/indian-express-bangla/media/media_files/2025/12/30/blo-2025-12-30-09-38-33.jpg)
Katwa BLO news: ছবির ডানদিকে মাফলার পরিহিত সেই বিএলও।
ভোটার তালিকার নিবিড় সংশোধনের শুনানি পর্ব শুরুর আগেই নিখোঁজ পূর্ব বর্ধমানের কাটোয়ার বিএলও অমিত কুমার মণ্ডল। শুনানি-পর্বে বিএলও (BLO) নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে কাটোয়ার প্রশাসনিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নির্বাচন কমিশনের নির্দেশে ঘটনার তদন্তে নেমে পুরীর সমুদ্রসৈকত এলাকা থেকে নিখোঁজ বিএলও অমিত মণ্ডলের হদিশ পায় পুলিশ। পুরী থেকে তাঁকে উদ্ধার করে কাটোয়া নিয়ে এসেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিএলও(BLO)অমিত কুমার মণ্ডলের বাড়ি কাটোয়া ১ নম্বর ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের বিকাহাট এলাকায়। তিনি কেতুগ্রামের উদ্ধারণপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।বঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হলে কাটোয়া বিধানসভার ২৩ নম্বর বুথের বিএলও-র দায়িত্ব পান অমিত মণ্ডল। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর গত ২৩ ডিসেম্বর বাড়িতে এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নিজের পরিচয়পত্র রেখে হঠাৎ নিখোঁজ হয়ে যান অমিত বাবু।
আরও পড়ুন- Khaleda Zia: খালেদা জিয়া কি ভারতীয় ছিলেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর নতুন বিতর্ক
দাদা নিখোঁজ হওয়ার পর তাঁর ভাই অভিজিৎ মণ্ডল কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পয়েই বিএলও-কে উদ্ধারের জন্য তৎপর হয়ে ওঠে কাটোয়া মহকুমা প্রশাসন।
আরও পড়ুন- Bangladesh News LIVE Updates:বাংলাদেশ হারাল প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে, না ফেরার দেশে খালেদা জিয়া
তদন্তে নেমে পুলিশ কর্তারা জানতে পারেন,অমিত মণ্ডল শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করতেন। সম্প্রতি শেয়ার বাজারে ক্ষতির কারণে তাঁর বহু লক্ষাধিক টাকার দেনা হয়ে যায়। পাওনাদারদের চাপ বাড়ে। সেই চাপ থেকেই ২৩ ডিসেম্বর কাউকে কিছু না জানিয়ে তিনি নিখোঁজ হন বলে পুলিশের প্রাথমিক অনুমান। প্রথমে কলকাতা, তারপর সেখান থেকে ওড়িশার পুরীতে গিয়ে এক বন্ধুর বাড়িতে তিনি আত্মগোপন করেছিলেন।
আরও পড়ুন-Khaleda Zia death: ইতিহাসের এক অধ্যায়ের অবসান, প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া
এদিকে নিখোঁজ বিএলও অমিত কুমার মণ্ডলের হদিশ মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কাটোয়া মহকুমা প্রশাসনের কর্তারা। কারণ, এসআইআর শুনানির জন্য ২৩ নম্বর বুথের ৩০ জন ভোটারের কাছে নোটিশ বিলি করা হয়েছিল। সেই শুনানি প্রক্রিয়ায় বিএলও হিসেবে অমিত কুমার মণ্ডলের উপস্থিতি অত্যন্ত জরুরি ছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us