Ajit Pawar Plane Crash Death: মোদী, যোগী থেকে মুর্মু... অজিত পাওয়ারের মৃত্যুতে শোকের আবহ দেশজুড়ে

Ajit Pawar Plane Crash Death: 'দাদা ছাড়া মহারাষ্ট্রের রাজনীতি কিছুই নয়', অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সঞ্জয় রাউত।

Ajit Pawar Plane Crash Death: 'দাদা ছাড়া মহারাষ্ট্রের রাজনীতি কিছুই নয়', অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সঞ্জয় রাউত।

author-image
IE Bangla Web Desk
New Update
Ajit Pawar plane crash, Ajit Pawar death news, Ajit Pawar plane accident live, Baramati plane crash, Maharashtra plane crash, Deputy CM Ajit Pawar, Ajit Pawar latest news, PM Modi condolence Ajit Pawar, President Murmu condolence, Yogi Adityanath condolence, Akhilesh Yadav statement, NCP leader Ajit Pawar, Learjet crash Maharashtra, DGCA plane crash report, breaking news Maharashtra, India plane crash today,  অজিত পাওয়ার বিমান দুর্ঘটনা, অজিত পাওয়ার মৃত্যু খবর, বারামতিতে বিমান দুর্ঘটনা, মহারাষ্ট্র বিমান দুর্ঘটনা, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, প্রধানমন্ত্রীর শোকবার্তা, রাষ্ট্রপতির শোক প্রকাশ, যোগী আদিত্যনাথ শোক, অখিলেশ যাদব বিবৃতি, এনসিপি নেতা অজিত পাওয়ার, আজকের বড় খবর, লাইভ আপডেট

মোদী, যোগী থেকে মুর্মু... অজিত পাওয়ারের মৃত্যুতে শোকের আবহ দেশজুড়ে

Ajit Pawar Plane Crash Death:  'দাদা ছাড়া মহারাষ্ট্রের রাজনীতি কিছুই নয়', অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সঞ্জয় রাউত।

Advertisment

বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এনসিপি নেতা তথা উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। জানা গিয়েছে,  বারামতিতে অবতরণের সময় VSR অপারেটরের একটি Learjet-45 বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। সূত্রের খবর বিমানে মোট পাঁচজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ছাড়াও দুজন সরকারি আধিকারিক, কজন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক ও একজন সহকারি এবং দুজন ক্রু মেম্বার  (পাইলট-ইন-কমান্ড ও ফার্স্ট অফিসার) ছিলেন।বারামতিতে এদিন জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সাধারণ নির্বাচনী প্রচারে অংশ হিসেবে বুধবার বারামতিতে একাধিক সভায় যোগ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। 

আরও পড়ুন-আনন্দপুরে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১১, গ্রেফতার ডেকরেটর সংস্থার মালিক, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। বিমানটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কারিগরি ত্রুটি, আবহাওয়া জনিত সমস্যা নাকি পাইলটের ভুলেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোকের বার্তা সামনে আসতে শুরু করেছে। 

মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনার খবরকে ঘিরে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। এই দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে বলে বলেই জানা গিয়েছে। অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন-নিথর পাহাড়ের বুকে চূর্ণ অজিত পওয়ারের বিমান! মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু

প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় জানান, বারামতিতে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সকলের প্রতি তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলির সাহস ও শক্তি কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, অজিত পাওয়ার ছিলেন একজন জনপ্রিয় জননেতা, যাঁর বিপুল জনপ্রিয়তা ছিল। মহারাষ্ট্রের মানুষের সেবায় তাঁর কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং প্রশাসনিক দক্ষতা সর্বত্র প্রশংসিত ছিল। দরিদ্র ও প্রান্তিক মানুষের ক্ষমতায়নে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর অকাল প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি জানান, বারামতিতে বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ একাধিক ব্যক্তির মৃত্যুর খবরে তিনি গভীরভাবে শোকাহত। মহারাষ্ট্রের উন্নয়নে, বিশেষ করে সমবায় ক্ষেত্রে অজিত পাওয়ারের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।  

আরও পড়ুন- বারামতিতে বিমান দুর্ঘটনায় প্রয়াত উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, শোকজ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও শোকবার্তায় জানান, মহারাষ্ট্রের বারামতিতে ঘটে যাওয়া এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি অজিত পাওয়ারসহ নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকাহত পরিবারের পাশে থাকার বার্তা দেন। মৃতদের আত্মার শান্তি কামনা করে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।

অন্যদিকে, সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব তাঁর এক্স হ্যান্ডেলে এক পোস্টে শোকবার্তা পোস্ট করেন। তিনি লেখেন, বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর খবরে তিনি গভীরভাবে শোকাহত।

এছাড়াও, পওয়ার পরিবারের তরফে প্রথম প্রতিক্রিয়া হিসেবে এনসিপির সিনিয়র নেত্রী সুপ্রিয়া সুলে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, এই ঘটনায় তিনি মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত।

আরও পড়ুন- সাতসকালেই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, বড় বিবৃতি DGCA-এর

Ajit Pawar Plane Crash Ajit Pawar Death News Today