"দিদি ইডি-কে হারিয়েছেন, এবার বিজেপিকেও হারাবেন।" বিধানসভা নির্বাচনের আগে কলকাতা সফরে এসে জোর গলায় এই দাবিই করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শুধু তাই নয়, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে বলেও ভবিষ্যদ্বাণী করে দিলেন মুলায়ম-পুত্র।
ইডির হানা ও ‘পেনড্রাইভ’ খোঁচা
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইপ্যাক (I-PAC) অফিসে ইডির সাম্প্রতিক তল্লাশি নিয়ে মুখ খোলেন অখিলেশ। প্রসঙ্গত, চলতি মাসের ৮ তারিখে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে হানা দিয়েছিল ইডি। সেই তল্লাশি চলাকালীন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হন এবং তাঁর উপস্থিতিতেই বেশ কিছু ফাইল ও নথিপত্র বের করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। এমনকি মুখ্যমন্ত্রী একটি ‘পেনড্রাইভ’ নিয়ে চলে গিয়েছেন বলেও জল্পনা ছড়ায়।
আরও পড়ুন- West Bengal News Live: দিনক্ষণ চূড়ান্ত না হলেও তৈরি ব্লু-প্রিন্ট! ফের দিল্লির দরবারে মমতা, ভোটের আগে বড় কোনও ধামাকা?
এই ঘটনাকে ইঙ্গিত করেই বিজেপিকে বিঁধেছেন অখিলেশ। তিনি কটাক্ষের সুরে বলেন, "বিজেপি এখনও সেই পেনড্রাইভের যন্ত্রণা ভুলতে পারেনি।" তাঁর মতে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের দমানোর চেষ্টা করছে কেন্দ্র, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ইডি-কে পিছু হটতে বাধ্য করেছেন।
আরও পড়ুন- ‘কাকু’র মুখোশে শয়তান! সোনারপুরে নাবালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগে ধৃত সরকারি আধিকারিক
এসআইআর ও কমিশন প্রসঙ্গ
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যে এসআইআর (SIR) ইস্যুতে যেভাবে নির্বাচন কমিশন পদক্ষেপ করছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। অখিলেশ স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্রীয় সংস্থা বা কমিশন, কাউকেই ভয় পাচ্ছে না তৃণমূল, বরং বাংলার মানুষ আবারও মমতার ওপরেই আস্থা রাখবে।
আরও পড়ুন-West Bengal Weather: রাজ্যে শীতের বিদায়ঘণ্টা! মাঘেই বসন্তের আমেজ, কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
মমতার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা
সোমবারই কলকাতায় এসে পৌঁছেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। দলীয় সূত্রে খবর, এটি মূলত তাঁর পারিবারিক সফর। তবে পারিবারিক সফর হলেও রাজনীতির ময়দানে তা তাৎপর্যপূর্ণ। শোনা যাচ্ছে, এই সফরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।
ইন্ডিয়া জোট ও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে, ভোটের আগে অখিলেশের এই বার্তা তৃণমূল শিবিরে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করা হচ্ছে।
Akhilesh Yadav: “ইডি পারেনি, বিজেপিও পারবে না! বাংলায় ফের দিদিই ফিরছেন”, ভবিষ্যদ্বাণী অখিলেশের
Akhilesh Yadav Kolkata Visit: কলকাতায় এসেছেন অখিলেশ যাদব। তিনি বলেছেন, "দিদি ইডি-কে হারিয়েছেন, বিজেপিকেও হারাবেন।" আইপ্যাক কাণ্ডে পেনড্রাইভ বিতর্ক নিয়ে খোঁচা দিলেন বিজেপিকে। জানুন বিস্তারিত।

Akhilesh Yadav Kolkata Visit: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদব। পুরনো ছবি।