রয়েছে তদন্তের দিকে। কারিগরি ত্রুটি, নাকি পাইলটের ভূল নাকি অন্য কোনও কারণ সব দিক খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us